আমার প্রিয় পোস্ট
- ব্লগার শামসীর ভাইয়ের পুত্রসন্তান জন্মের খুশিতে নবজাতককে উতসর্গ করে আমার এই কবিতাটি রিপোস্ট করলাম - শিপু ভাই
- শুভ জন্মদিন, শামসীর ভাইয়া!
- মাহমুদা সোনিয়া
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- শূভ জন্মদিন শামসীর - এ.টি.এম.মোস্তফা কামাল
- প্রিয় শামসীর ভাইয়ের জন্মদিনে স্পেশাল শুভেচ্ছা।
- অন্য হাওয়া
- ফ্লাশব্যাক :: শামসীরের উইকেট পতনের সন্ধ্যায় .... - অনন্ত দিগন্ত
- জাকাত নিয়ে স্বল্প পরিসরে কয়েকটি কথা, হয়তো কারো কাজে লাগতে পারে - শরিফ নজমুল
- সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত - শ।মসীর
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- বোধ - জীবনের নতুন মানে - বিলাশ বিডি
- ব্যাচেলর অফ দ্যা সিটি ঢাকা শামসীর এর জন্মদিন - আহমেদ রাকিব
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- প্রাণ - বিলাশ বিডি
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- একটি প্রার্থনা - পারভেজ
- টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলাদেশ (টিপাইমুখ বাঁধ বিষয়ক সকল ব্লগারের ব্লগ সংকলন ) - নিলআকাশেরদুঃখ
- ইন্দিরা গান্ধীকে আসাফউদদৌলার সেই দুটি প্রশ্ন - োসমানী
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- মধ্যবিত্ত: ভন্ডামী আর মেকিপনার আত্নঘাতী জটিল জালে জড়ানো জীবন - পাললিক মন
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- পরিচিত হই বাংলার ফুলের সাথে (আপডেট) - রাজামশাই
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- দাম্পত্য - রাসেল ( ........)
- নতুন বোতলে পুরাতন বহু চর্বিত জুকশ.....রাইটিং কালেকশন ফাইভ! - পালাবী কোথায় ??
- ভারতীয় আগ্রাসন কোন জুজু নয়, বাস্তব সত্য। - ধীবর
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore. - সাদাকালোরঙিন
- প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে - বাঙ্গাল
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয় - সততার আলো
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- বিবাহ (পুরোটাই একসাথে) - প্রিন্স আশরাফ
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- এক ঢিলে দুই পাখি!! : ফরহাদ মজহার - যুকরুফা ০৭
- এই অর্থনৈতিক মন্দার সময়ে আপনাদের সবার জন্য ওয়ারেন বাফেটের কিছু উপদেশ - গাজী সালাহউদ্দিন
- সম্পর্ক ...... - ~স্বপ্নজয়~
- ই-বুক কালেকশনঃ পর্ব-৫ - বিডি আইডল
- সামরিক বাহিনীর সৈনিকদেরকে অমিত আহমেদের খোলা চিঠি - অমিত আহমেদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- !!!১০০ এম.বি সাইজ এর কিছু ইংলিশ মুভি!!! - নীলবরষা
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- পিরানহা এক ভীতু দানব - আখসানুল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - কানিজ আনিছা পিয়া
