আমার প্রিয় পোস্ট

শামীম আহমেদ স্বপ্ন প্রেমী মানুষ, স্ব্প্ন দেখতে ভালবাসে।।

রাজশাহী হবে আইটি নগরী।

০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৭

শেয়ারঃ
5 0

অনেক দিন থেকেই একটা ভাবণা আমাকে প্রায় ভাবাতো বিষয়টা ছিল ঠিক এমন, রাজশাহীতে তো কোন কলকারখানা গড়ে ওঠেনি, এখানে এখনও গ্যাস পাইপলাইন আসেনি। আগামী ১০ বছরে এখানে তেমন কিছু হবে এইটা চিন্তা করাও অনেক কঠিন। তাহলে রাজশাহী বাসীর ভবিষ্যত কী ?

এইসব নিয়ে ভেবেও যখন নিজের কিছু করার থাকে না তখন অনেকটা দগ্ধ হয়েই থাকতে হয়। অবশেষে বেশ কিছুদিন আগে মুনির হাসান স্যার’এর সাথে আমার পরিচয় হয়। যিনি খুবই পজিটিভ একটা মানুষ, স্বপ্ন দেখেন দেশের আইটি সেক্টরকে অনেক ভালো একটা অবস্থানে নিয়ে যেতে, এবং নিরলষ ভাবে দেশের জন্য কাজ করেই যাচ্ছেন্

স্যার ‘এর পরামর্শেই আমরা কয়েকজন রাজশাহীতে আইটি নগরী গড়ে তোলা সম্ভব কিনা এই নিয়ে একটি জরিপ করছিলাম।।

প্রথমেই আমরা জরিপ করি রাজশাহীর কিছু উন্নয়নকর্মী যারা রাজশাহীর জন্য কিছু করার চেষ্ঠা করে। তাদের মধ্যে একজন জামাত খান,

জামাত খান সাহেব বিষয়টি জেনে অত্যন্ত খুশি, তারা নিজেরাও এমনটি ভাবেন, তিনি জানেন রাজশাহীতে আইটি নগরী গড়ে তোলা কত বেশী গুরুত্তপুর্ন একটা দাবী, তিনি বলেছেন, তার অবস্থান থেকে তিনি আইটি নগরী গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের সাথে তিনিও এই বিষয়ে কাজ করবেন। তার মাধ্যমেই পরিচয় হয়, রাজশাহীর স্থানীয় সংবাদ পত্র সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী সাহেবের সাথে, তিনি ও আমাদেরকে বেশ সহযোগিতা দিয়েছেন, সেই সাথে বলেন, বিসিক এলাকায় অনেক জায়গা আছে, সেখানে আমরা সহজেই আইটি নগরীর জন্য একটা অবকাঠামো দাড় করাতে পারি।

তারপর জামাত খান সাহেবের পরামর্শেই আমরা রাজশাহী চেম্বার অব কমার্চ ইন্ডাট্রির প্রেসিডেন্ট এবং ডিরেক্টর দের সাথে একসাথে বসে এ বিষয়ে অনেক আলাপ করি, তারা আইটি নগরীর প্রয়োজনীতা জানেন এবং বাঙ্গালোর ভিজিট করেছেন, তারা দেখেছেন বাঙ্গালোর এর বাস্তব অবস্থা, তারা রাজশাহীতে ও এমন সপ্ন দেখেন, এই প্রজেক্টকে সফল করতে তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, প্রয়োজনে তারা এই বিষয়ে চেম্বার অব কমার্চ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত আবেদন করবেন।

এবং রাজশাহীতে আইটি নগরী বিষয়ে যদি কোন সমাবেশ হয় তাহলে তারা পুরো ইস্পন্সর দিবেন।

এরপরই আমারা বসি জাতীয় সংসদের সদস্য জনাব ফজলে হোসেন বাদশা’এর সাথে, তিনি আমাদের’কে আরও বেশ কিছু গুরুত্তপুর্ন তথ্য দিয়েছেন, তিনি বলেছেন এই বিষয়ে তিনি সংসদে মন্ত্রীকে প্রশ্ন করলে মন্ত্রী নিজেও সংসদে রাজশাহীতে আইটি নগরী গড়ে তোলার ঘোষনা দিয়েছেন। তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই বিষয়ে মন্ত্রীর সাথে কথা বলতে, এবং তিনি নিজেও মন্ত্রীর সাথে কথা বলবেন এ বাপারে মন্ত্রালয়ে অনেক পেপার তৈরী করা আছে।

