আমার প্রিয় পোস্ট
- ব্লগার শামসীর ভাইয়ের পুত্রসন্তান জন্মের খুশিতে নবজাতককে উতসর্গ করে আমার এই কবিতাটি রিপোস্ট করলাম - শিপু ভাই
- শুভ জন্মদিন, শামসীর ভাইয়া!
- মাহমুদা সোনিয়া
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- শূভ জন্মদিন শামসীর - এ.টি.এম.মোস্তফা কামাল
- প্রিয় শামসীর ভাইয়ের জন্মদিনে স্পেশাল শুভেচ্ছা।
- অন্য হাওয়া
- ফ্লাশব্যাক :: শামসীরের উইকেট পতনের সন্ধ্যায় .... - অনন্ত দিগন্ত
- জাকাত নিয়ে স্বল্প পরিসরে কয়েকটি কথা, হয়তো কারো কাজে লাগতে পারে - শরিফ নজমুল
- সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত - শ।মসীর
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- বোধ - জীবনের নতুন মানে - বিলাশ বিডি
- ব্যাচেলর অফ দ্যা সিটি ঢাকা শামসীর এর জন্মদিন - আহমেদ রাকিব
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- প্রাণ - বিলাশ বিডি
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- একটি প্রার্থনা - পারভেজ
- টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলাদেশ (টিপাইমুখ বাঁধ বিষয়ক সকল ব্লগারের ব্লগ সংকলন ) - নিলআকাশেরদুঃখ
- ইন্দিরা গান্ধীকে আসাফউদদৌলার সেই দুটি প্রশ্ন - োসমানী
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- মধ্যবিত্ত: ভন্ডামী আর মেকিপনার আত্নঘাতী জটিল জালে জড়ানো জীবন - পাললিক মন
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- পরিচিত হই বাংলার ফুলের সাথে (আপডেট) - রাজামশাই
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- দাম্পত্য - রাসেল ( ........)
- নতুন বোতলে পুরাতন বহু চর্বিত জুকশ.....রাইটিং কালেকশন ফাইভ! - পালাবী কোথায় ??
- ভারতীয় আগ্রাসন কোন জুজু নয়, বাস্তব সত্য। - ধীবর
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore. - সাদাকালোরঙিন
- প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে - বাঙ্গাল
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয় - সততার আলো
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- বিবাহ (পুরোটাই একসাথে) - প্রিন্স আশরাফ
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- এক ঢিলে দুই পাখি!! : ফরহাদ মজহার - যুকরুফা ০৭
- এই অর্থনৈতিক মন্দার সময়ে আপনাদের সবার জন্য ওয়ারেন বাফেটের কিছু উপদেশ - গাজী সালাহউদ্দিন
- সম্পর্ক ...... - ~স্বপ্নজয়~
- ই-বুক কালেকশনঃ পর্ব-৫ - বিডি আইডল
- সামরিক বাহিনীর সৈনিকদেরকে অমিত আহমেদের খোলা চিঠি - অমিত আহমেদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- !!!১০০ এম.বি সাইজ এর কিছু ইংলিশ মুভি!!! - নীলবরষা
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- পিরানহা এক ভীতু দানব - আখসানুল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - কানিজ আনিছা পিয়া
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? - একজন ব্লগার
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- প্রজন্মের ব্যবধানে - আজনবী
- প্রিয় বাংলাদেশ - দেখা হয় নাই চক্ষু মেলিয়া তোমাকে (৪) - (উইকি কমন্স থেকে বাংলাদেশের ছবি) - রাগিব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- ইফতার পোস্ট:: মেগা শক অ্যাট চকবাজার :: - মেহরাব শাহরিয়ার
- আসুন পরিচিত হই, চট্টগ্রাম থেকে কে কে ব্লগাচ্ছি
- চন্দন
- আজ খুব মন খারাপ! - মামুন মাহফুজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
কুমীরের খামার - ক্রোকোডাইল ফ্যাক্টরী !!!!