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? - মাহিরাহি
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? - একজন ব্লগার
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- প্রজন্মের ব্যবধানে - আজনবী
- প্রিয় বাংলাদেশ - দেখা হয় নাই চক্ষু মেলিয়া তোমাকে (৪) - (উইকি কমন্স থেকে বাংলাদেশের ছবি) - রাগিব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- ইফতার পোস্ট:: মেগা শক অ্যাট চকবাজার :: - মেহরাব শাহরিয়ার
- আসুন পরিচিত হই, চট্টগ্রাম থেকে কে কে ব্লগাচ্ছি
- চন্দন
- আজ খুব মন খারাপ! - মামুন মাহফুজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত
০২ রা মে, ২০১০ দুপুর ১:৫১
![]()
![]()
[ডিসক্লেইমার : সুন্দরবনের গহীন জঙ্গল থেকে এর আগে কেউ ব্লগিং করেছে বলে দাবী করে নাই। সুতরাং এ রেকর্ড আজকে থেকে আমার । চাইলে মনে হয় গিনেজ বুকেও লিপিবদ্ধ করে নেয়া যায় ....... ![]()
]
পৃথিবীর সৌন্দর্য মাত্র দুইটি জায়গায়- আলো আঁধারের খেলাতে আর নারী দেহে। উক্তিটি আমার না , বিখ্যাত চিত্রশিল্পী ক্লদে মনেটের । প্রথমটিকে মানে , আলো আঁধারের এই খেলাকে ধরে রাখার জন্য আমরা এখন সুন্দরবনে।
লুমিক্সক্লিক টু ফেইম এর দশ প্রতিযোগীকে নিয়ে আয়োজক টীম এখন সুন্দর বনে। প্রমোট ট্যুরিজম- এই ঠীম নিয়ে ছবি তুলতে হবে তাদের। আমাদের অবস্হান খুলনার রয়েল ট্যুরিজম এর জাহাজ এম ভি মেগ পাই- যে পরিমান ভাল খাবার তারা খাইয়েছে তাতে জাহাজটির নাম না বললে অকৃতজ্ঞ বলা হবে আমাকে। আরহনের সাথে সাথে বেলের সরবত , টরমুজ , পেঁপে ..........লাঞ্চ -ডিনারের কথা আর নাইবা বললাম।
এই পথে আগেও গিয়েছি ,তাই রুপসা থেকে মঙ্গলা পর্যন্ত দেখার তেমন কিছু নেই বলে হাতে তুলে নিলাম হুমায়ুন আহমেদের "শুভ্র গেছে বনে" । বনেই যেহেতু যাচ্ছি ভাবলাম কিছু পাগলামী শিখে নিলে মন্দ হয়না। আমাকে পুরো হতাশ করে হুমায়ুন আহমেদ শুভ্রকে নিয়ে হাজির করলেন নদী বুকে জেগে উঠা চরে ![]()
![]()
কত দিশা হীন জাতি হলেই কেবল একটি বন্দরকে নানা অব্যবস্হাপনায় অকার্যকর করে রাখা যায় আমরা হচ্ছি তার উদাহরন। ঠাঁয় দাঁড়িয়ে থেকে নিশ্চুম ক্রেন গুলো যেন কর্মহীনতায় কেঁদে চলেছে ।
![]()
প্রতিযোগীদের অনেকেরই এটাই প্রথমবার সুন্দরবন আসা । প্রচন্ড আগ্রহ নিয়ে রেলিং এর দুধার ঘেষে তারা নিজ নিজ পজিশন নিয়ে বসে আছে। এই বুঝি সেরা ছবিটি সামনে চলে আসবে। শূণ্য মঙ্গলা অতিক্রম করে আমরা এগিয়ে যায়, টের পাই শূন্যতা বড় নিষ্ঠুর, দৃস্টির জন্য ক্লান্তিকর।
সুন্দরবনের পথে খুলনা হয়ে গেলে প্থম ফরেস্ট স্টেশন হচ্ছে করমজল। খুলনা থেকে অনুমতি নিয়ে আসায় আমাদের আর এখানে থামতে হলনা।
চিরহরিৎ দুপাশে রেখে আমরা সামনে আগাই। মুগ্ধতা সবার চোখে মুখে। প্রকৃতির কি নিদারুন খেয়াল এই সুন্দরবন- সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীর।
![]()