এই তথ্য গুলো পেয়ে আমরা আরো সাহসী হয়ে উঠি, এর পরপরই আমরা আরও কিছু গুরুত্তপুর্ন মানুষের সাথে কথা হয়, বিশেষ করে যাদের কথা না উল্লেখ করলেই নয় এমন দুইজন ব্যাক্তি প্রফেসর ডঃ মোঃ মুর্তুজা আলী স্যার ( রেজিষ্টার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্দ্যালয় ) এবং রাজশাহী বিশ্ববিদ্দ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান ডঃ শামীম আহমেদ স্যার এর সাথে যাদের অনুপ্রেরনা আমাদেরকে আরও একধাপ এগিয়ে দেয়। ইতিমধ্যে বিসিসি, বেসিস, এবং মন্ত্রীমহাদয়'এর সাথে আলোচনা হয়েছে এবং আরও আলোচনা চলবে পজিতিভ নেগেতিভ অনেক ভাবনা আসতেছে। তাছাড়া আমরা রাজশাহীর সব সফটওয়ার ফার্মের মালিক এবং কিছু আউটসোর্সিং করে এমন মানুষ দের সাথে একসাথে বসেছিলাম। যেখানে আমাদের অনুরোধে মুনীর হাসান স্যার ও উপস্থিত থাকেন। স্যার এর সুচিন্তিত মতামতে আমরা আরো ব্যাপক ভাবে কাজ শুরুর কথা ভাবি।

ভাবনা গুলো ছিলো এমন।

বিশেষ করে প্রথমেই রাজশাহীতে আইটি নগরীর মত করে পরিবেশ তৈরী। এখানে তিনটা এলাকাকে (রাবি, রুয়েট, সাহেব বাজার) ওয়াই ফাই নেটওয়ার্ক করা যেতে পারে।

তাছাড়া একটা ওয়েব সাইট করা হবে যেখানে আমরা কি কি করছি এবং আমাদের কি কি আছে, আমরা কেনো রাজশাহীতে আইটি নগরী গড়ে তোলতে চাই এসব বিষয় নিয়মিত আপডেট করা হবে। ইতিমধ্যে আমরা Click This Link ইয়াহু গ্রুপ খুলেছি, যেখানে সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা হতে পারে। তারপরও আমরা এখন একটা লিস্ট করছি যেখানে আইটি নগরী গড়ে তুলতে রাজশাহীতে কি আছে আর কি নাই, কারা বিনিয়োগ করতে পারে এসব বিষয় নিয়ে। …

আশা করছি আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি। তারপরও যদি কারও পরামর্শ থাকে জানতে পারলে অনেক ভালো হত।

 

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
নীড় ~ বলেছেন: ছেড়া কাথায় শুইয়া লাখ টাকার স্বপ্ন খুব বেশীদিন দেখা যায়না, স্বপ্ন ভঙ্গ ঘটে খূবই দ্রুত।
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আজ থেকে ১৫ বছর আগে যদি বাংলাদেশ'এর মানুষ এমন সপ্ন দেখতো তাহলে আমরা কখনও পিছিয়ে যেতাম না... এখন দেখা শুরু করলে এক সময় আমরা নিশ্চয় সফল হব । আমাদের উচিত যারা সপ্ন দেখে তাদেরকে অনুপ্রেরনা দেওয়া। নিরুৎশাহী করা নয়, তাহলে আমরা কোনদিন ভাল জায়গায় যেতে পারব না ?

২. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৩
রনি রাজশাহী বলেছেন: গুড।

অফটপিকঃ আপনি রুয়েট কোন ইয়ার? ( সমস্যা না থাকলে উত্তর দিয়েন। নাহলে দরকার নাই। )
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৬

লেখক বলেছেন: সমস্যা কেন থাকবে ? ফাইনাল ইয়ার।। লাস্ট সেমিস্টার।

৩. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬
জুনাইদ কবীর তন্ময় বলেছেন: কোন স্বপ্ন অনেক বড় হলেও তার শুরুটা qযে খুব বড় হতে হবে এমন কথা নেই। আপনি এগিয়ে চলেন। ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই।

নীড়, এতো কষ্ট কইরা ডিমোটিভেটিং মন্তব্য করার জন্য আপনাকে -

০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: যারা সপ্ন দেখে, তারাই সফলতা পায়। আপনাকে অনেক ধন্যবাদ।

৪. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: খুব ই সম্ভব...সাথে ঢাকার বিকেন্দ্রীকরন...
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: এমনটায় ভাবছি আমরা।।

৫. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪
ধ্রুবমেঘ বলেছেন: প্রিয় শহর রাজশাহী একদিন আইটি নগরী হবে ভাবতে খুব ভালো লাগছে। যদিও আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ তারপরেও যদি কোন কাজে আসতে পারি তবে জানাতে দ্বিধা করবেন না।
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আপনার মতো স্বদেশপ্রেমী মানুষদের'কেই আমাদের প্রথম দরকার, যারা রাজশাহী'কে ভালবাসে। আপনি যদি আমাদের কাজে সাহায্য করতে চান সাধুবাদ জানানো। আপনি বরং আমাদের ইয়াহু গ্রুপ এ জইন করতে পারেন সেই ক্ষেত্রে আপডেট নিউজ গুলি পেতে পারেন। ধন্যবাদ

