আমার প্রিয় পোস্ট
- ছোট্ট নিশি এবং তার হতভাগ্য পিতা - ড়ৎশড়
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- বাংলা, একুশ শুধুই তোমার - নির্বিকার
- আমার বান্দরবেলা..............৬ - তামিম ইরফান
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- আমার বাবা - রেজওয়ান শুভ
- আমার বান্দরবেলা...........১ - তামিম ইরফান
- আমার বান্দরবেলা............২ - তামিম ইরফান
- আমার বান্দরবেলা...............৩ - তামিম ইরফান
- আমার বান্দরবেলা.............৪ - তামিম ইরফান
- আমার বান্দরবেলা............৫ - তামিম ইরফান
- *** ফটো রসিকতা ***



- শূন্য আরণ্যক
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- পরীক্ষায় সরলীকরণ
- নির্বাসন
- বোনের ডাক্তার হওয়া দেখা হল না আহমেদ আল ফয়সালের........ - অদ্ভুত আঁধার এক
- নবীনদের জন্য - নাদান
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- আমেরিকায় পড়ি - শাহরিয়ার নির্জন
- কিশোরটি যে কারণে খুন করেছিল কুখ্যাত গভর্নর মোনায়েম খানকে - শেরিফ আল সায়ার
- বুয়েট ছাত্রের শ্রেণীবিভাগ(পুঁথি পাঠ) - হিমালয়৭৭৭
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- দেঁতো হাসি, নোবেল পুরষ্কার, ৩০ হাজার টাকা এবং একটি আত্মহত্যা - মনজুরুল হক
- ইংলিশ মিডিয়াম আর প্রাইভেট ভার্সিটি কালচার - জাতিবাদের চাইতে কম কিছু নয় - নাফিস ইফতেখার
- উন্নত জাতের পাত্রের জন্য পাত্রী খোঁজা পর্ব ....
- ...অসমাপ্ত
- অপ্রকাশিত লেখা-১ - অন্বীক্ষা
- page- ২২,২৩,২৪ - অন্বীক্ষা
- CSE DAY @ বুয়েট - শিট সুজি
- আমার লাস্ট লেকচার - শাহরিয়ার নির্জন
ঘুরে এলাম বইমেলা
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
![]()
আজকে বইমেলা থেকে ঘুরে আসলাম। এতদিন পরীক্ষার কারনে যাওয়া হয়নি । কালকে পরীক্ষা শেষ হল তাই বান্ধবীরা সবাই মিলে আজকে গেলাম বই মেলায়। আমি অবশ্য হুমায়ুন আহমেদ আর মুহাম্মদ জাফর ইকবাল বাদে তেমন কোন লেখকের বই কিনি না। অনেকের হুমায়ুন আহমেদ খারাপ লাগলেও আমার তো ভালই লাগে ![]()
আমি প্রতেক বারই এনাদের ২ জনের মোটামোটি সব বই ই কিনি। আজকেও বৃত্তির যেই কয়টা টাকা অবশিষ্ট ছিল সব খরচ করে আসছি । অবশ্য বই কিনলে কেউ ফতুর হয়না ,কিন্তু আমি এখন একদম ফকির ![]()
২০০০ টাকা নিয়া গেসিলাম । ফেরত আসছে মাত্র ৪০ টাকা । ![]()
তাও আমি খুবই খুশি অনেক গুলা বই কিনতে পারসি ১৭ টা ![]()
আমার অবশ্য বই পড়তে অনেক কম সময় লাগে ।এবার আস্তে আস্তে পড়ব । এক মাস বন্ধ। আর তো কোন কাজ নাই
সারাদিন বই পড়ব আর ঘুমাব ছুটিতে ।
অপরবাস্তব বইটাও কিনলাম
। কিন্তু সংহতি প্রকাশনটা খুঁজে পেতে একটু সময় লাগসিল। একটু গলি টাইপ জায়গার ভিতর ছিল। অন্য সব প্রকাশনীর সামনে অনেক ভিড় ছিল ,কিন্তু এইটার সামনে আমরা কয়েকজন বাদে আর কেউ ই ছিল না । তাতে অবশ্য সুবিধাই হইসে আমার
, লাইন এ দাঁড়াতে হয় নাই । আমারে দেখতে অবশ্য একাটা জোকারের চেয়ে কোন অংশে কম লাগতেসিল না । হাতে একটা বিশাল ব্যাগ নিয়া মেলার এক পাশ থেকে আরেক পাশে দৌড়াদৌড়ি করতেসিলাম