২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৩
সভ্য মানুষ ব্যবসার গন্ধ পেলে করবেনা এমন কাজ খুব কমই আছে মনে হয় । কুমীরের খামার তাই নামটা আমার পছন্দ হয় নাই। ভাল হইত কুমীর ফ্যাক্টরী দিলে। পেপারে অনেক আগে এই নিউজ দেখেছিলাম, বাংলাদেশে কুমীরের চাষ হচ্ছে । দেখার লোভ তখন থেকেই , অবশেষে সেই সুযোগ এল। টার্গেট ডেসটিনেশন ছিল শেরপুরের গজনী। যাবার পথে ঠিক করলাম কুমীরের খামারটাও দেখে যাব।
ময়মনসিংহ যাবার পথে ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে বামে গেলে উথরা বাজার। সেই বাজারের একটু সামনেই এই কুমীর ফ্যাক্টরী- Reptiles Farm ltd ।
বিশ্বমানের চামড়া সরবরাহকে টার্গেট করে যাত্রা শুরু এই খামারের। ২০১৫ সালের মাঝে বছরে ৫০০০ পিছ চামড়া রপ্তানী করে ৫ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে তারা। ৭৫টি কুমীরের আমদানীর মধ্য দিয়ে যাত্রা শুরু এই খামারের।
৬৭ টি এখন ও জীবিত আছে। ২০০৬ সালে প্রথম ডিম থেকে ৩টি বাচ্চা হলেও একটিও বাঁচেনি। পরের বারে হওয়া ১৪টিও নয়। সাফল্য আসে ২০০৭ এ। প্রায় ২৫০টি বাচ্চা হয়। তার পরের বার ৪০০টি। এখন প্রায় ৮০০টি বাচ্চা আছে এখানে।
মাঝারী মানের বাচ্চা গুলোকে চৌবাচ্চায় রাখা হলেও ছোট গুলোকে কই রাখা হয় আমাদের দেখতে দেয়া হয়নি
বড় গুলাকে মাংস , মুরগী দেয়া হয় প্রতি শনিবার । এক খাবারে সাত দিন পার করে দেয় ।ইস আমরাও যদি এমনটি পারতাম ।
চৌবাচ্চায় দেয়া হয় মুরগীর মাথা , মাংসের টুকরা। আর ইনকিউবিটরে দেয়া হয় মাংসের কিমা।
শীত কালে কুমীর কিছুই নাকি খায়না। মাসে প্রায় ২ লাখ টাকা যায় খাওয়া দাওয়ার পিছনে।
চামড়ার পাশাপাশি মাংস, হাড় , দাঁত সব কিছুর ই বানিজ্যিক মুল্য আছে। দাঁত দিয়ে তৈরি হয় অলংকার।
খামারের প্রবেশ ফি ২৫০ টাকা অনেক বেশী বলাতে ম্যানেজার নাছির ভাই জানালেন শুরুতে ২০ টাকা ছিল। মানুষ সামলানো দায় হয়ে পড়ত। কাছাকাছি যেতে না বললে উত্তর দিত টাকা দিয়ে ঢুকেছি সমস্যা কি। তাই ২৫০ টাকা করে দিছি, এখন যারা আসে তাদের কে নিয়ে তেমন একটা সমস্যা হয়না।
কিভাবে যাবেন :
ঢাকা থেকে ময়মনসিংহ এর বাসে করে যেতে পারেন। ভালুকার আগে ভরাডোবা পুলিশ ফাঁড়ির সামনে নামবেন। সেখান থেকে উথরা বাজার এর কিছু সামনে গেলেই পাবেন এই খামার।
আর ব্যক্তিগত গাড়ীতে যেতে পারলে আরও ভাল। পুরা পথেই সিএনজি পাম্প আছে।
http://www.reptilesfarm.net
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুমীরের খামার ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগিব বলেছেন:
চামড়া নাহয় রপ্তানী করছে বুঝলাম, কিন্তু কুমিরের ডিম ও মাংস দিয়ে কী করে?
