সুউচ্চ দালান
পরিপাটি, আধুনিকতার ছাপ সুস্পষ্ট
প্রশস্ত ড্রইং, বেড , ডাইনিং
লেটেস্ট মডেলের গাড়ী, প্লাজমা টিভি
" অভাব " শব্দটি শুনেছে কেবল
উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি ।
আবদ্ধ কুঠরী, নড়বড়ে চৌকি
" অভাব " প্রতি পদক্ষেপেই যার উপলদ্ধী
লেটেস্ট শব্দটিই সেখানে অস্তিত্বহীন ।
পাশাপাশি অথবা নিকটবর্তী অবস্হান
প্রতিবেশী শব্দটি এখানে মূল্যহীন
ব্যবধান এখানে যোজন যোজন।
আভিজাত্যের রমরমা বহিঃপ্রকাশ
ক্লাব ,পার্টি, ডিনার, নিলাম থেকে কেনা নাইটি
কেউ সারারাত বাইরে, কেউবা পর্ণোফ্লিমে নিমগ্ন
যার যার মত করে চলছে, দেখা হলে উচ্ছ্বসিত হাই হ্যালো
কিংবা সর্বাধুনিকে মোবাইলে -কেমন আছ বাবু
" অভাব " শব্দটি শুনেছে কেবল
উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি ।
আধোপেটে আবদ্ধ কুঠুরীতে গাদাগাদি
অভাব নিত্ত নিয়তি
শতছিন্ন দেহাবরণ , অনুপস্হিত প্রসাধন
রাতে সবাই ফিরে, বাধ্য হয়ে কিংবা টানে
" অভাব " প্রতি পদক্ষেপেই যার উপলদ্ধী
লেটেস্ট শব্দটিই সেখানে অস্তিত্বহীন ।
নিশুতি রাতের এজলাস
অনাগতের আনন্দ হীন আর্বিভাব
চাল-ডাল, প্রয়োজনের পসরা
অক্ষমতার অভিশাপ
রেগে তেলে বেগুন
কপোলে পঞ্চআঙ্গুল
তীব্র চিৎকার, এক তালাক
উৎসাহী জনতার আর্বিভাব, মিলিয়ে দেয়া
গভীর রাত, অভাবী ভালবাসা
ঘামে ভেজা শরীর
ঘিরে থাকে অভাবের প্রাচীর।
রাতের প্রহসন
সময় না দেয়ার উদাসী অনুযোগ
কর্পোরেট ডিনার, রঙ্গীন গ্লাস, অবসন্নতা, রাগ
ফর্সা গালে রক্তিম আভা
সবই তোমাদের জন্য , একজন বেডে, একজন ডিভানে ।
ব্যস্ত সকাল, পাউরুটি জেলী
কষ্টের নোনা জল, পথ ভোলা অতিথি
অফিস, সেক্রেটারি
পুরোনো কলেজ জীবনের বন্ধু, ক্লাব- পার্টি ।
নার্সের কোলে মেদবহুল অতিথি
দুজন দুরূমে , পথ ভোলা সারথী।
উৎসাহী কেউ নেই, মিলন সদূর পরাহত
কিইবা প্রয়োজন
" অভাব " শব্দটি শুনেছে কেবল
উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি ।
লেটেস্ট আসবাবের মত লেটেস্ট সঙ্গিনী
উপায় না পেয়ে কলেজ জীবনের অভিমানী বন্ধু
রাতে বাড়ী না হয় ক্লাবে
নিষ্পাপ বাবু নার্সের কোলে।
" অভাব " শব্দটি শুনেছে কেবল
উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি ।
" অভাব " প্রতি পদক্ষেপেই যার উপলদ্ধী
লেটেস্ট শব্দটিই সেখানে অস্তিত্বহীন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