। আমি অবশ্য লিস্ট করে নিয়া গেসিলাম কি কি বই কিনব আর কোন কোন প্রকাশনী । একটা করে প্রকাশনী শেষ করে অন্যটা খুঁজতে দৌড়াই । আমার বান্ধবীগুলা খুবই ভাল তারা একটুও বিরক্ত হয়নাই । অবশ্য ওরা আমার এই পাগলামীর সাথে আগে থেকেই পরিচিত ।বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এটা ৩য় বার ওদের সাথে যাওয়া ।আমি চড়কির মতন ঘুরতে থাকি আর একটা শেষ হইলেই বলি নেক্সট প্রকাশনীটা খুঁজে দে
।
অনেক দিন পর আজকে ব্লগ লিখলাম , কিছু না লিখলেও সবার ব্লগ পড়ি রোজই। আমার লিখার চেয়ে পড়তে বেশি মজা লাগে । আমি যখন অপরবাস্তব বইটা কিনলাম আমার বান্ধবীদের বললাম এটা আমাদের বই মানে স্যামওয়ারের বই। আমি যাদের সাথে যে কোন ভাবে জড়িত থাকি আমি সবসময় তাদের কথা বলতে গেলে সবসময় আমাদের বলি । আমার ক্লাসের কারও কথা বলতে গেলেও বলি আমদের ছেলে আমাদের মেয়ে
। এটা নিয়া আমারে সবাই খেপায় ও
।
অনেক প্যাচাল পারলাম । যারা ভুল ক্রমে এইটা পড়বেও আমারে মাইর দেওয়ার জন্য খুঁজবে । ওনাদের এতটা সময় নষ্ট হওয়ার জন্য
।
শেষ মেস আমার লিস্টিটা দিয়া দেই যেইটা দেখে দেখে বই কিনসি
।
১. অপরবাস্তব সংহতি প্রকাশনে
২. বলপয়েন্ট............ হুমায়ুন আহমেদ...অন্যদিন
৩. আজ দুপুরে তোমার নিমন্ত্রণ... হুমায়ুন আহমেদ ... অন্যদিন
৪. উঠোন পেরিয়ে দুই পা....... হুমায়ুন আহমেদ......... অনন্যা
৫. আজ দুপুরে তোমার নিমন্ত্রণ......... হুমায়ুন আহমেদ....... অন্যপ্রকাশ
৬. মানবী ..................... হুমায়ুন আহমেদ ..... অন্যপ্রকাশ
৭. হিমুর বাবার কথামালা.............. হুমায়ুন আহমেদ........ অন্বেষা
৮. প্রিয় পদরেখা .............. হুমায়ুন আহমেদ ....... আফসার ব্রাদার্স
৯. বাদল দিনের দ্বিতীয় কদম ফুল .. হুমায়ুন আহমেদ
১০. চক্ষে আমার তৃষ্ণা ...... হুমায়ুন আহমেদ ...... অনুপম
১১. হিমুর মধ্যদুপুর...... হুমায়ুন আহমেদ.........অন্বেষা
১২. মেয়েটির নাম নারীনা ...... মুহাম্মদ জাফর ইকবাল ... পার্ল
১৩. অক্টোপাসের চোখ ............. মুহাম্মদ জাফর ইকবাল ...... অনুপম
১৪. ইকারাস ........................ মুহাম্মদ জাফর ইকবাল......সময়
১৫. মায়া ....... আনিসুল হক ...... পার্ল
১৬. মন+হৃদয় ......................... আনিসুল হক ............ কাকলী
১৭. মা.................................আনিসুল হক
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নীলবরষা বলেছেন:
ভালো....
যুধিষ্ঠির বলেছেন:
ভালো.... আর আমি ১৮ পিছ কিনছি
লেখক বলেছেন: ১৮ পিস কি এক বই এর নাকি
নাকি আলাদা ?
হিমালয়৭৭৭ বলেছেন:
আমার এখনো পর্যন্ত ৬৪টা বই কেনা হয়েছে। আরও বেশ কিছু কেনা হবে মেলা শেষ হওয়ার আগে। মাসের শেষের দিকে কেনা বই ও অন্যান্য বিষয়াদি নিয়ে পোস্ট দেয়ার ইচ্ছা আছে। তবে শুধু বইমেলা নিয়ে একটা পোস্ট দিয়েছি কিছুদিন আগে।Click This Link পড়ে দেখতে পারেন।।।
লেখক বলেছেন: বাহ !
...অসমাপ্ত বলেছেন:
কি কমু বুঝতাছি না.... বইগুলো দেখে ...জিবে জল আসার মত অবস্থা হল।
লেখক বলেছেন: এত আফসোস কেন?
