আমার প্রিয় পোস্ট
- ব্লগার শামসীর ভাইয়ের পুত্রসন্তান জন্মের খুশিতে নবজাতককে উতসর্গ করে আমার এই কবিতাটি রিপোস্ট করলাম - শিপু ভাই
- শুভ জন্মদিন, শামসীর ভাইয়া!
- মাহমুদা সোনিয়া
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- শূভ জন্মদিন শামসীর - এ.টি.এম.মোস্তফা কামাল
- প্রিয় শামসীর ভাইয়ের জন্মদিনে স্পেশাল শুভেচ্ছা।
- অন্য হাওয়া
- ফ্লাশব্যাক :: শামসীরের উইকেট পতনের সন্ধ্যায় .... - অনন্ত দিগন্ত
- জাকাত নিয়ে স্বল্প পরিসরে কয়েকটি কথা, হয়তো কারো কাজে লাগতে পারে - শরিফ নজমুল
- সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত - শ।মসীর
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- বোধ - জীবনের নতুন মানে - বিলাশ বিডি
- ব্যাচেলর অফ দ্যা সিটি ঢাকা শামসীর এর জন্মদিন - আহমেদ রাকিব
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- প্রাণ - বিলাশ বিডি
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- একটি প্রার্থনা - পারভেজ
- টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলাদেশ (টিপাইমুখ বাঁধ বিষয়ক সকল ব্লগারের ব্লগ সংকলন ) - নিলআকাশেরদুঃখ
- ইন্দিরা গান্ধীকে আসাফউদদৌলার সেই দুটি প্রশ্ন - োসমানী
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- মধ্যবিত্ত: ভন্ডামী আর মেকিপনার আত্নঘাতী জটিল জালে জড়ানো জীবন - পাললিক মন
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- পরিচিত হই বাংলার ফুলের সাথে (আপডেট) - রাজামশাই
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- দাম্পত্য - রাসেল ( ........)
- নতুন বোতলে পুরাতন বহু চর্বিত জুকশ.....রাইটিং কালেকশন ফাইভ! - পালাবী কোথায় ??
- ভারতীয় আগ্রাসন কোন জুজু নয়, বাস্তব সত্য। - ধীবর
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore. - সাদাকালোরঙিন
- প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে - বাঙ্গাল
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয় - সততার আলো
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- বিবাহ (পুরোটাই একসাথে) - প্রিন্স আশরাফ
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- এক ঢিলে দুই পাখি!! : ফরহাদ মজহার - যুকরুফা ০৭
- এই অর্থনৈতিক মন্দার সময়ে আপনাদের সবার জন্য ওয়ারেন বাফেটের কিছু উপদেশ - গাজী সালাহউদ্দিন
- সম্পর্ক ...... - ~স্বপ্নজয়~
- ই-বুক কালেকশনঃ পর্ব-৫ - বিডি আইডল
- সামরিক বাহিনীর সৈনিকদেরকে অমিত আহমেদের খোলা চিঠি - অমিত আহমেদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- !!!১০০ এম.বি সাইজ এর কিছু ইংলিশ মুভি!!! - নীলবরষা
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- পিরানহা এক ভীতু দানব - আখসানুল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - কানিজ আনিছা পিয়া
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? - একজন ব্লগার