এ্যানাকোন্ডা মুভীর বদৌলতে যারা অ্যামাজন দেখে বিস্ময়ে অবাক হয় সে সব বাংলাদেশীর জীবনে অন্তত একবার এই সুন্দরবনের পথে পা বাড়ানো উচিৎ।
রুপসা -পশুর-শিবসা- দুধমুখী নদী আর সুন্দরী খালের মত ভিন্ন স্বাদের আবহ মারিয়ে কটকা , সেখান থেকে পায়ে মেঠো পথ মারিয়ে কটকা সমুদ্র সৈকত, আর যদি আরও সাহসী হন তবে আপনাকে হাতছানি দিবে টাইগার পয়েন্টের পথে রোমাঞ্চকর ট্রেকিং। মাথা ছাড়িয়ে যাওয়া ছন গাছের মাঝ দিয়ে হেঁটে যাবেন আপনি , মনের কোনে বিস্ময়য় মেশানো ভয়- রয়েল বেঙ্গল বুঝি এল অই। না ভয়ের কিছু নেই আপনার সাথে সার্ক্ষনিক থাকবে বন বিভাগের অস্ত্রধারী দুজন বনরক্ষী। অবশ্য মামার আগমনে তারা যদি আপনাকে ফেলে পালায় এর দায়ভার আমার না ![]()
টাইগার পয়েন্টের পথ হেঁটে মনোরম যে পুকুরটি পাবেন সেটি কচিখালী ফরেস্ট স্টেশন এর, যা শরনখোলা রেঞ্জের আওতাভুক্ত। মোহনার মনোরম পরিবেশে মুগ্ধতা গ্যারান্টিযুক্ত । দূরে দেখবেন ভয় কে জয় করা দু একটি হরিণ নদীতীরে হেঁটে বেরাচ্ছে।
আমাদের জাহাজ এগিয়ে চলে, কখনো তীর ঘেষে, কখনো মাঝ নদী বরাবর। মাঝে মাঝে এমন হয় এই বুঝি হাত বারালে সবুজকে ছুয়ে দেয়া যাবে। দৃস্টি সবার ঘুরে বেড়াই- এই বুঝি দেখে ফেললাম। আপনি দূর্দান্ত সৌভাগ্যবান না হলে সে আশা খুবই ক্ষীণ , বাঘের দেখা পাওয়া অত সোজা না, নামতো আর এমনি এমনি রয়েল বেঙ্গল হয়নি। তার মর্জি খুব একটা প্রসন্ন হয়না দেখা দেবার বেলায়।
চলতে চলতে সূর্য মামা জানিয়ে দেয় তারও বিদায় নেবার সময় হয়ে গেছে। প্রতিযোগীরা ব্যস্ত হয়ে পরে সবুজ বনানীর বুকে মামার হারিয়ে যাওয়ার এই আলো আঁধারির খেলাকে ধারন করার জন্য।
![]()
আলো আঁধারি বুকে নিয়ে আরও কিছু সময় আমারা সামনে আগাই, তারপর ছোট একটা খালে নোঙ্গর করা, সেখানেই হবে জঙ্গলে রাত্রি যাপন জাহাজের বুকে।
![]()
লুমিক্সের প্রতিযোগীদের অভিজ্ঞতা কেমন হল সেটা ধারন পর্ব চলে। ততক্ষনে হাতে চলে এল ভেজিটেবল স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই।
হঠাৎ চারপাশ আলোকিত করে হরিৎ বনের মাথার উপর জেগে উঠল অষ্টাদশী চাঁদ। জোছনালোকে এ্যাপিটাইজার বানিয়ে আমরা হাতে তুকে নিলাম পোলাউ, চিকেন কারী, চিংড়ী ভাজা, ভেজিটেবল আর কাবাব।
ভোর পাঁচটায় উঠতে হবে বার্ড ওয়াচিং এর জন্য। একে একে অনেক ঘুমিয়ে পড়েছে। হেড ফোনে কানে বাজছে- আজ জোছনা রাতে সবাই গেছে বনে .........এমন রাতে কি করে ঘুমায়। পেয়ে গেলাম আমার মত আরও কয়েকজন জোছনা পাগল কে। জাহাজের ছাদে হল আমাদের রাত্রি বিচরন। নাম না জানা নানা পাখির কিচির মিচির কানে আসে, ভয় জাগানো অনুভূতি নয়, কেমন যেন পাগল করা পরিবেশ।
![]()
ডেকে শুয়ে আকাশপানে তাকিয়ে থাকি, জোছনাশুধায় কেমন যেন মাতাল হওয়া অনুভূতি, গুন গুনিয়ে জয় গোস্বামীর কবিতায় সুর জড়িয়ে দিই-
দুজন চোখের চেনা পাকে চক্রে আজ মুখোমুখি ।
কেউ বলতে পারছেনা । ও যদি খারাপ ভাবে নেয় ?
