অমানিশায় একদিন স্বপ্ন দেখেছি
জোছনা ছুব বলে
উত্তাল সাগর তীরে নাও ভাসিয়েছি
পাড়ি দিব বলে........।
বৈশাখী ঝড়ের মাঝে
একপলক হেসেছিলে
অভয় দিয়ে বলেছিলে
সব ঠিক হয়ে যাবে ঝড় শেষে ।
এক সাথে স্বপ্নবোনা, একসাথে হেসে উঠা
হাসিকান্নার নিরবধি পথ চলা
দক্ষিন জানালা আজও খোলা
দক্ষিনা বাতাস আশা জাগানিয়া ।
শ্রাবনে শ্রান্ত, হেমন্তে নির্লিপ্ত
বিষন্ন শীত
আগুন ঝড়া ফাগুন
ভুলে যাওয়া অঙ্গীকার । ।
বিষন্ন দুপুর, ক্লান্ত দুচোখ
আশা নিরাশার দোলাচাল
গোধূলীর মায়া
সাঝবেলায় পথ হারা সন্ধ্যাতারা । ।
ক্লান্তিহীন সময় নিরবধী বয়ে চলে । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

