আমার প্রিয় পোস্ট

shamseerbd@yahoo.com

বিশ্বাস করেন টিপাইমুখী বাঁধে বাংলাদেশের কোন ক্ষতি হবেনা ।।

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৭

শেয়ারঃ
0 2 0

বিশ্বাস করেন টিপাইমুখী বাঁধে বাংলাদেশের কোন ক্ষতি হবেনা । প্রতিদিন সরকারের কথাবার্তা শুনে আমিও এখন এটা বিশ্বাস করি । যা হবে সেটা খুবই সামান্য।এটা নিয়ে রাজনীতি করার আসলে কিছু নাই।জনগন না বুঝেই ফাল পাড়তেছে।আমর জনগন আসলেই খারাপ।সুযোগ পেলেই রাজনীতি করি।

গিয়েছিলাম রবি বাবুর সাক্ষ্যাতে।সে ছবি পরেই দিব।

গড়াই নদীর নাম সম্ভবত সবাই শুনেছেন।বিখ্যাত কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাড়ীও গড়াই তীরে।তার নামে সেতুও আছে গড়াইয়ে।আছে রেল সেতুও।সবার দেখা পেয়েছি পাইনি শুধু গড়াই নামে কোন নদীর দেখা।বুকটা আফসোসে হুহু করে উঠতে পারে।পরক্ষনে ভাবি একটা নদীই তো।ওর দেখা না পেয়ে এত আফসোসের কি আছে।

এভাবে একদিন আমার সুরমা (অনেক স্মৃতি তার সাথে !!! তো কি হইছে :(() কুশিয়ারা মেঘনাও শুকাবে। এমন কিইবা ক্ষতি হবে এটাই ভাবি এখন ,এতেই শান্তি X(

নদী মরে গেলে তবু তার চিহ্ন থেকে যায় , একটা জাতি /দেশ যখন চিন্তা চেতনায় মানসিকতায় দুর্বল হয়ে পড়ে ,নিজের ভাল মন্দ বিবেচনায় অক্ষম হয়ে পড়ে......ধীরেধীরে সে আগাই অস্তিত্বের সংকটের পথে। এভাবে একসময় তার স্হান হয় গবেষনাগারে।

গড়াই নদীর বর্তমান রূপ।মরে গেলেওতার চিহ্ন আছে।











এটাও দেখতে পারেন
ভবিষ্যতের টিপাইমুখ বাঁধ এর পরিনতি কি হবে তার সামান্য চিত্র
Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৯
রোহান বলেছেন: দেশ চইষা বেড়াইতেছেন... ঘটনা কি ;)
৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: কোন ঘটনা নাই।ঘুরলে কেমুন শান্তি শান্তি লাগে।

২. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৫২
হিটলারের সাগরেদ বলেছেন: কি আর হবে , আমরা সবাই মারা যাবো। এটা কোন ক্ষতি হল!!!!!
৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ধূর মিয়া মরন এত সোজা নাকি।মাইরা ফেলাইলেত সব শেষ।বিলাই ইন্দুর নিয়া কি করে জানেনতো।

৩. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১:০৩
আহমেদ ফারুক বলেছেন: ধন্যবাদ। কিন্তু আমরা দাদাদের কি করতে পারি। যেখানে কর্তপক্ষেরই মাথা ব্যথা নাই।
৩১ শে মে, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: যার শক্তি বেশী তাকে আমরা কিছুই করতে পারবনা।এটা স্বাভাবিক।এতে হতাশারও কিছু নাই।

আমার নৈতিক সৎ সাহসটুকু অন্তত থাকা দরকার যাতে বলতে পারি তুমি ভুল করছ , আমার সাথে অন্যায় করছ।

৪. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১:১৫
মনোয়ার আহমদ বলেছেন:
"At present I am living in the consequences of a choice made earlier"

In future you will be remembered to have lived in the consequences of choices your ministers made.
৩১ শে মে, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: হতে পারে :(