লেখক বলেছেন: ডিম থেকে বাচ্চা ফুটানো হয় - তাতেই হবে আগামীর খামার, মাংস ও নাকি কোন কোন দেশে খাওয়া হয় ।
ম্যানেজারের ভাষায় পুরা কুমীরটাই রপ্তানী হবে ।
সাদাকালোরঙিন বলেছেন:
ফেসবুকে ছবিগুলো দেখেছিলাম । জায়গাটা দেখার লোভ হচ্ছে। কুমিরের ডিম অমলেট কত করে ?
লেখক বলেছেন: দোস্ত ডিম অমলেট খাওয়ার শখ যাগেনাই , তবে বাচ্চা কিনার কথা বলাতে দাম চাইল লাখ টাকা ![]()
দেশে আইসাই ঘুরে আসিস ![]()
ঘন্টা দুই লাগবে যাইতে।
মুহিব বলেছেন:
যাওয়ার ইচ্ছা আছে।
লেখক বলেছেন: ঘন্টা দুই লাগবে যাইতে ঢাকা থেকে ।
জুল ভার্ন বলেছেন:
গুড পোস্ট। আমিও গত বছর ওখানে গিয়েছিলাম। খুব ভালো লগেছিল ব্যবস্থাপনা সহ যাবতীয়। জেনেছিলাম- কুমিরের চামড়া, মাংশ, দাঁত এমনকি হাড্ডি পর্যন্ত রপ্তানী করা হবে।
লেখক বলেছেন: লোকজন বেশ হেল্পফুল মনে হল। ম্যানেজার নিজেই আমাদের সব ঘুরিয়ে দেখালেন।
বলতে গেলে পুরা কুমীর ই রপ্তানী পন্য ![]()
রোহান বলেছেন:
পাখিডার সাহস আছে....কুমিরগুলানের লিগা আফসুস, এতগুলান ভালো খাওন দাওন মিস করলো, ফটু তুলতে আরেকটু কাছে গেলেই তো....
লেখক বলেছেন: কাছে গেলেই ![]()
রেজোওয়ানা বলেছেন:
ময়মনসিংহেরই কোথায় যেন একটা সাপের খামার আছে, এ সম্পর্কে কিছু জানেন নাকি ভাইয়া?
লেখক বলেছেন: আমিও শুনেছি , কিন্তু লোকেশানটা কোথায় ঠিক জানিনা ।
লেখক বলেছেন: হা ভাই.....ঘটনা কি, আপনেও গেছিলেন নাকি ??
আহমেদ রাকিব বলেছেন:
তথ্য গুলান ভালো আছে। কেম্নে যাইতে হয় এইডা না কয়ার অপরাধে আর এই ঘিন ঘিনে ফাউল পোষ্টের লাইগা মাইনাস দিলাম। যাও কুমিরের ডিম খাও গিয়া। লেখক বলেছেন: যাওয়ার কথা উপরে একবার কইছি। তোমার লাইগা আবার বোল্ড করে দিলাম![]()
![]()
সাগর ঢাকা বলেছেন:
কুমির এর ডিম পছন্দ হইছে ..ডজন কত ?? এই ফটো গুলা খোমা খাতা তে দেখেসি ....আমার ব্লগ এ একটু যাস ...তোর মূল্যবান মতামত আশা করছি
লেখক বলেছেন: ডিম তো বেচেনারে ...........তয় বাচ্চা কিনবার পারস ![]()
মাইনাস কি আমারে না কুমীর রে।
ভাই সাহসের এত অভাব কেন। বাপের বেটা হলে মূল্যহীন মাইনাসের কারনটা বলে যান ।
লেখক বলেছেন: রাকু ধন্যবাদ
সাদরে গৃহীত।
সাগর ঢাকা বলেছেন:
মাইনাস মনে হয় ওই লোক নিজেরে দিসে ....তোর মতো সুন্দর ব্লগ না লিখতে পারার শোকে ...বাপার না ..আমি জোরে একটা প্লাস দিছি লেখক বলেছেন: ![]()
![]()
![]()
রোহান বলেছেন:
হে হে হে কুমির রপ্তানিতেও মাইনাস.... হা হা হা হা.... মনে হয় কুমিরের ডিম এর ফটু দেইখা মনের দু:খে কেই লাল বুতাম টিপ্পা দিছে.... ছাগলে দেশ ভইরা যাইতাছে, সব হ্যাংলা পাতলা ছাগল, সামনের গাবতলীর হাটে খরা যাইবো গো নানা...
তয় কেমনে যাওন যায়, গুগল আর্থ ভিউ, জিপিএস সহ ডিটেইলস রুট ম্যাপ আর টুটাল খয় খরচার হিসাব নিকাশ দিয়া পোষ্টের শোভা বাড়ান
লেখক বলেছেন: গাবতলীর হাটে খরা যাইবো গো নাতি, কুরবানী কেমতে দিব ![]()
বিডি আইডল বলেছেন:
খুলনার করমজলে একটা আছে সরকারি....চরম অব্যবস্হাপনা সেখানে...
লেখক বলেছেন: সরকারি !!! তাহলে আর কিছু বলার নাই ![]()
রোহান বলেছেন:
বিডি আইডল ভাই ঠিকই কইছে, করমজলের কুমিরের বাচ্চাগুলানরে দেইখা মনে হয় না খায়া আছে, এইডার গেন্দা গুলান তো মাশাল্লাহ বেশ নাদুশ নুদুশ...এক কুমিরের বাচ্চা লাখ টেকা??? শামসু নানা চলেন সুন্দর বনে গিয়া কুমির ধইরা আনার ব্যবসা করি
লেখক বলেছেন: হ নাতি , লাখ টাকা, সুন্দর বনে যাইয়া কুমিরের লেনজাইত দেখলামনা , আফসুস।
শয়তান বলেছেন:
একটা টিভি ডকুতে মজার কাহিনী বলতে শুনছিলাম এই ফার্মের । এক নতুন কেয়ারটেকারে নাকি একবার এক কুমির এমন দাবরানি দিছিল যে বেটা লুংগি মুংগি ঐ জায়গাতেই রাইখা আসতেবাধ্য হয় খিকজ । জানি আপনারা কেউই অবশ্য লুংগিপইরা যান নাই । তবে সাধু সাবধান
লেখক বলেছেন: সাধু সাবধান , ভাইত পুরা বাঙ্গালীর ইজ্জত লইয়া টান দিলেন ![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ছবিগুলো দেখতে ভয়ই লাগলো।(সাপ আর কুমীর ভয় পাই)।ছবিতেও।
আজই পাথুরের একটা পোষ্ট পড়লাম........এখানে বেড়ানো নিয়ে।একই কথা বলেছি।
শেরপুরের গজনীতে কি কি দেখা হলো?
বেড়ানো চলুক..........
শুভকামনা শামসীর......
লেখক বলেছেন: গজনীও চমৎকার জায়গা আপু। সবুজে সবুজ। পোস্ট করব ছবি একটু পরেই ![]()
![]()
সাঈফ শেরিফ বলেছেন:
২০০৬ সালে জনসাধারণের জন্য যখন পুরোপুরি নিষিদ্ধ ছিল, তখন এক আর্মি ভ্যানে করে গিয়েছিলাম সেই প্রত্যন্ত অঞ্চলে। জাবি থেকে মাস্টার্স করা এক ভদ্রলোক এখানে এক বাংলোর মত সুন্দর জায়গায় থাকতেন কিছু লোকবল নিয়ে। তখন ছিল শীতকাল, সব গুলো কুমির শীতনিদ্রায়, কাদা মাখা সরীসৃপ গুলো যেন জমে পাথর হয়েছিল। যে পাথরের গড়া সব কুমিরের মূর্তি। জীবন্ত কিছু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। মাঝে মাঝে খুবই অল্প সময়ের জন্য খানিকটা নড়ে উঠতো কুমিরগুলো। আস্ত খাসী দেয়া হত তখন, জীবন্ত খাসি না দিয়ে জবাই করে চামড়া ছিলে খাসি দিত ওরা। ডিম নিয়ে হতাশার মাঝে আশাবাদের অভাব দেখিনি। অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ এনে যে কোন ভাবে তারা বাচ্চা ফুটিয়ে ছাড়বেন। খামার সম্প্রসারণ নিয়ে আসে পাশের ধানী জমি গুলো দখল নিয়ে গ্রামবাসীদের সাথে বচসার কথাও নিয়ে আলোচনা হয়। বিকেলে বাংলোতে বসে চা নাস্তা খেলাম।