অমাবশ্যার চাঁদ বলেছেন:
হিমুর মধ্যদুপুর...... হুমায়ুন আহমেদ বইটা পড়লাম।
লেখক বলেছেন: আমি এখনও একটাও পড়া শুরু করি নাই , বই গুলাকে জিয়ায়ে রাখতেসি ![]()
কলুর বলদ বলেছেন:
"এতদিন পরীক্ষার কারনে যাওয়া হয়নি" - টিপিক্যাল আঁতেল !!বইগুলা আমাদেরকেও একটু পড়তে টড়তে দিও ভাই !
লেখক বলেছেন: রিফাত ভাই সব কিছুর মধ্যে আতলামি যারা নিয়া আসে তারাই আসলে আতেঁল ।
আর একা একা বই মেলায় যাওয়া যায় না ,তাই সবাই মিলে যাইতে হইলে পরীক্ষা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেই হইত।
আর বই অবশ্যই পড়তে দিব।
লেখক বলেছেন: যা টেকা ছিল ভাই আজকেতো সব শেষ করে আসছি । ২ দিন আগে চাইতেন ![]()
ফিউশন ফাইভ বলেছেন:
...আমি যখন অপরবাস্তব বইটা কিনলাম আমার বান্ধবীদের বললাম এটা আমাদের বই মানে স্যামওয়ারের বই...।এই লাইনটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শম্পা।
লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
...অসমাপ্ত বলেছেন:
চোখের সামনে ১৭ টা জ্বলজ্যান্ত বই দেখে আফসোস হবে না!!!
তালকানা বলেছেন:
"আমি অবশ্য হুমায়ুন আহমেদ আর মুহাম্মদ জাফর ইকবাল বাদে তেমন কোন লেখকের বই কিনি না।"তাহলে তো বুঝবেন না যে আরো কেউ কয়েকশত গুন ভালো লিখে
লেখক বলেছেন: তাতো আমি জানি ই .
ইদানিং তাও আনিসুল হক এর একটু আধটু পড়ি ।
অনেক ভাল লেখক আসেন বাংলাদেশ এ । কিন্তু কেন যেন এনাদের ২ জন বাদে কারোটা তেমন পড়া হয় না । আমি আসলে বুঝি কম। এনাদের ২ জন এর লিখা বুঝতে কোন কষ্ট করতে হয় না ![]()
রেজওয়ান শুভ বলেছেন:
বই কয়টা একটু ধার দিয়েন আফা ...
লেখক বলেছেন: ওকে ভাই ।
তামিম ইরফান বলেছেন:
সব দেখি হুমায়ুন আহমেদের বই...........
লেখক বলেছেন: গত ৫ বইমেলার হুমায়ুন আহমেদ আর মুহাম্মদ জাফর ইকবাল এর সব বই ই আসে আমার কাছে মোটামোটি ।আমি এনাদের ২ জনের পাংখা। ![]()
নুশেরা বলেছেন:
ফিউশন ফাইভ বলেছেন: ...আমি যখন অপরবাস্তব বইটা কিনলাম আমার বান্ধবীদের বললাম এটা আমাদের বই মানে স্যামওয়ারের বই...।এই লাইনটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শম্পা।
আমিও ধন্যবাদ দিই জোরেশোরে।
শম্পার লেখায় একধরণের স্নিগ্ধ সরলতা আছে, খুব ভাল লাগে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু । আপনি আমার লিখার মধ্যে স্নিগ্ধ সরলতা খুঁজে পাইলেন
দেখে ভাল লাগল
। আর আমার সকল বন্ধু ও বান্ধবীরা আমার সকল কাজকে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে তুলনা করে
। আমারে তারা বাংলা ভাই এর সমতুল্য ঘোষনা করে আমারে বাংলা আপা নাম দিসে ![]()
লেখক বলেছেন: আচ্ছা ভাইয়া দিব ।
একই সাথে এক কপি অপরবাস্তবের গর্বিত মালিক হলাম । ইতিহাসের দিকে ঝোঁক বেশি , ইতিহাসের বই কেনা হল কয়েকটা।
লেখক বলেছেন: হমম ভাইয়া আমি ওনাদের বিশাল ফ্যান ,অবশ্যই লেখক হুমায়ুন আহমেদ আর মুহাম্মদ জাফর ইকবাল। ব্যক্তি না ।হুমায়ুন আহমেদ এর কোন বই কিনলেন ভাইয়া?
অনাহুত অতিথি বলেছেন:
এত্তগুলান বই কিনলা!