৫. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১:১৮
মাষ্টার_মশাই বলেছেন: দেশ মরুভুমি হয়ে যাক তবুও দাদার খুশি থাক

Click This Link
৩১ শে মে, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: বিশ্বাস করেন টিপাইমুখী বাঁধে বাংলাদেশের কোন ক্ষতি হবেনা ।

৬. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১:২৫
আলাউদ্দীন বলেছেন: @লেখক
নদী মরে গেলে তবু তার চিহ্ন থেকে যায় , একটা জাতি /দেশ যখন চিন্তা চেতনায় মানসিকতায় দুর্বল হয়ে পড়ে ,নিজের ভাল মন্দ বিবেচনায় অক্ষম হয়ে পড়ে......ধীরেধীরে সে আগাই অস্তিত্বের সংকটের পথে। এভাবে একসময় তার স্হান হয় গবেষনাগারে।


অসাধারণ বলেছেন।
৩১ শে মে, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: লাভ কি তাতে।

৭. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১:৪০
পানকৌড়ি বলেছেন: আমরা একটা কাম করতে পারি নদী শুকাইয়া গেলে ওইখানে একটা স্টেডিয়াম বানাইতে পারি । ওই স্টেডিয়ামে ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট ম্যাচের আয়োজন করতে পারি ।
৩১ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: বাড়ি বানানোর কাজে হত দেন।দেশে বালুর অভাব হইবনা।

৮. ৩১ শে মে, ২০০৯ দুপুর ২:৩২
লুথা বলেছেন: +++++++ আমিতো আবার ভাই রাজাকার, তাই কমেন্ট কি আর করুম... ভালো কথা বলার জন্য আপনাকে যে কবে রাজাকার বানায়ে দিবে আল্লাহ মালুম... কি আর করবেন, বাংলাদেশ হবে মরুভুমি এবং আমরা উটের পিঠে ঘুরে বেডাবো..
৩১ শে মে, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: বাংলাদেশ হবে মরুভুমি এবং আমরা উটের পিঠে ঘুরে বেডাবো.............ভাল কথা কইছেন।দেখি খেজুর নিয়া একটা পোষ্ট দেয়া যায় কিনা। সার্টিফিকেট কই পাইলেন।

৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: আরে সাইফাই।অনেকদিন পর।কেমুন চলতাছে।

১০. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:২৬
রোহান বলেছেন: আরে সাইফাই রে... কাল্লু গো দেশ থিকা সাইফাই লিখা হয় না কেনু?
৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: সাইফাই নীরব কেন ? ঝাতি জানতে চাই।

১১. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:২৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ব্রাভো শামসু।
৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: সাঝুরে ফোন দিছিলাম।ফোনও ধরলানা , গেলাওনা।

১২. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:২৭
মুক্তপাখী বলেছেন: দাদা ফারুক খান(বানিজ্য মন্ত্রী) বলেছেন, সবাই না বুঝে চিৎকার করছে, বাধটা আমাদের(প্রানের দেশ ভারতকেই বুঝালেন কিনা?) উপকারে আসতে পারে..।

ওপারের দাদাদের অনুগ্রহে ক্ষমতায় এসে তাদের সাথে বিটলামির সাহস কি আছে?

ফারাক্কা হলো মুজিবের আমলে...টিপাইমুখ তার কন্যার আমলে...কোনো প্রতিবাদতো নাই বরং যারা প্রতিবাদ করে তাদেরকে ধমকি দিয়ে থামানোর প্রচেষ্টা....ভারতের সাথে বাআলে'র এই চিরস্থায়ী দহরম বাংলাদেশের কোনো উপকারে আসেনি। বাআল ক্ষমতায় আসে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মুখ বন্ধ.........এই বাধও কি মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন?
৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মুখ বন্ধ....কে বলল আপনাকে।
প্রতিবাদ আপনার কথায়।এডিট করুন অথবা বলুন সুশীল দলবাজ দালালরা চুপ কেন।