গত বছর কোন এক রোজার সন্ধ্যায় পৃথিবীর অপর প্রান্তে বসে চ্যানেল আইয়ে হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে সেই খামারের সাফল্যের দৃশ্য দেখানো হচ্ছিল, অতীতের সেই স্মৃতি খামচে ধরছিল, ভীষণ নস্টালজিক হয়ে পড়ছিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য সূচনা কালের স্মৃতি ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু। ভয়ের কিছু নাই। ঘুমেই থাকে বেশীর ভাগ সময়।
রাজর্ষী বলেছেন:
জটিল এক ব্যাবসা। যারা উদ্যক্তা তাগো সাধুবাদ জানাই।
লেখক বলেছেন: রিস্ক ও কমনা। পুরা ফতুর হবার ও চান্স আছে।
নাজমুল আহমেদ বলেছেন:
দারুন তো.............. ++
(আইচ্ছা শামসীর ভাই আপনে কি বাংলাদেশের চিপা কাঞ্চি কোন ডা ঘুরা বাদ রাখবেন না )
লেখক বলেছেন: এখন ও অনেক জায়গা বাকি আছেরে ভাই। মাত্র ৪৩ টা জেলা ঘুরা হইছে। ![]()
![]()
দারাশিকো বলেছেন:
শেষের ছবিটা মজা পাইছি... এইটা কি কুমিরের সাথে ফ্রি?!!
লেখক বলেছেন: অনেকটা ঐ রকম.............।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
কুমিরের পোষ্ট ভালো হৈছে। তয় এই পোষ্ট পইড়া আমার মনে কুমির নিয়া তিনটা প্রশ্নের উদ্রেক হৈছে।১.কুমিরের ডিম দিয়া কি হয়?
২. চামড়া ছাড়ানের পর সেই কুমিরটারে কি করা হয়? আবার নদীতে ছাইড়া দেয়?
৩. কুমির কেমনে রপ্তানী করবে? আদম পাচারের মতো কইরা জ্যান্ত কুমির প্লেনে তুইলা দিবে? নাকি কুমিরগুলারে বস্তায় ভইরা সেই বস্তা প্লেনে তুলবে?
দয়া কৈরা কৌতুহল নিবারন করেন।
লেখক বলেছেন: আগে আমারে কও ডিম আগে না কুমীর আগে ![]()
বাকী আন্সার তার পরে ![]()
![]()
শেরজা তপন বলেছেন:
দারুন বর্ণনা। তবে যাবার ইচ্ছে নেই-এইসব দেখতে ভাল লাগেনা
লেখক বলেছেন: ![]()
![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
এইটা এক্টা সহজ প্রশ্ন। আপনে যেইটা আগে খাইবেন সেইটা পড়ে। ধরেন আপনে কুমিরের ডিম খাইয়া ফেললেন। তাইলে তো আর সেই ডিম দিয়া কুমির হৈতো না। তাই ডিম পড়ে। আগে হৈলো যেই কুমির ডিম পারছে সেই জন। আর ধরেন আপনে আগে কুমিরটারেই কাইটা কুইটা খাইয়া ফেললেন। তাই লে কুমির পড়ে।যেই ডিম থিকা সে জন্মাইছে সেইটা আগে।
লন এবার আমার কুস্চেনের এন্সার দেন। কৌতুহলে অপিসে কাম কর্তে পার্তাছি না।