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- প্রজন্মের ব্যবধানে - আজনবী
- প্রিয় বাংলাদেশ - দেখা হয় নাই চক্ষু মেলিয়া তোমাকে (৪) - (উইকি কমন্স থেকে বাংলাদেশের ছবি) - রাগিব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- ইফতার পোস্ট:: মেগা শক অ্যাট চকবাজার :: - মেহরাব শাহরিয়ার
- আসুন পরিচিত হই, চট্টগ্রাম থেকে কে কে ব্লগাচ্ছি
- চন্দন
- আজ খুব মন খারাপ! - মামুন মাহফুজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
নিঝুম দ্বীপ -নিঝুম অরন্য
২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৪
কেন জানি হিসেবে মিল ছিলনা। যখনই প্ল্যান করি তখনই আবহাওয়া অফিস সতর্ক সংকেত প্রদান করে বসে। এইবার আমি অনড় যাবই যাবই। ঘূর্ণিঝড় মনে হয় ভয় পেয়ে দূরে সরে গেল। ১৬ই ডিসেম্বর বিকালে শুরু হল যাত্রা- গন্তব্য হাতিয়া মাধ্যম লঞ্চ। সদরঘাট পৌঁছে দেখি ঘটনা অন্যরকম। সাড়ে পাঁচটায় লঞ্চ ছাড়ার কথা থাকলেও সেটা আসলে ডিজিটাল সাড়ে ছয়টা হবে । এরপর থেকে পুরা ট্যুরে কোথাও আমরা ডিজিটাল সময়ের দেখা পাইনি, সবাই আগের নিয়মেই চলছে। এগারজন যাবার কথা থাকলেও যাত্রা শুরু করলাম ছয়জন, তিনজন নানা কারনে যেতে পারলনা আর দুইজন আরও এ্যাডভেঞ্চারের আশায় আগের দিন ভোলায় পৌঁছে গেছে।
হঠাৎ লঞ্চ থেমে যাওয়ায় আমাদের আড্ডায় ছেদ পরল, কুয়াশায় কিছু দেখা যায়না, মাস্টার ইনডিসিশনে, আমাদের একজন জিপিএস বের করে লোকেশন দেখে বলল কই আছি কোন দিকে যাব, ওনারা কি আর আমাদের কথা শুনেন, পুরাই এনালগ তারা।
সকালে ঘুম থেকে হিম হিম ঠান্ডায় ডেকে গিয়ে দেখলাম আমরা ভোলার দৌলতদিয়া ঘাটে, সেখান থেকে চর তমুজউদ্দীন হয়ে মনপুরা। এখান থেকে অগ্রবর্তী দল আমাদের সাথে যোগ দিবে। ফোনে জানাল একজন মানিব্যাগ হারিয়ে ফেলেছে, অভয় দিলাম ব্যাপারনা। গরম গরম ডিম ভাজা আর পরোটা নিয়ে তারা আমাদের সাথে যোগ দিল, তার আগেই পূর্ব আকাশে কুয়াশা ঘেরা সূর্যি মামার দেখা মিলল।
![]()
এমন সময় আমাদের অবাক করে দিয়ে আফজালের মোবাইলে এক লোক ফোন দিয়ে জানাল সে মানিব্যাগটা পেয়েছে কি করে দিবে জানতে চাইল। আমাদের অবাক করে দিয়ে সে যেন জানাল মানুষের উপর এখনও বিশ্বাস হারানোর সময় আসেনি।ঠিক হল তিনি সেটা ভোলায় কর্মরত আমাদের ম্যাজিস্ট্রেট বন্ধুর কাছে পাঠিয়ে দিবেন এবং করলেন ও তাই।
![]()
মনপুরাকে পাশ কাটিয়ে আমরা পৌঁছালাম হাতিয়ার তমরুদ্দীন ঘাটে। সেখান থেকে জীপে করে নলছিড়ি। তমরুদ্দীন থেকে ট্রলারে করে নিঝুম দ্বীপ যাওয়া গেলেও কোন ট্রলার পাওয়া গেলনা। বাই রোডে প্রায় দুঘন্টা পর মোক্তারিয়া পৌঁছে নদী পার হলেই নিঝুম দ্বীপ।