১৩. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:২৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: বাংলাদেশ সরকার সকাল বিকাল এত বেশি কথাটা বলছে যে আপনি বলার আগেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে ফেলেছি ।

আরেকটা কথা মনে রাখবেন , প্রতিবেশি একটু না হয় বিদ্যুৎ উৎপাদনই করবে । দুই একটা নদী ছেড়ে দেয়া কি মানবতা নয় ?
৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: দুই একটা নদী ছেড়ে দেয়া কি মানবতা নয় ? সেটাই।

১৪. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:০১
জুল ভার্ন বলেছেন: অনেক বার আপনার পোস্টের শিরোনাম দেখে আপনাকে মস্ত বড় একটা গালি দেবার পায়তারা করছিলাম..................। অবশেষে পড়লাম এবং "পিলাস"!

আপনার রসবোধের প্রশংসা না করে উপায় নেই।
৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: আল্লাহ বাঁচইছে দেখা যায়।

১৫. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:১৬
শান্তির দেবদূত বলেছেন: বুঝি না এইগুলা কি ভোদায় হইয়া তারপরে মন্ত্রী হয়, না কি মন্ত্রী হইয়া
ভোদাই হয় :| ....

কি আর কমু ! খালি কষ্ট লাগে দেশটার লাইগা !! আহারে !!!
৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: এটা নিয়া বস একটা বেষনা করা দরকার।

খালি কষ্ট লাগে দেশটার লাইগা !! আহারে !!! :( কিছু ত করার নাই।

১৬. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:২১
সুবিদ্ বলেছেন: মুক্তপাখী: ফারাক্কা হলো মুজিবের আমলে...টিপাইমুখ তার কন্যার আমলে........কই পেলেন ভাই???

ফারাক্কা-র কাজ শুরু হয়েছিল ১৯৬৪ সালে......আর টিপাইমুখ নিয়ে প্রথম কথা উঠেছে বাজপেয়ী জামানার শেষ দিকে........

দয়া করে প্রোপাগান্ডা/জুজু-থেকে দূরে থাকুন.......

Click This Link

৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: ভাই কোনটা কবে এই নিয়াত চিল্লাইয়া লাভ নাই।আমার ব্যাথা , হইলে কি হইব তা নিয়া।

১৭. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৬
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: গড়াই নদীর উপর দিয়ে যতবার গেছি, মনটা কেদে ওঠে.............রাজশাহিতে আই বাধ টি বাধে যতবার গেছি ঐ একই অবস্থা..............হায়রে কি জাতি আমরা...........
৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: রাজশাহীর ছবি গুলিও ছিল।খুঁজে পাচ্ছিনা। প্রথম দেখে ইচ্ছা হচ্ছিল যাই হবে হউক বোম্বার দিয়া ফারাক্কা উড়াইয়া দেয়া উচিত।

১৮. ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২১
মুক্তপাখী বলেছেন: বললাম..."সুশীল দলবাজ দালালরা চুপ কেন।"
৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: এবার হইছে।মুক্তিযুদ্ধ কারো সোল প্রপার্টি না।

১৯. ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
মুক্তপাখী বলেছেন: @সুবিদ...উইকিপিডিয়া ত বলে...মুজিবের আমলেই হইছিলো...ফারাক্কার অধিকাংশ নির্মান কাজই হইছে মুজিব সরকারের সময়।

সুবিদ্ বলেছেন: আর টিপাইমুখ নিয়ে প্রথম কথা উঠেছে বাজপেয়ী জামানার শেষ দিকে।

কিন্তু দাদা সুবিদ....নির্মান কাজ হইতেছে কিন্তু দাদাদের দালালদের আমলে...অন্য আমলে ত কাজ করতে পারেনা। ফারাক্কার ক্ষেত্রেও তাই হইছে...্তাই আলগা ফাপর নিয়া বাআল এর গীত গাওয়া বাদ দেন... কিভাবে এই বাধ নির্মানের প্রতিবাদ করা যায় তা বলেন...
৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: কিভাবে এই বাধ নির্মানের প্রতিবাদ করা যায় তা বলেন...