কে বলে ? কে বলবে আগে ? ও-ও কি আমার কথা ভাবে ?
আমি ভাবি শুতে গিয়ে, আমি ভাবি ঘুম থেকে উঠে
আমি ভাবি স্নান ঘরে, আমি ভাবি আমি ভাবি
না কেউ বলছেনা মুখ ফুঠে।
ওদের অবস্হা দেখে, সকাল আরম্ভ করতে এসে
রোদ্দুর গড়িয়ে পড়ছে, রোদ্দুর চড়িয়ে পড়ছে, হেসে । ।
-------------------------------------------------
কে একজন ডাকছে , পাঁচটা বেজে গেছে, সবাই উঠেন .......।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সুন্দরবন ;
প্রকাশ করা হয়েছে: আমার আমি, আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আঁতেল বলেছেন:
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ- রেকর্ডবুকের পোস্টে ১ম কমেন্ট কইরা আপনিওত রেকর্ড কইরা ফেললেন ![]()
![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: কেন নয় !!!! নিয়ে নিন.....।
বড় বিলাই বলেছেন:
রেকর্ডটা তাইলে কইরাই ফেললেন। অভিনন্দন।
লেখক বলেছেন: আপনাদের দোয়ায়..........।ধন্যবাদ আপু......সবসময় সাথে থাকার জন্য....
লেখক বলেছেন: আপনে একবার দেখা দিলে কি এমন ক্ষতি হইত ![]()
সবাই আপনেরে দেখবার চাইতাছে.....
জুল ভার্ন বলেছেন:
প্রিয় শামসীর, দিনে দিনে তুমি "কবি" ব্লগার এবং "সাহিত্যিক" ব্লগার হয়ে যাচ্ছো!অসাধারন সুন্দর উপস্থাপনা, অপুর্ব সুন্দর ছবির জন্য অজস্র ধন্যবাদ।
আমারও ধারনা তুমিই এক মাত্র ব্লগার যে কিনা সুন্দর বন থেকে ব্লগিং করছে!
+
লেখক বলেছেন: ![]()
ভাইয়া অনেক ধন্যবাদ প্রতিনিয়ত এই ছোট ভাইটিকে প্রচন্ড আবেগ ভরা ভালবাসা সহ উৎসাহ দেয়ার জন্য...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...
তুষারকনা বলেছেন:
অপূর্ব!!! নানা আপনার লেখনী তো দেখতেসি দিনকে দিন ক্ষুরধার হইয়া যাইতেসে!!! এক্ষুনি ছুটে যেতে ইচ্ছে করতেসে সুন্দরবনে,জীবনে প্রথমবারের মত....
লেখক বলেছেন: নাতনী , নাত জামাইরে লইয়া এখনি দৌড় লাগাও....।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
এইটা কোন রেকর্ড হৈলো?? পারলে রয়েল বেঙ্গলের পিঠে বইসা একবার ব্লগিং কইরা দেখাও দেখি মামা।লেখক বলেছেন: মামা আমার হাতে ল্যাপি দেইখা পানিতে লাফ দিছে......