এ দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়। জেলেরা সাগরের বুকে জেগে উঠা এ চরের নাম দিলেন 'বাল্লারচর' বা বালুর চর। ওসমান মিয়া নামে এক বাথানিয়াও তরঙ্গ বিক্ষুদ্ধ সাগর ডিঙ্গিয়ে তার বাথানের শত শত মহিষগুলো নিয়ে গেলেন সে দ্বীপে। তার নামেই সে দ্বীপের নাম হয় চর ওসমান। সরকারী দলিল দস্তাবেজে চর ওসমান হিসাবে এটি এখন লিপিবদ্ধ আছে। সত্তর দশকে হাতিয়ার সংসদ সদস্য ছিলেন আমিরুল ইসলাম কালাম। তিনি দেশী-বিদেশী পর্যটকদের নিয়ে গেলেন সে দ্বীপে। বিষ্ময়ে মুগ্ধ দৃষ্টিতে সবাই অবলোকন করলেন এর শান্ত স্নিগ্ধ রূপ। তিনি এ দ্বীপের নাম দিলেন নিঝুম দ্বীপ। সে থেকে নিঝুম দ্বীপ হিসেবেই এর খ্যাতি ছড়িয়ে পড়ে। নিঝুম দ্বীপের বর্তমান আয়তন প্রায় ৪৪ বর্গ কিলোমিটার ।
![]()
অবশেষে নিঝুমদ্বীপের পলি জমা চাঁদরে পা রাখলাম। ব্যবসায়ী মান্নান সাহেবের সাথে যোগাযোগ করে আগেই জানিয়ে রাখা ছিল তিনি যেন আমাদের জন্য বেবী ট্যাক্সীর ব্যবস্হা করে রাখেন, কারন অবকাশের পর্যটন হোটেল (সরকারী ডাক বাংলোকে ভাড়া নিয়ে বানানো) দ্বীপের অন্য মাথায় । আমরা দেখলাম একটা মাত্র ট্যাক্সী দাঁড়িয়ে আছে, ড্রাইভার জানাল এই দ্বীপে একটাই আছে। কি আর করা বাকী চার জন রিক্সায় রওয়ানা দিল। সে এক ভয়ংকর রাস্তা। আইলায় বিধ্বস্ত সে রাস্তা দিয়ে ড্রাইভার যা চালালেন তাকে যে কোন ট্র্যাকেই নামিয়ে দিলে তিনি প্রথম হবেন নিশ্চিত। অবকাশের মনির ভাই আমাদের রুম দেখিয়ে দিলেন, এত ভাল হবে আমরা আশা করিনি।
![]()
আসলেই নিঝুম চারপাশ, কোন হৈ হল্লা নেই। শুরু হল আমাদের প্রথম দিনের জঙ্গল সাফারি। সাগর কিনারা ধরে হেঁটে আমরা একটা খালের কাছে পৌঁছে দেখি পার হওয়ার উপায় নৌকা। কিছু সময় অপেক্ষার পর প্রশিক্ষনরত দুই কিশোরের বৈঠায় ভর করে আমরা পার হলাম, তারা হয়ে গেল আমাদের গাইড। শেষ বিকালের আলোয় ঘন জঙ্গলে হাঁটতে হাঁটতে আমরা এক পাল হরিণের দেখা পেলেও তারা ছুটে পালাল। প্রথমদিন মনঃপূত হলনা হরিণ দর্শন যদিও সাঁঝবেলায় অল্প কিছু দেখা গেল। তারপর থেকে বাকী ট্যুরের পুরাটাই যেন খাবার গল্প, কি খাব এই নিয়েই যেন সব আয়োজন।
ঐ অঞ্চলের মহিষের দই বিখ্যাত। উদর পূর্তি করে খাওয়া হল মহিষের দই, তারপর রাতে ইলিশের দোপেঁয়াজা সাথে কোরালের ঝোল। আমাদের অবাক করে দিয়ে আসার পথে যে নায়িকাকে দেখছিলাম সেও সেখানে হাজির। নায়িকা আরেক সখী সহ অবকাশের সামনে খালি জায়গায় চক্কর খাচ্ছে, আমরা দোতালায় উঠার সিঁড়িতে বসে আছি। নায়িকা খালি চক্কর খায়, ব্লগার পাথুরেত চোখ বড় বড় করে নায়িকা দেখতাসে, এমন সময় নায়িকার জামাই আইসা কয় তোমার হাতে লাঙ্গল ধরাইয়া দিলেত পুরা জায়গাটা এতক্ষনে ধান লাগানোর জন্য রেডী হইয়া যাইত
বারটায় জেনারেটর বন্ধ হওয়ায় ঘুমাতে গেলাম। সকালে ভরপেট ডিম-ভাজি পরোটা সাবাড় করে ঢুকে গেলাম ম্যানগ্রোভ বনে।
এ এক অন্যরকম অভিজ্ঞতা, সুন্দরবনে বাঘের ভয়ে যেটা করা সম্ভব হয়নি। বের হয়ে থাকা শ্বাসমুল গুলোকে বড্ড সতর্কতার সাথে এড়িয়ে যেতে হয়। দুই গাইড ডিজে রাহাত আর নায়ক রিয়াজ কি নিশ্চিন্তে হেঁটে চলেছে, আর আমাদের দফারফা।
অনেক দূর ভিতরে ঢুকে হরিণের দেখা মিললেও আমাদের আগমনে তারা খুব একটা খুশি হয়নি বুঝা গেলো নিমিষেই চোখের আড়াল হওয়াই। আমরাও ছুটে চললাম, হঠাৎ দেখা পাওয়া যায়, আবার পালায়। তিন ঘন্টার কস্টকর সাফারি শেষে বসলাম কাঁকড়া আর চিংড়ি ভাজা নিয়ে।