৩১ শে মে, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১. ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
হামীম বলেছেন: নদী আমাদের প্রাণ নদীই যদি না থাকে। তাহলে আমরা ও থাকবো না।
তবে আলোড়ন একটা উঠতাছে। মনে হয় সব জায়গায় একসাথে । খালী আওয়াজ দিয়েন।
৩১ শে মে, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: সবাই যারযার জায়গা থেকে আওয়াজ দিতে থাকি। কিছু একটা হবেই সম্মিলনে আমাদের।

২২. ৩১ শে মে, ২০০৯ রাত ১১:৪১
সাদী বলেছেন: ফ্যাসিবাদীদের পতন হোক...।
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: হুমম

২৩. ০১ লা জুন, ২০০৯ সকাল ১০:৪৪
সুবিদ্ বলেছেন: @মুক্তপাখী: লিংকটা দিলেন.....কিন্তু লক্ষ্য করলেন না যে, কাজটা শেষ হইছে......১৯৭৮-৭৫-এ.........

"ফারাক্কার অধিকাংশ নির্মান কাজই হইছে মুজিব সরকারের সময়।"-----এইটা কি আপনার নিজের উর্বর মস্তিষ্ক 'অতিকল্পনা' কইরা নিছেন নাকি????

In November 2005, it floated a global tender for the project. In July 2006, the pre-bid qualification of the tender for the first phase was opened আর টিপাইমুখের ভিত্তিপ্রস্তর হইছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে........
http://www.neepco.gov.in/TpmHEP.html


০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: যার আমলেই হউক ক্ষতিত আমাদের।এই জাতি সব সময় মূল ঘটনা বাদ দিয়া আশপাশ নিয়া টানাটানিতে ব্যস্ত।

২৪. ০১ লা জুন, ২০০৯ সকাল ১০:৪৫
সুবিদ্ বলেছেন: স্যরি----১৯৭৪-৭৫ হবে.....
২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: হুমম

২৫. ০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৪৬
চাঙ্কু বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ব্রাভো শামসু।
০১ লা জুন, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: থ্যাঙ্কু ,ভাই চাঙ্কু ।

২৬. ০১ লা জুন, ২০০৯ দুপুর ১২:০১
শাওন৩৫০৪ বলেছেন: কিছুতেই যখন কিছু হবেনা.....দেশের চারিদিকেই বাঁধ দিয়ালাক....:(
০১ লা জুন, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আইডিয়া মন্দ না :P

২৭. ০১ লা জুন, ২০০৯ দুপুর ১:০৩
সুবিদ্ বলেছেন: @লেখক: "যার আমলেই হউক ক্ষতিত আমাদের"----একদম ঠিক.....কিন্তু আশপাশ না জানলে তো যত দোষ, নন্দ ঘোষ টাইপের ব্যাপার হয়ে যায় আর কি!!!!

ভালো থাকবেন.....
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: নন্দ নিয়েই আমাদের দৌড়ঝাপ সবসময় বেশী।

২৮. ১৩ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৪
সুবিদ্ বলেছেন: আমরা সবাই কি ঝিমিয়ে পড়েছি যথারীতি?? ভারতের পরিবেশমন্ত্রীকে নিয়ে মনমোহন সিং সম্ভবত ১৮ অক্টোবর সভা করছেন টিঁপাইমুখ প্রকল্প নিয়ে...

Click This Link

আসুন আমরা আবারো সোচ্চার হই...
১৩ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: আমি আপনে সোচ্চার হইয়া লাভ কি..........যারা ঠেকাতে পারেন তারা যদি সব দিয়েদিতে চান.....।

 

মোট সময় লেগেছে ১.৭৫০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
At present I am living in the consequences of a choice made earlier

বেঁচে আছি এটাই আনন্দের.........।।

ইচছা হয় সারাদিন ঘুরি পথ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