somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমনই এক বৃষ্টির দিনে !!!!

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই তুমি কোথায় ??
কেন !! অফিসে ।
কখন বের হবা?
সাড়ে পাঁচটা । কেন ?
না , এমনিতেই - ও আচ্ছা।

এই তুমি নামবা কখন ?
এইত একটু পরে , কেন ?
আমি তোমার অফিসের নীচে দাঁড়িয়ে আছি।
কি!! আমার অফিসের নীচে !
হুমম..
দাঁড়াও আমি আসতেছি।- আচ্ছা আস।

এই বৃষ্টির মধ্যে তুমি কোন খবর না দিয়ে চলে আসলা , কি হইছে।
কিছু হয়নাই, আসতে ইচ্ছা করল, তাই চলে আসলাম।
তুমি একটা পাগল।
হুমমম জানি।

বৃস্টিতে ভিজতে ইচ্ছা করছে, ভাবলাম তুমি সহ ভিজবো, তাই চলে এসেছি।
তুমি আস্ত একটা পাগল। অফিস থেকে বের হয়ে আমি এখন ভিজব ?
হ্যা ভিজবে, আমার সাথেই ভিজবে।

মোবাইল , মানিব্যাগ.......
আমি একটা প্লাষ্টিক ব্যাগ নিয়ে এসেছি , এগুলি দাও।

ঐ রিক্সা ,যাবেন নাকি ?
কই যাবেন আপা..........

যাবত ঢাকা ভার্সিটি -আপনি কতদূর যাবেন।

তোমার কি মাথা খারাপ হয়ে গেছে , রিক্সা করে ঢাবি ?
হুমমম সমস্যা কোথায় ...
না কোন সমস্যা নেই- দেখ কেউ যায় নাকি।

আপা চলেন দেখি কতদূর আপনাগো নিতাম পারি।

মাঝ বয়সী রিক্সা ওয়ালাও মনে হয় মজা পেয়েছে -দুই পাগলের কান্ড দেখে।

ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চলছে রিক্সা।

এই তোমার কেমন লাগছে।
নিজেরে পাগল মনে হচ্ছে ।
কি ?
হুমমম। অফিস থেকে বের হয়ে আমি বৃষ্টিতে তোমাকে নিয়ে ভিজতেছি, কেউ দেখলে হইছে, কালকে জান ফালাফালা করে ফেলবে।
এখানে জান ফালাফালার কি আছে। আমাদের ইচ্ছা , আমরা ভিজতেছি, কার কি।
তা ঠিক কার কি।

এই রিক্সা থামান।
কেন ?
আইসক্রীম খাব।
কি ?আইসক্রীম খাবে, এই বৃষ্টিতে ভিজে ভিজে।
অনেক মজা, বৃষ্টিতে ভিজে ভিজে আইসক্রীম খাওয়ার।

বৃষ্টিতে ভিজে ভিজে আইসক্রীম খাবার মঢ্যেত মজা আছে ।
আমি বলে ছিলামনা ।

ঝুম বৃষ্টিতে পুরা রাস্তা জ্যামের বদলে দেখী পুরা ফাঁকা। রিক্সাওয়ালাও জোশে ছুটে চলেছে।

আচ্ছা তোমার এই ভূত চাপল কেন এভাবে বৃষ্টিতে ভিজার।
এখানে ভূতের কি আছে। আমার ইচ্ছা হইছে তাই আসছি। তোমার ভাল না লাগলে নেমে যাও।
আরে সেটা বলছিনা। এমন হঠাৎ করে ভিজে জ্বর উঠলে।
উঠলে উঠবে-তখন দেখা যাবে, এখন ভাল লাগছে এটাই বড় কথা।
হুমম তা ঠিক।

ভিজে জবজবে হয়ে অবশেষে টিএসসি।

হুমমম তুমি এবার রুমে যাও। ড্রেস চেন্জ করে আস।আমি দাঁড়ালাম।
পরে যাব, এখন চা খাব-ভাল লাগবে।
তুমিত পুরাই পাগল দেখছি।
পাগলামির এখনও কিছুই দেখনি।
আর কি কি বাকি আছে।
ওয়েট কর। ধীরে ধীরে দেখবে, এত তাড়াহুরার কি আছে।
আল্লাহ রক্ষা কর।
কেউ তোমারে রক্ষা করতে আসবেনা। সো চিন্তা করে কোন লাভ নেই।

চা খাওয়াত হল- এবার চল।
আরও কিছুক্ষন বসি, ভাল লাগতেছে।
জ্বর আসবে কিন্তু-.....
আসুক।
তোমার মোবাইল, মানিব্যাগ নিও মনে করে।
হুমমম ...................।

তুমি কি রাগ করেছ ?
কেন ?
এভাবে না বলে তোমার অফিসে চলে গেছি বলে।
না....।
বৃষ্টিতে ভিজতে তোমার ভাল লাগেনাই ?
হুমমম লাগছে।
তো এমন মুখ গোমড়া করে বসে আছ কেন?
ভয় পাচ্ছি তোমার যদি জ্বর আসে?
জ্বর নিয়ে তোমারে ভাবতে হবেনা...।
তো কে ভাববে....।
আরে বাবা জ্বর আসবেনা, তুমি চিন্তা করোনা ...।

.......................................................

ধূর গুলশান থেকে মহাখালী এত তাড়াতাড়ি চলে আসলাম :(
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×