![]()
লেখক বলেছেন: ছবিটা ঢাকা চিড়িয়াখানা থেকে তোলা- গতবছর।
ফুরামন ২ বলেছেন:
কাজটা ঠিক করেন নাই। আগামী ২০৫০ সালে এই রেকর্ডটা আমার করার কথা ছিল। তাই বলি আমারে না জানাইয়া আমার রেকর্ডটা নিজের দখলে নিয়া ভাল করেন নাই। যাউকগা, ছবি আর ধারা বর্ণনা সুন্দর হইছে।
লেখক বলেছেন: ফুরামন নাম নিয়া কেউ রেকর্ড করে নাই, এই চান্সটা এখন ও আছে ![]()
লেখক বলেছেন: সুন্দরবন একবার যাওয়া ফরয..........
লেখক বলেছেন: না ঐ যাওয়া হয়নি কখনও........
আহমেদ রাকিব বলেছেন:
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: এইটা কোন রেকর্ড হৈলো?? পারলে রয়েল বেঙ্গলের পিঠে বইসা একবার ব্লগিং কইরা দেখাও দেখি মামা।
লেখক বলেছেন: মামায় ডরে পানিতে লাফ দিছে.......![]()
![]()
অর্ফিয়াস বলেছেন:
দারুন পোষ্ট। সুন্দরবন গেছি বেশ কবার তাই জানি এর অবর্ননীয় সৌন্দর্য। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ও।
ফেরারী... বলেছেন:
পৃথিবীর সৌন্দর্য মাত্র দুইটি জায়গায়- আলো আঁধারের খেলাতে আর নারী দেহে ভাই আবারও আফসোস বাড়াইলা...
ছবিগুলা ব্যাপক হইছে, যাইতে মুন চায়
লেখক বলেছেন: আফসোসের কিছু নাই। টাইম করে চলে যাও..।
জানা বলেছেন:
আহারে! বড্ড আশা ছিল গহীন বনের মধ্যে বসে বসে ব্লগিং করে গিনেজ বুকের বুকে নিজের নামটা মুক্তাক্ষরে.....!!!
কোন মানে হয়না, এত মজা করে ঘুরে বেড়াচ্ছেন, দারুণসব ছবি তুলছেন, মনোরম পরিবেশের গ্যারান্টিযুক্ত মগ্ধতা নিয়ে 'বড়মামা'র আশেপাশেই রয়েছেন-- এ,সব বাড়াবাড়ি...! মানে হয়না কোন...! তার উপর জোছনা এ্যাপিটাইজার, পোলাও-চিংড়ী.....!!!!
প্রচন্ড ঈর্ষা হচ্ছে।
তবুও শুভ হোক লুমিক্স ভ্রমণ। ভাল থাকুন আনন্দে থাকুন।
লেখক বলেছেন: আপু এখনও কিন্তু গিনেজ বুকে নাম লেখানোর একটা চান্স রয়েই গেছে আপনার। ব্লগারদের মাঝে জেন্ডার বিভাজন আছে কিনা জানিনা- প্রথম মেয়ে ব্লগার হিসেবে সুন্দরবন থেকে লেখার সুযোগ এখনও কেউ নেয়নি...... আর আপনি যদি নিয়ে নেন তাহলে জোছনা এ্যাপিটাইজার, পোলাও-চিংড়ী.....ওত এমনিতেই ধরা দেবে ![]()
![]()
অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য।
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
ফাটাফাটি হইছে।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া......
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: কি হইল মন খারাপের কিছুত বলি নাই, কি সুন্দর ঘুরাইয়া আনলাম আপনেরে।
তাসনোভা আফরিন বলেছেন:
ফাটাফাটি হইছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...।
কথক পলাশ বলেছেন:
বস, আপনার জেল হওয়া উচিৎ-আমাকে হিংসা করতে বাধ্য করার জন্য।স্যালুট।
'একদিন আমরাও...'।
লেখক বলেছেন: একদিন আমরাও- অবশ্যই..।
লেখক বলেছেন: আলবৎ পারব, কয় কেজী লাগবে জানিয়ে ২৩৪৫ নাম্বারে এসএমএস করেন ![]()
![]()
স্বাধীনতা৭১ বলেছেন:
আহমেদ রাকিব বলেছেন: মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: এইটা কোন রেকর্ড হৈলো?? পারলে রয়েল বেঙ্গলের পিঠে বইসা একবার ব্লগিং কইরা দেখাও দেখি ।অসাধারন বর্ননা হইছে ভাইয়া+++
লেখক বলেছেন: ধন্যবাদ...।
লেখক বলেছেন: পুরান স্মৃতি মনে করাইয়া দিতে পেরে ভাল লাগছে ![]()
![]()
মুহিব বলেছেন:
সুন্দরবনের ডাক দিয়ে গেলেন.....
লেখক বলেছেন: সাড়া দিয়ে দেন
পাগল নুরা বলেছেন:
বলেছেন: পৃথিবীর সৌন্দর্য মাত্র দুইটি জায়গায়- আলো আঁধারের খেলাতে আর নারী দেহে নানা তো পুরা গেছে ....
লেখক বলেছেন: পুরাই গেছে..।
সুরঞ্জনা বলেছেন:
খুব সুন্দর লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
রেজোওয়ানা বলেছেন:
আমিও একদা সুন্দরবন গেছিলাম, অনেক ছবিও তুলছিলাম......কিন্তু হায়, একটা ছবিও যদি এমন হইতো
লেখক বলেছেন: আবার গেলে ইনশাআল্লাহ হবে ।
লেখক বলেছেন: যীশূ দা যদি ব্লগারদের মাঝ থেকে আপনাকে সাথে নিয়ে যাওয়া হত তাহলে আপনার প্রতিক্রিয়াটা কেমন হত।
পারভীন রহমান বলেছেন:
আমি ঘুরে এসেছি এসব জায়গা...কিনতু তোমার লেখনিতে নতুন করে আবার দেখলাম সুন্দরবনকে ......
লেখক বলেছেন: দেখাতে পেরে আমারও ভাল লাগল.....
জাতি জানতে চায় বলেছেন:
বড় বিলাই আপনের ল্যাপ্পি দেখিয়া কোন বাণী প্রদানের সুযোগ পাইয়াছে কি??!! দারুন পোস্ট!
লেখক বলেছেন: পালাইছে...
শয়তান বলেছেন:
করমজল পর্যন্ত দেখার/যাওয়ার অভিজ্ঞতা আছে । এই শীতে দুবলার চর যাবো । অভিনন্দন আপনারে আপনার এই বিরল ব্লগিং এ্যাটমোস্ফিরার এর জন্য ।তবে
শয়তান বলেছেন : স্বাধীনতা৭১ বলেছেন: আহমেদ রাকিব বলেছেন: মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: এইটা কোন রেকর্ড হৈলো?? পারলে রয়েল বেঙ্গলের পিঠে বইসা একবার ব্লগিং কইরা দেখাও দেখি ।
লেখক বলেছেন: আপনারে অনেক ধইন্যা ........।তয় যত ভিতরে ঢুকবেন তত রোমাঞ্চ....
বাঘ আমারে দেইখা পালাইছে...।
পলাশমিঞা বলেছেন:
ছবি পোস্ট করেন। দেখতে চাই।
লেখক বলেছেন: দিব সামনে...।
আহমেদ রাকিব বলেছেন:
২৯ নম্বরে যীশুদা, অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হইতেছে, আপনার কমেন্টটা স্পোর্টিং মনে হয় নাই। এবং এই সংক্রান্ত বিষয়ে আপনি খুবই আন স্পোর্টিং আচরন করতেছেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আপনি সেটার সাথে অকারনে শামসীরকে জড়ানোর চেষ্টা করতেছেন। শামসীর ভাই, তার ভালো লাগা মুহুর্তটা সবার সাথে শেয়ার করছে, আপনি সেটাতে অপ্রাসংগিক একটা বিষয় টেনে আনছেন বার বার। ব্যাপারটা ভালো লাগলো না। লুমিক্স প্রতিযোগীতা ফেয়ার নাকি আনফেয়ার সেটার সাথে এই পোষ্টের কোনো সম্পর্ক নাই। আর আমার খুব জানতে ইচ্ছা করতেছে শামসীরের পরিবর্তে আপনারে সিলেক্ট করলে আপনার চিন্তা ভাবনাটা কি হইত।
লেখক বলেছেন: হুমমম
সামস আরাফাত বলেছেন:
ভাই, যে বর্ণনা দিলাইছো, যাইবার মন চাইতাছে এহন ই।অসাধারণ বর্ণনা ও ছবি। তুমি তো ভাই এইবার বিখ্যাত হইয়া গেছ। আর জে শ্যাম বাবু,
"ফেরারী... বলেছেন: পৃথিবীর সৌন্দর্য মাত্র দুইটি জায়গায়- আলো আঁধারের খেলাতে আর নারী দেহে"
জটিল উক্তিটা, লাইক দিলাম
লেখক বলেছেন: লাইক করলে হবে খালি, সে অনুযায়ী পথ চল ![]()
শয়তান বলেছেন:
আপনাদের ট্যুরপ্ল্যান কতদিনের ??