৬. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
আঁতেল বলেছেন: স্বপ্নই পথ চলার সাথি। স্বপ্ন না থাকলে কিছু করা যায় না। আমাদের বাঙ্গালীদের এই একটা সমস্যা কাউকে উপরে উঠতে দিবে নাঅ নিজেতো পারবেই না অপরকেও পারতে দিবে না। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আতিউর রহমান তার দিকে একটু নজর দিলেই আমরা বুঝতে পারবো যে স্বপ্ন তাকে আজ কোথায় নিয়ে গেছে। So don't go back,, always go ahead.. thanks a lot....
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: আপনার কথাগুলো বাস্তবের সাথে মিল আছে............

৭. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৬
এস আই সাব্বির বলেছেন: দারুন প্রশংসনীয় উদ্যোগ। অপেক্ষায় রইলাম রাজশাহীকে আইটি নগরী হিসেবে দেখার।
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: অপেক্ষায় থাকা ভালো...আপনি শুরু করুন বাকিরা ঠিকই শুরু করবে...

৮. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৩
একাকী বালক বলেছেন: গাজীপুরে শুনছিলাম একটা আই. টি পার্ক হবে। সেইটা কেন হল না, কি কি ভূল ছিল স্টাডি করে মাঠে নামেন। সব শ্রেণীর লোক নিয়া এই কাম হইব না। যে যার ধান্ধায় থাকব, কইব এরে ঢুকান, ওরে নেন। আমি এইডা সাপ্লাই দিমু, ওইডা অমুকে দিব। আপনারা মাঝে পইড়া যাবেন। আর এক লাফে নগরী হয় না ভাই। রাজশাহীতে এমন কিছু নাই যে পাবলিক ফাল দিয়া যাইব। আপনাদের সপ্ন অনেক ভাল, তবে যাদের সাথে নিবেন তারা কিন্তু সপ্ন না নগদ চাইব।
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: আপনার মন্তব্যটা ভেবে দেখার মতো।। আপনি ঠিকই বলেছেন এইটা অনেক সময়ের ব্যাপার, আসলে আমরা কেবল শুরু করলাম মাত্র।। যেমনটি ইন্ডিয়া শুরু করেছিল ২০ বছর আগে...

৯. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০
পিচ্চি হুজুর বলেছেন: হইলে ভাল হয়। প্রতিটা জায়গারে আলাদা আলাদা ভাবে গড়া উচিত
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: ঢাকাতে অনেক মানুষরে ভাই, তাই ঢাকার বাহিরে কিছু করতে চাই।। অবশ্যই হইবে নিশ্চিত থাকেন।। ইনশাল্লাহ।।

১০. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫০
অমি আজাদ বলেছেন: রাজশাহীকে আইটি নগরী করা যাবেনা। রাজশাহীতে গরমকালে অস্বাভাবিক গরম পড়ে আর আইটি + গরম একসাথে যায়না। আর ঠান্ডা রাখতে হলে জ্বালানী খরচ হবে বেশী। একবার সচিবালয়ে এরকম একটা আলাপে আমরা বলেছিলাম আইটি সিলেটের দিকে, শিক্ষা রাজশাহীর দিকে, গারমেনন্ট শিল্প খুলনার দিকে, চিকিৎসা চট্টগ্রামের দিকে করে দেয়া যেতে পারে।
০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: অমি ভাই,আপনার সাথে একমত হতে পারলাম না, রাজশাহী শিক্ষা নগরী তাই এখানে আইটি নগরী করা যাবে না তা হয় না।
আমরা ভাবছি এইটায় আমাদের জন্য পজিতিভ। এখান থেকে প্রতি বছর মিনিমাম ২০০ জন সি,এস,ই গ্রাজুয়েট বের হয়। যারা সবাই ঢাকা মুখি। আমরা চাই ঢাকার বিকল্প রাজশাহী।। যেটা ২০ বছর পর সবাই'কে ছাড়িয়ে যাবে,

১১. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:১৭
াহো বলেছেন: ধন্যবাদ

I publish your writings in the Information Portal for Non Resident Bangladeshi(NRB) http://WWW.NR-BD.INFO

http://www.nr-bd.info/?p=98
১৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬
সবুজ সাথী বলেছেন: খুবই ভালো উদ্দোগ।
১৪. ১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬
মনা পাগলা বলেছেন: খুবই ভালো উদ্দোগ। কোন স্বপ্ন অনেক বড় হলেও তার শুরুটা qযে খুব বড় হতে হবে এমন কথা নেই।
১৫. ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭
জুনাইদ কবীর তন্ময় বলেছেন: Click This Link

দিনবদলের বাতাস! সাথে আছি সবাই। :)

 

মোট সময় লেগেছে ২.৮৮১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই