somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চা পাতার শহর- মাধবপুর লেক, লাউয়াছড়া- মাধবকুন্ড

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শীত কাল চা বাগানের সৌন্দর্য দেখার জন্য মোটেই ভাল সময় নয় । কিন্তু কোথাও যাবার জন্য কলিগরা সবাই যখন আকুলি-বিকুলী করছে বস ও রাজী হয়ে গেলেন। ঠিক হল চা বাগান ঘেরা শ্রীমঙ্গলই হবে আমাদের গন্তব্য। টি বোর্ডের রিসোর্ট ঠিক হল আমাদের তিন দিনের আবাস হিসাবে ।
রিসোর্ট এ ঢুকেই আমাদের জার্নির ক্লান্তি দূর হয়ে গেল । এমন সাজানো গোছানো তাও আবার সরকারী মাল বলে কথা। যাই হউক আমরা সাজানো গোছানো কটেজ গুলো নিজেদের করে নিলাম। শ্রীমঙ্গল গেলে যে কারও উচিত ঐ কটেজগুলোতে থাকা, সুনসান নীরব নিজের মত করে থাকার জন্য এর চেয়ে ভাল জায়গা আর হয়না।


কটেজে আস্তানা গেড়ে শুরু হল আমাদের অবসাদ দূর করার মিশন । প্রথম দিন ঠিক হল মাধবপুর লেক দেখতে যাব। শুষ্ক চা বাগান এর মাঝ দিয়ে শুরু হল ছুটে চলা। বারবার যেন মনে হতে লাগল এ পথে যেতে হবে ঘোর বর্ষায় । শুকনো খড়খড়ে চা বাগান দেখার কোন মানে নেই।


পাতা ঝড়া পথ মাড়িয়ে আমরা চলছি , ধুলো জমে আছে চা গাছের পাতায়। হৃদয় নিংড়ানো সবুজের অভাব বোধ বারবার জেগে উঠে । লেকটার চারপাশ ও কেমন মরামরা। তবুও দলবল সাথে থাকলে জায়গা কি আর ব্যাপার। আমরা মেতে উঠি আমাদের মত করে। আঁকাবাঁকা রাস্তায় চলে এক গাড়ী আরেক গাড়ীকে ওভারটেক করার খেলা মোটামুটি বিপদ এড়িয়েই। দেখা হল বেগুনী পদ্ম ফুটে থাকা মাধবপুর লেক।



সেখান ঠেকে নীলকন্ঠ চা কেবিন । কোন মতেই বিক্রেতা দেখতে দিবেন না কি করে বানানো হয় এই লেয়ার চা। খাব যখন বেশী লেয়ারেরটাই খাব। অর্ডার দিয়ে ফেললাম সাত লেয়ারের চা । আহামারী কিছু নয়, তবুও ...........ভালই লাগল নতুন একটা কিছুর সাথে পরিচিত হয়ে।


সারারাত আড্ডা দিয়ে সকালে উঠার মত কস্ট- বস আছে সাথে তাই করতেই হল । লাউয়াছড়া বনের মাঝে যাত্রা । বড় বেশী বর্ষাকে , শ্রাবন ধারাকে যেন মিস করছিলাম। গাছে গাছে ছুটে বেড়াচ্ছে বানর আর নীচে বাঁদরামী করছি আমরা---অদ্ভুত এই মেলবন্ধন । ।


মাধবকুন্ড ঝর্ণা ও যেন তার রূপ হারিয়ে বসে আছে.......।


মনে মনে যেন ঠিক করে ফেললাম আমাকে আবার যেতে হবে ঘোর বর্ষায়-বৃষ্টি দেখতে , সবুজ দেখতে, নিজেকে নতুন করে রাঙানো দেখতে........ ।







চা গাছের চারার শেড:



লাউয়াছড়া:













৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×