বিকালে শুরু হল মূল অভিযান- টার্গেট হরিণের কাছাকাছি যাওয়া, তারা নাকি আবার নিজের পেটের গুটগুট শব্দেই ভয় পাই। একটা খাল ধরে শুরু হল আমাদের পথ চলা। আমরা আগাই পাখীর ঝাক উড়ে যায় , শিরোনামহীনের গানটি মনে পড়ে যায় - ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
দুপাশে দুটি চর, একটাতে হরিণের দল অলরেডী বের হয়ে গেছে, আমাদের দেখলে আর ওমুখো হবেনা, তাই অন্যটিতে আমাদের অবতরণ। জঙ্গলের ভিতরে আমরা আস্তানা গেঁড়ে বসলাম যেমন বসে আততায়ীর দল।
অনেক অপেক্ষার পর একটা একটা করে তাদের বের হয়ে আসা দেখলাম, দলে দলে তাদের বিচরন শুরু হল দ্বীপের চড়ায় ঘাষ খাওয়ার জন্য।
এভাবে ক্রলিং করে দেখতে আর ভাল লাগছিলনা, ভাল করে ছবিও তুলতে পারছিনা। সন্তর্পনে জঙ্গলের ভিতর দিয়ে বেশ কাছাকাছি যেতেই তারা টের পেয়ে গেল- শুরু হল তাদের রুদ্ধশ্বাস দৌড়, অভূতপূর্ব এক দৃশ্য, এক দল দৌড়ায়, আরেক দল দেখে তাকিয়ে, তারপর দে দৌড়। কিছুটা ব্যর্থ মনোরথেই আমাদের ফিরতি পথ ধরতে হল।
শুরু হল ট্যুর ডিনারের আয়োজন- বারবিকিউ , আবারও .......।
সকালে বেড টির ব্যবস্হা না হলেও আফতাব ভাই (খাওয়া দাওয়ার দায়িত্ব ওনার ছিল ) জগ ভর্তি খেজুরের রস হাজির করলেন। তারপর হাজির হল চিকন চালের খিচুড়ী সাথে হাঁসের মাংস। প্রশংসা করতে বলে বসলেন এটা শক্ত হাতের না নরম হাতের রান্না
।
ফিরতি পথ, সাগরে যেন অতিথি পাখির মেলা বসেছে, সে মেলা দুপাশে রেখে আমরা ফিরে চলেছি- আমি যাব চলে, দূরে বহুদূরে, গান শুধু রবে, আমার স্মৃতি নিয়ে - --আফসোস আমি গাইতে পারিনা !!!!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নিঝুমদ্বীপ ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: যাবার সময় লঞ্চের পথটাই বেটার, ভাল ও লাগলে, আড্ডা চিল্লা ফাল্লা করে যাওয়া যাবে।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
মনপুরা জায়গাটা আসলেই আছে নাকি!!
লেখক বলেছেন: আসলেই আছে। তবে মুভির শ্যুটিং ওখানে হয়নি ![]()
![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
ছবি গুলান দারুন হৈছে। মামা তুমিতো আবার মৌলবাদী ফটুগ্রাফার। কোন এডিটিং লাইক করো না।চমৎকার। আমি ফটোশপে কালার ব্যালেন্স ঠিক করেও এমনটা ছবি আনতে পারবো না। নিঝুম দ্বীপের নায়িকা সম্পর্কে নানান জন নানান কথা বলতাছে। সুতরাং তোমার কথায় ভরসা পাইলাম না। আর পোষ্ট চমৎকার।
লেখক বলেছেন: নায়িকা নিয়া আমি যেসব কথা বলছি বিশ্বাস কর সেটাই ঠিক ![]()
সানসেটের ছবিতে একটু খোচা দিছি।
অাল অামীন বলেছেন:
পড়ার আগেই প্লাস দিলাম। অসাধারণ, আপনার ছবি তোলার হাত। চমৎকার কনসেপ্ট। আমার মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর সবগুলো সুন্দর ক্যামেরায় বন্দী করে রাখি। যখন মন্চাইবে, শুধু দেখবো, আর দেখবো। আপনার এই পোষ্ট দেখার পরে হয় আর বেশি দেরী করবোনা নিঝুম দ্বীপ ভ্রমনের জন্য।
ঢাকা থেকে দু''দিনের (শুক্র-শনি) ছুটিতে কী নিঝুম দ্বীপ ঘুরে আসা সম্ভব?