লেখক বলেছেন: কিনে এখন আমি ফকির , জমানো সব টাকা শেষ ![]()
লেখক বলেছেন: মাথা তো একটু খারাপ আসেই ![]()
আমিনুল ইসলাম বলেছেন:
বইমেলায় যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তথাকথিত "বিদ্রোহের" কারণে রাস্তায় বের হতে দিলোনা কেউ। একুশে বইমেলার মতো সারাবছর যদি কোন ওয়েবসাইট বা বিশেষ কোন স্থান থাকতো যেখানে নতুন প্রকাশিত সব প্রকাশনীর সব বইয়ের তালিকা পাওয়া যেতো, তাহলে খুবই ভালো হতো। সারা বছর মাত্র একমাস এমন একটি মেলার আয়োজন করা হয়, খুব খারাপ লাগে
লেখক বলেছেন: ইসস আগে না গিয়ে তাহলে মিস করলেন এবারের বইমেলা।
মুহিব বলেছেন:
অনেক বই। আমি আরো কম বই কিনেছি। ভেবেছিলাম ফতুর হব না। এখন পকেট খালি। বাকি দিন কিভাবে কাটবে কি জানি।
লেখক বলেছেন: আমি এখন পুরা ফকির
কালপুরুষ বলেছেন:
অপরবাস্তব-৩ এ প্রকাশিত গল্পগুলো আপনার কাছে কেমন লাগলো ছোট্ট করে লিখে সবাইকে জানাবেন। অন্যেরা তাহলে সেই গল্পগুলো খুঁজে পড়তে আগ্রহবোধ করবে। কেনা বইগুলো পড়তে পড়তে সুন্দর সময় কাটুক।
লেখক বলেছেন: আমি পড়ে ফেলসি অলরেডি । আমি আসলে এতো গুছায়ে বলতে পারি না দেখে এ নিয়া কোন পোস্ট দেই নাই ।
ভাঙা পেন্সিল এর এই বিষয়ে পোস্টটা ভাল লাগসে ।
ভাঙা পেন্সিল এর সাদা চোখে অপরবাস্তব
মুক্ত বয়ান বলেছেন:
লেখক বলেছেন: আমারে তারা বাংলা ভাই এর সমতুল্য ঘোষনা করে আমারে বাংলা আপা নাম দিসে গোপন কথা ফাঁস করে দিলা!!
আমি তিনদিন গেছি।
প্রথম দিনই অপরবাস্তব কিনলাম। একজনরে দিলাম পড়তে। আর ফেরত দিল না। কয়, এইটা দেওয়া যাবেনা। তুমি আর একটা কিনা নাও।
দ্বিতীয় দিন গেলাম। ২৭ তারিখ। সোজা সংহতির স্টলে। কিন্তু আফসোস। বই-র কপি শেষ।
তৃতীয় দিন। আরও ৩টা। ৯০০/- হাওয়া!!
তবে সুখের কথা.. ১টাও হুমায়ূন আহমেদ নাই। তয়, আজাদ আছে।
আমারে পড়তে দিবা কবে?? ক্যামনে পাব?
লেখক বলেছেন: হাহা । তুমি যবে পড়তে চাবা তবেই দিব ।
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন:
আফা!! আফনে ভালানি??
লেখক বলেছেন: আমি ভালা , আপনি ভালা নি ? ![]()
রেজওয়ান শুভ বলেছেন:
নতুন পোস্ট কই ?
লেখক বলেছেন: ভাই আমিতো আর আপনাদের মতন ভাল লেখতে পারি না, আর নতুন কিছু পাই নাই যা নিয়া পোস্ট দিবো ![]()
রেজওয়ান শুভ বলেছেন:
নিয়মিত ভালো লেখকদের কাছ থেকে তালিম নিবা , যেমন ধর আমি লেখক বলেছেন: বুঝলাম বালক ![]()
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
ফতুর হবার জন্য অভিনন্দন।
লেখক বলেছেন: ![]()
রেজওয়ান শুভ বলেছেন:
নতুন পোস্ট দিসি
আকাশনীল বলেছেন:
দুই ভাই এর কঠিন ভক্ত বোঝা যাচ্ছে। সবগুলা পড়া শেষ? হুমায়ুনের দুইটা কমন পড়ছে- মধ্যদুপুর আর মানবী।
আনিসুল হকের মা আগে থেকে পড়া। অসাধারন উপন্যাস।
নুশেরাপুর সাথে একমত, লেখায় সরলতা আছে।
০৫ ব্যাচ মনে হইতেসে।
লেখক বলেছেন: * সবই পড়া শেষ
। এখন পুরানো বই সত্যজিৎ রায়ের "শঙ্কু কাহিনী" পড়তেসি ।
* "লেখায় সরলতা আছে"
শুনে অত্যন্ত আনন্দিত হইলাম ![]()
* হমম ০৫ ব্যাচ ।
লেখক বলেছেন: আমার আবার পিসি থেকে বই পড়তে ভাল লাগেনা , আরাম করে শুয়ে / বসে পড়তে ভাল লাগে ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