লেখক বলেছেন: আমার ওত একই অবস্হা কইরা দিস। তোমার আনসারের পর এখন ও মাথা ঘুরাইতাছে
লেখক বলেছেন: আসলেই ভাল ব্যবসা । বছরে ৩৫ কোটি টাকার চামড়ার সাথে, দর্শক ফি উপরি ![]()
ইসানুর বলেছেন:
+++++
লেখক বলেছেন: ![]()
![]()
সাদাকালোরঙিন বলেছেন:
দোস্ত কেনিয়ায় নাইরোবিতে একখান রেস্টুরেন্ট আছে, দুনিয়ার হাবিজাবি খাবারের জন্য বিখ্যাত। ঐখানে কুমির, হাতি, জেব্রা, হরিন, ঘোড়া যাবতীয় খাস্তা জিনিসের মাংস খাওয়া যায়। পকেটে পয়সাপাত্তি ভালো থাকলে সব টুরিস্ট ঐখানে যায়। কুমিরের মাংস খাইতে অনেক খানি মাছ মাছ লাগে
লেখক বলেছেন: মাছ মাছ লাগে, এই খবর বাংগালী জানলে কিন্তু খবর আছে। তুই কি খাইছিলি ![]()
কুমির, হাতি, জেব্রা, হরিন, ঘোড়া -- পাবলিক খাইনা এমন কিছু আছে বলেত মনে হয়না ![]()
![]()
সাদাকালোরঙিন বলেছেন:
রেস্টুরেন্টের নাম কইতে ভুলে গেছি, নাম হইলো গিয়ে 'ক্যার্ণিভ্যাল"
লেখক বলেছেন: যাই হউক ঐ রেস্টুরেন্টে যাবার কোন ইচ্ছা হইব বলে মনে হয়না ![]()
![]()
তবে নাইরোবির সাফারি পার্কে যাবার ইচ্ছা আছে একবার ।আল্লাহ ভরসা ।
রোহান বলেছেন:
সাইফাই সিজারে কাল্লুগো দেশে গিয়া কনফার্ম কুমিরের ডিম মাংস সব খাইছে, নাইলে হের মাথাত এইরাম শয়তানি বুদ্ধি খেললো কি করে লেখক বলেছেন: আমারও তাই মনে হয় ![]()
আমি শিউর ও সাপের মাংস, বান্দরের মগজ এই সব খাইয়া আইছে ![]()
![]()
ডিজিটাল কলম বলেছেন:
সুন্দড়ী ফটুক.......... ++++++
লেখক বলেছেন: তাই বুঝি
মাংসের স্যুপ খাবেন নাকি ![]()
![]()
পাপী বলেছেন:
++
লেখক বলেছেন: পেপারে পড়েছিলাম।
ঢাকা থেকে কাছেই কিন্তু। সময় করে একবার ঘুরে আসবেন, মজাই লাগবে কিন্তু।
ধন্যবাদ আপু।
লেখক বলেছেন: ভাই তুমি কইয়া শুরু করলাম ![]()
![]()
হুমম নাজা ছিলো । চকালে ঘুম থেকে উঠে নাজা কইল ও যাইব, বেচারা বউরে ফাকি দিয়া আমাগো লগে গেছিল।
সামনে আশা করি দেখা হবে ![]()
লেখক বলেছেন: আপনারটা নিয়া শুরু করি কি বলেন ![]()
ম্যাক্স পেইন বলেছেন:
ভাল্লাগসে বস!! আরেকটা রাখাল পোস্ট দিবেন কবে?
লেখক বলেছেন: হা হা হা ............অভিজ্ঞতা ছাড়া আরও বেশী কেমনে লিখি ![]()
![]()
লেখক বলেছেন: আগে মানুষ !!!
লেখক বলেছেন: ![]()
রথে চেপে এলাম বলেছেন:
দারুন তো.... ঘুরতে যেতে হবে।
লেখক বলেছেন: ঘুরে আস সময় করে ![]()
![]()
লেখক বলেছেন: বানাবেন নাকি এমন খামার....।
িনদাল বলেছেন:
ভাল লাগল
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