লেখক বলেছেন: ২ দিনে পারবেননা, তিনদিন লাগবে মিনিমাম।
আহমেদ রাকিব বলেছেন:
বর্ণনা দারুন হইছে। আমারো অনেক কিছু কইতে মন চাইতেছে। কিন্তু তোমার পোষ্ট, তাই তোমারেই ফ্লোর দিলাম। ছবি নিয়া কমেন্ট খোমা বইইয়ে দিছি। তাই আর কিছু কইলাম না। তয় সব ইভেন্টের ছবি দিছ, এইটা খুব ভাল।
লেখক বলেছেন: ![]()
![]()
মুম রহমান বলেছেন:
সুন্দর লেখা। তারচেয়ে সুন্দর ছবি। সাবাস!
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
আহমেদ রাকিব বলেছেন:
@সিজার ভাই, ২-৩ স্টেপ আন্ডারে ছবি তোলেন। লো লেভেল ডিএসেলার এ হোয়াইট ব্যালেন্সটা খুব একটা ভাল হয় না লো সেন্সরের কারনে। তাই সূর্যের আলোতে পারফেক্ট এক্সপোজার এ অনেক ব্রাইট ছবি এসে কালারের বারটা বাজায় দেয়। এক স্টেপ আন্ডার করলেও খুব একটা লাভ হয় না।
লেখক বলেছেন: হুমমম
রোহান বলেছেন:
ওরেরে জটিল হইছে শামসু নানা....হাপিসের আরও কিছু টেকা খসতে যাইতাছে মনে হয়... যেইভাবে লিখছেন, খাওন দাওনের লোভেই যাইতে হইবো... তয় বারবিকিউ এর লগে কি আছিলো? ডট ডট দিয়া কাম সাইরা ফেললেন এই পোষ্টে ফাত্তর রে দ্যাখতে মুন্চায়
লেখক বলেছেন: কিছু ছিলনারে এইটাই আফসোস।
ঘুইরা আস দ্রুত। পাথর আসবে এখ ন দৌড়ের উপর, ও আমারেও দৌড়ের উপর রাখছে।
সেতূ বলেছেন:
শ।মসীর ভাই -নিঝুমদ্বীপের অবকাশের পর্যটন হোটেলের কন্ট্রাক পারসন ও নম্বর দিলে খুশি হই এবং রুম ভাড়া কেমন ।আগাম ধন্যবাদ..
পোষ্টে +++
লেখক বলেছেন: মনির ভাই : ০১৭২৪১৪৫৮৬৪
লেখক বলেছেন: রুম ভাড়া পার পারসন ৫০০/ করে।
নীল ভোমরা বলেছেন:
চমৎকার উপস্থাপনা! নিঝুম দ্বীপে যাওয়া হয়নি এখনও .... তবে খুব শীঘ্রি যাব নিশ্চয়ই! ভাল থাকবেন। পোস্টে ক্লিনিক প্লাস!
লেখক বলেছেন: জলদি ঘুরে আসুন ![]()
![]()
বিষন্ন নীল বলেছেন:
সুন্দর লিখেছেন। ছবি দেখে মনটা উদাস হয়েছে............নিঝুম দ্বীপ যেতে মন চায়। +++++++++
লেখক বলেছেন: উদাস হলে ঘুরে আসুন। মন ভাল হয়ে যাবে ![]()
![]()
জুল ভার্ন বলেছেন:
বরাবরের মতই সুন্দর বর্ণনা এবং সুন্দর ছবি! তোমার সব লেখাগুলোতেই অপুর্ব সুন্দর ছবি সংযোজন পোস্টে অনেক বেশী সমৃদ্ধ করে!
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ![]()
![]()
বর্ণনা খাপছাড়া লাগছে... হুড়াহুড়ি কইর্যা লিখছ... কথা না বার্তা নাই হুট কইর্যা নায়িকা আমদানি করছ ... তবে তোমার ফটুক যথারীতি হিট ...
লেখক বলেছেন: ট্যুর মানেইতো খাপছাড়া, যখন যা ইচ্ছা তাই করা, নয়িকারে ঐখানে দেইখা আমরা টাসকিত ছিলাম
ঘুরাঘুরিতেই শান্তি।
চাচামিঞা বলেছেন:
Dont know.........why bangla not loading..........and cannot give u +++Really bangladesh is a nice country...........thnx for the pose and Pictures.............
