কয়েকদিন ধরে সব কিছুতেই খুব বিরক্ত লাগে। কিছুই ভালো লাগে না। যা দেখি অথবা যা শুনি, সবকিছুতেই মনে হয় ''আরে দূর''

।পুরোপুরি বিষন্নতার লক্ষণ। কিণ্তু আমি আমার বিষন্ন হওয়ার কোন কারণ খুঁজে পাই না

। মানুষ খুব অস্থির হয়ে গেলে নাকি বন্ধুদের আড্ডাটা মনকে একটু হলেও শান্তির পরশ দিয়ে যায়, আমার মন সেখানে গেলে আরও বেশি অস্থির হয়ে যায়!!! অন্য জগতের প্রাণী হয়ে গেলাম নাকি!!! একটা সময় ফেসবুকে কত সময় যে অপচয় করেছি তার ঠিক নাই (তখন অবশ্য অপচয় মনে হতো না), এখন সেটাও ভালো লাগে না

। ইদানীংকালে বাসায় থাকি বলে আম্মুর সাথে এবং আমার বোনের সাথে অনেক কথা হয়, এখানেও কিন্তু আছে!!! কারণ মাঝেমাঝে কেন জানি কথা বলতেও ভালো লাগে না, তখন একদম চুপটি মেরে বসে থাকতেয় ভালো লাগে। কিযে হইল আমার কিছুই বুঝি না।
আমার এমন অন্ধকার দিনে ঠিক প্রদীপের মত এই somewhere in ব্লগটারে খুঁজে পেলাম। কারণ এই ব্লগে এসে অনেকের লেখা পড়ে আমার সময়টা আসলেয় অনেক ভালো কেটে যায়। নিজে লেখার ইচ্ছে ছিলো না, কিণ্তু কতগুলো ভালো লেখা পড়ার পর যখন কোনো মন্তব্য করতে পারি না তখন খুব খারাপ লাগে। কারন আমারে এখনো অনুমতি দেয়া হয়নি

।সেই অনুমতি পাওয়ার আশায় আজকের লেখা!!!!!!আর যারা ভালো লেখেন তাদের জন্য রইল অনেক শুভ কামনা।


সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১১ রাত ৩:০৬