somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"রামপাল বিদ্যুৎকেন্দ্র" আসল উদ্দেশ্য কি ?

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জব্বার চাচা গ্রামের সহজ সরল একজন সাধারন মানুষ। দরিদ্রতা যেমন জব্বার চাচার জীবন সঙ্গী ছিল তেমনি একজন পুজিবাদী বিত্তবান ছিল তার প্রতিবেশী। তবে জব্বার চাচার প্রতিবেশী বিপদে আপদে জব্বার চাচাকে বেশ সহযোগীতা করতো। অনেক সময় জব্বার চাচার ঘরে যখন খাবার থাকতো না তখন তার প্রতিবেশীর ভাতের মার কিংবা খাবারের উচ্ছিষ্ট খেয়ে তার ছেলে সন্তানদের জীবন বাঁচতো। আবার কখনও বা জব্বার চাচার প্রতিবেশী পঁচা গম বার্লি ডাষ্টবিনে ফেলে দেওয়ার পরিবর্তে জব্বার চাচার পরিবার কে দিয়ে বিরাট উপকার করতো। এরকম বিভিন্ন ভাবে জব্বার চারার পরিবার তার প্রতিবেশী পরিবারের কাছ থেকে সহযোগীতে পেয়ে আসছিল। একদিন রাতের বেলা জব্বার চাচা কাজ শেষে বাড়িতে এসে দেখলো তার ছেলেমেয়ে সবাই শীতে ঠক ঠক করে কাঁপছে। ঘরে কোন আলো নেই। পাঠকাঠির ভাংগা দেওয়াল আর মাঝে মাঝে খসে পড়া পঁচা গোলপাতার ছাওনির ফাঁকা দিয়ে হু হু করে শীতল বাতাস ঢুকছে। জব্বার চাচা আর সহ্য করতে পারছেন না, হঠাৎ তিনি চিন্তা করলেন উঠোনে একটু আগুন জালিয়ে তাপ নিয়ে শীত নিবারন করবেন। কিন্তু আগুন জালাতে তো দিয়াশলাইয় লাগবে, আরো লাগবে খড় কুঁটো। খড় কূঁটোর তার অভাব নেই তার কেবল দিয়াশলাইয়ের জন্য প্রতিবেশীর সাহায্য চায়। জব্বার চাচা প্রতিবেশীর দুয়ারে ছুটে গেলেন আর তার দরদি প্রতিবেশীও সগৌরবে এগিয়ে এলেন সাহায্য করতে এবং জালিয়ে দিলেন জব্বার চাচার ঘর দোর, বাঁশের বেড়া, মাঁচা বসতবাড়ী। জব্বার চাচা আর তার সন্তানেরা উঠনে শুয়ে বসে আগুনের তাপে দারুন আরামে রাত কাটালেন আর প্রতিবেশীর মঙ্গল কামনা করলেন। জব্বার চাচার প্রতিবেশীও আগুনের তাপে দারুন আরামে রাত কাটালো । কিন্তু সকাল বেলা যখন সূর্য উঠে শীতকে বিদায় দিলো তখন জব্বার চাচার বসতভীটায় কেবল ছায় আর ছায় ছাড়া আর কিছুই থাকল না। কাঁদতে কাঁদতে জব্বার চাচা প্রতিবেশীকে জিজ্ঞেস করলো আপনি নিজের ঘর থাকতে কেনো আমার ঘরে আগুন দিলেন ? প্রতিবেশী উত্তর দিলান আমার ঘর তো ইটের দালান সেখানে আগুন দেওয়া যায় না ।
এই গল্পটার মতো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বিভিন্ন বিষয়ে আমাদের অনেক সাহায্য সহোযগীতা করে থাকেন যা প্রসংসনীয় । কিন্তু সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে বহু বিতর্কিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে স্থাপন অনেক টা আমার এই গল্পের সাথে মিলে যায়।
ভারতীয় আইন অনুসারে সেদেশে সুন্দরবনের ২৪ কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার সুযোগ নেই, কারন তারা নিজের দেশ ও দেশের সম্পদ ও সম্পত্তিতে বেশ সতর্ক ও সার্থপর জাতি। কেবল আমরা বাংলাদেশীরা যে ডালে বসে আছি সেই ডালই কাটছি কিন্তু যতক্ষন না মাটিতে ছিটকে পড়ছি ততক্ষন পর্যন্ত বুঝতে পারিনা আসলে কি করছি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে আর বাকিটা ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। এই হিসেব অনুযায়ী মোট সুন্দরবনের বেশীর ভাগ অংশের মালিক আমরা বাংলাদেশীরা। কিছুদিন আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফরে এসে বলেছিলেন ভারত-বাংলাদেশকে যৌথভাবে সুন্দরবন রক্ষার দায়িত্ব নিতে হবে। আজ তার ই ধারাবাহিকতায় নিজের দেশে আইন করে সুন্দরবন রক্ষা করছেন আর আমাদের দেশের সুন্দরবনের বিরাট অংশকে নিজেদের স্বার্থে ধংস করে বাংলাদেশ সরকারের সাথে আতাত করে সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্থাপন করতে যাচ্ছেন। আর আমরা এখন ও চুপ করে আছি এবং ততক্ষন চুপুকরে থাকবো যতক্ষন না সুন্দরবনের সবটুকুন ছায় হয়ে যায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×