লেখক বলেছেন: ধইন্যা চাচা ![]()
![]()
বিডি আইডল বলেছেন:
ব্যাপক পোষ্ট চাচামিঞা @ মূলত বাংলা স্ক্রিপ্ট লোডের আগেই টাইপ করতে গেলে এটা হয়ে...আবার রিফ্রেশ করেন...কাজ না হলে বাংলা লেখা কপি পেষ্ট করে এরপর লিখার ট্রাই করেন...তাতেও কাজ না হলে ctrl+shift চাপ দেন
লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: ফিরতি পথে আমরা আসলাম হাতিয়া থেকে বয়রার চরের চেয়্যারম্যানবাড়ী ঘাটে, সেখান থেকে সুবর্ণচর হয়ে সোনাপুর, পথে পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর মাইজদী। সেখান থেকে সোজা বাসে ঢাকা। এই রুট টাই আরামদায়ক হবে, তবে নদীমাতৃক বাংলা দেখতে চাইলে আমাদের মত করে গিয়ে এ পথ ফিরে আসা বেটার। আর গ্রুপ বড় হলে ভাল, খরচ কম হবে।
লেখক বলেছেন: ওরে পিটাও ![]()
লেখক বলেছেন: ঘুরে আসুন জলদি .......
লেখক বলেছেন: না ওরা আগে গেছিল.....
যীশূ বলেছেন:
দারুন! আমার এখনো যাওয়া হয় নাই। যাইতে হবে।
লেখক বলেছেন: জলদি ঘুরে আসুন..................
মুহাম্মদ আমিন বলেছেন:
খুবই সুন্দর উপস্থাপনা, নিঝুম দ্বীপে যাওয়া হয়নি এখনও, তবে খুব শীঘ্রি যাব আশা করছি, নিঝুম দ্বীপ ছাড়া মেটামুটি সব যায়গা ঘুরা শেষ, গত সপ্তাহে সুন্দরবন ঘুরে আসলাম, সময়ের অভাবে ব্লগে দিতে পারছি না ।আপনাকে +
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
চাচামিঞা বলেছেন:
@বিডি আইডল , tHANX FOR THE TIPS.............ACTUALLY I THINK ITS MY BROWSER PROBLEM............ইন্টারনেট এক্সপ্লোররে ঠিকই বাংলা লিখতে পারছি.....কিন্তু মজিলায় বাংলা হচ্ছে না......আবার ইন্টারনেট এক্সপ্লোরারে ইমেজ লোড হচ্ছে নালেখক বলেছেন: ঠিক হইয়া গেছে ![]()
![]()
লেখক বলেছেন: ঘুরে আসুন ভাইয়া, ভাল লাগবে ।
লেখক বলেছেন: ![]()
![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
@রাকু: এখনো শিশু পর্যোয় আছি ফটোগ্রাফীতে। কালার ব্যালেন্স করে ঠিক ছবির কাছাকাছি এখন আনতে পারি। কিন্তু এখনো কম্পোজিশন ভালো হয় না। অনেক শিখতে হবে। @শামসীর ভাই: কেন যে সুপায় ভর্তি হৈলাম না
লেখক বলেছেন: সময় এখন ও যাইনাইরে...আগ্রহই বড় কথা ।
নতুন রাজা বলেছেন:
খুব সুন্দর...
লেখক বলেছেন: ![]()
![]()
বড় বিলাই বলেছেন:
চেয়ে চেয়ে শুধু দেখি।
লেখক বলেছেন: এবার ঘুরে আসার পালা ![]()
চম্পাবতী বলেছেন:
সত্যি অপূর্ব দৃশ্য।
লেখক বলেছেন: আসলেই...
শয়তান বলেছেন:
মজার বর্ননা হৈছে
লেখক বলেছেন: পাথইররা আমারে হুমকি দিতাছে ওর নায়িকা প্রিততির কথা লেখায় ![]()
পল্লী বাউল বলেছেন:
লেখা - ছবি দুটোই দারুন।
লেখক বলেছেন: ধইন্যা বদ্দা ..........
পল্লী বাউল বলেছেন:
ভালকথা, বদ্দা.... পাথুরের পোস্টের ছবিগুলো আপনার তোলা মনে করায় পাথুরেতো আমার উপর বেজায় ক্ষ্যাপা ....
লেখক বলেছেন: আজকে আমার উপর ক্ষেপছে নায়িকা নিয়া লেখাই --নায়িকারে আবার দেইখা ওর যে হাসি ![]()
মানিব্যাগ ফিরে পাবার ঘটনার মত এমন কিছু মাঝে মাঝে হয় যাতে আমরা মানুষের উপর বিশ্বাস না হারাই। মানুষ এখনো আছে।
প্রথম ছবিটা অসাধারণ।
লেখক বলেছেন: মানুষ এখনো আছে।
লেখক বলেছেন: চলেন ওরে ধরি ![]()
![]()
পাথুরে বলেছেন:
আমি নাই আর চামে চাপাবাজি চালায়া যাও নানা। আমি তো আমার পোষ্টে কৈসি যে -------
"আমি তো নজর দেই নি
নজর আমার উপরে পড়েছে,
আমাকে ভেঙে-চুরে....চুরে-ভেঙে
গুঁড়ো-গুঁড়ো...."
আমি তো ছুচীল
নানাজী, লঞ্চে যে তুমি কেবিন বন্ধ কৈরা "খালা"র লগে ধুমায়া গফ্ কর্লা, ঐডা কিন্তু আমি কাউরে কমু না।
লেখক বলেছেন: কাশ যদি একখান খালা থাকত
আমার দুনয়ন আনন্দে ঝলকাইত ![]()
লেখক বলেছেন: ![]()
![]()
পাথুরে বলেছেন:
লেখক বলেছেন: কাশ যদি একখান খালা থাকত
আমার দুনয়ন আনন্দে ঝলকাইত
---------------------------------------------
আহারে বুক চাপড়ানি রে নানার।
লেখক বলেছেন: আহারে ......বুকে ব্যাথা হয়ে গেল ![]()
রথে চেপে এলাম বলেছেন:
সুযোগ পেলেই ঘুরতে যাব। দারুন উপস্থাপনা।
লেখক বলেছেন: জলদি যাও
রাহা বলেছেন:
ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন চলছে. আপনার কোন নিজস্ব ব্লগ থাকলে নিচের লিংক গিয়ে আপনার ব্লগের লিংকটি দিন - ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন
লেখক বলেছেন: ![]()
![]()
সময় করে একদিন যাব। এত সুন্দর উপভোগ থেকে নিজেকে আড়াল করলে অনেক কিছু মিছ হয়ে যাবে।
ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য............+
লেখক বলেছেন: হুমমম ঘুরে আসুন।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর ছবিগুলো।
আর এত সুন্দর বর্ণনা......মাইনাস তাপমাত্রা চলছে এখানে। চারিদিকে বরফ পড়ে আছে।এর মাঝে নিঝুম দ্বীপে বেড়াতে বেশ লাগলো ।
তবে খেজুরের রসটা খেতে পারলাম না বলে মনটা খারাপ।
ভালো থেকো শামসীর যাযাবর.....শুভেচ্ছা।
লেখক বলেছেন: অনেকদিন পর এবার গ্লাস ভর্তি করে খেজুরের রস খেলাম। আমাদের ইট কাঠের শহরেত এটা হারিয়েই গেছে।
পুরা ট্যুরে অন্যরকম একটা ভাললাগা যোগ করেছিল মানিব্যাগ ফেরৎ পাওয়াটা। আপু, যদিও এটাই স্বাভাবিক হওয়া উচিৎ তবুও এখন মানুষের এ ধরনের সততায় আমাদের মুগ্ধ হতেই হয়, আমরা যে অনেক কিছুই হারিয়ে বসে আছি।
আপনিও ভাল থাকুন অনেক অনেক।
লেখক বলেছেন: কবে যে বরফ পড়া দেখব- বৃষ্টি জলেত অনেক ভেজা হল ![]()
![]()
রোহান বলেছেন:
নানাজী, লঞ্চে যে তুমি কেবিন বন্ধ কৈরা "খালা"র লগে ধুমায়া গফ্ কর্লা, ঐডা কিন্তু আমি কাউরে কমু না।ফাত্তরে কয় কি???? পোলাপাইনস.. কেউ ডিটেইলস লিখা মেইলাও
লেখক বলেছেন: অমন কোন খালা থাকলে এতদিনে তুমি নানীও পাইয়া যাইতা ![]()
![]()
লেখক বলেছেন:
আহা
---- উদাস হইলাম। ২০০৮-এ মাইজদী থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত গেছি, মেঘনার মোহনা দেখতে। সাথে ছিল বাবা-মা, নৌকাতেই উঠতে দিল না, হাতিয়া, নিঝুম দ্বীপ সে তো পরের কথা।
এ জীবনে মনে হয় নিঝুম দ্বীপ যাওয়া হবে না।
লেখক বলেছেন: শুধু ইচ্ছা আর সাহস, একবার বেরিয়ে পরুন, দেখবেন ঠিকই যাওয়া হবে ![]()
![]()
লেখক বলেছেন: অধিকার বোধটুকু ভালই টের পেলাম ![]()
![]()
লেখক বলেছেন: আমি জানি লেখার সময় আপনি হাসতেছিলেন ![]()
![]()
মমতা জাহান বলেছেন:
প্রিয় পোষ্ট
লেখক বলেছেন: ![]()
![]()
মমতা জাহান বলেছেন:
নাজনীন আপু বলেছেনচেয়ারম্যানঘাট পর্যন্ত গেছি, মেঘনার মোহনা দেখতে। সাথে ছিল বাবা-মা, নৌকাতেই উঠতে দিল না, হাতিয়া, নিঝুম দ্বীপ সে তো পরের কথা।
এ জীবনে মনে হয় নিঝুম দ্বীপ যাওয়া হবে না।
লেখক বলেছেন: হবে হয়ত একদিন........সে কামনা করছি.....।
সুবিদ্ বলেছেন:
অনেকদিন পরে চোখে পড়লো লেখাটা.......দারুন লাগলোখুব ইচ্ছা করে যেতে........কবে যে যাওয়া হবে!!
লেখক বলেছেন: একটা প্ল্যান করে দৌড় দিন..............।তিন দিনের মামলা....।
ভোরের তারা বলেছেন:
খুব সুন্দর ছবি আর বর্ননাও বেশ। আমি মনে করি জীবনের লক্ষ্যই হওয়া উচিত মানুষের উপকার করা আর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা। আপনি সেই লক্ষ্যে অনেক দূর এগিয়ে।
লেখক বলেছেন: জীবনের লক্ষ্যই হওয়া উচিত মানুষের উপকার করা আর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা।
হুমাযুন কবির সবুজ বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ....।
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন:
আমরা যখন গিয়েছিলাম, তখন অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হয় নাই। ভয়ানক খারাপ রাস্তাঘাট। গিয়ে রাতে শুতে হইছিল বারান্দায়, রুমে কোন জায়গা ছিল না। তারপর ফেরার পথে এক বন্ধুর মোবাইল সেট হারিয়ে গেল। সব মিলিয়ে খুব খারাপ অবস্থায় কাটিয়ে এসেছিলাম। তবে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা দেখে ভাল লাগল। ছবিগুলাও খুব সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: ধইন্যা ভাল থাকবেন....
লেখক বলেছেন: সত্যি জোস একটা জায়গা।
হুপফূলফরইভার বলেছেন:
ঘুরে গেলাম ব্লগিয় নিঝুম দ্বীপ!নিজের দেখা নিঝুম দ্বীপের চেয়েও বেশ কিছু নতুন তথ্য জেনে গেলাম!! আহ! এমন একটা চাকরী যদি হত শুধু ঘুরাঘুরী!!
লেখক বলেছেন: আহ! এমন একটা চাকরী যদি হত শুধু ঘুরাঘুরী!!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ....।
শান্ত কোনো নদী দিয়ে যাবার কোনো সিস্টেম আছে নাকি নিঝুম দ্বীপ?
আমার যাবার খুব ইচ্ছা।
লেখক বলেছেন: আপু , ঢাকা থেকে লঞ্চে করে হাতিয়া যাবেন, সেখান থেকে জাহাজ মারায় গাড়িতে করে গিয়ে খেয়া নৌকা পার হলেই নিঝুমদ্বীপ। শান্ত নদী, খারাপ লাগার কোন কারন নেই.............
অপলক বলেছেন:
দারুন ভাল লাগল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.....।
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন:
আপনার লেখা ও ছবি অবশ্যই প্রশংসারযোগ্য। আমি ভোলার লোক, কাজেই আপনি ভোলার বিখ্যাত দৌলতখা ঘাটকে দৌলতদিয়া ঘাট বলায় মৃদু প্রতিবাদ জানাচ্ছি।
আপনার বেহুলার সিরিজটাও চমতকার হয়েছে।
আশা করি ভবিষ্যতে আরো্ কিছু পাবো।
লেখক বলেছেন: দুঃখিত ঐ ভুলের জন্য । ।
অনেক ধন্যবাদ।
হুমাযুন কবির সবুজ বলেছেন:
ভাই আমি ও গিয়াচিলাম। আপনার পোস্ট দারুন কাজে লাগছে। থাঙ্ক'স
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
রেজোওয়ানা বলেছেন:
এগুলোও নিলাম। হরিনের আর কোন ক্লিয়ার ছবি আছে?
লেখক বলেছেন: ফেসবুক থেকে নিলে মনে হয় আরো ভাল পাবেন ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