লেখক বলেছেন: তিন দিনের- এটা সংক্ষিপ্ত ট্যুর- যাইতে হলে চার-পাঁচ দিনের ট্যুরে যাবেন।
লেখক বলেছেন: নানীর কথা ভাবতে ভাবতে তুলে ফেলছি ![]()
সুন্দরতো মনের চোখ দিয়া দেখতে হয়.....
আহমেদ রাকিব বলেছেন:
"ফেরারী... বলেছেন: পৃথিবীর সৌন্দর্য মাত্র দুইটি জায়গায়- আলো আঁধারের খেলাতে আর নারী দেহে"জটিল উক্তিটা, লাইক দিলাম
আমিও লাইক দিলাম।
লেখক বলেছেন: কি খুশীরে বাবা খালি লাইক কইরাই...........না জানি কি হইত ![]()
লেখক বলেছেন: ![]()
![]()
লুৎফুরমুকুল বলেছেন:
দারুণ হইঠেছ। আচ্ছা ভাই এই যে ছবির উপরে ও নিচে ক্যাপশন লিখলেন তা কিভাবে? আমাকে বলবেন? আমি জানিনা। বলেন না আমাকে শিখিয়ে দিলে খুশি হব..
লেখক বলেছেন: ব্যাচমার্ক সফটওয়্যার দিয়ে....
লেখক বলেছেন: ধন্যবাদ
সায়েম মুন বলেছেন:
গত বছরের অক্টোবর নভেম্বরের দিকে গেছিলাম সুন্দরবনে মামার সনে দেখা করতে।। মামার দেখা পাই নাই তাতে কি? রাতে জাহাজে রাত্রীযাপন আহা কি উপলব্ধি!!
সুন্দরবনের উপর পোষ্টের লিংকুটা দেওয়ার লোভ সামলানো মুশকিল
লেখক বলেছেন: আহা কি উপলব্ধি!!
লেখক বলেছেন: যাওয়া হবে ইনশাআল্লাহ....
মে ঘ দূ ত বলেছেন:
রেকর্ডের জন্য অভিনন্দন শামসীর। ছবিগুলো অসাধারণ হয়েছে সাথে চমৎকার লেখনী।
রাকিবের প্রস্তাবটা কিন্তু নিতান্তই ফেলনা নয়। এই রেকর্ড করতে পারলে নিশ্চিন্তে থাকতে পারেন যে সহজে কেও ভাঙ্গতে আসছে না
লেখক বলেছেন: রাকিবের প্রস্তাবটা মাথায় আছে... ![]()
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
rubel rahman5 বলেছেন:
ছবি বর্ণনা দুটোই দারুন। একটা সুন্দর পোষ্ট পড়ার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও
আপনার সবগুলো ছবিব্লগ থেকে যদি প্রকৃতির কিছু ছবি নিতে চাই, আপনি কি অনুমতি দিবেন?
আমাদের এখানে ক্রস কালচারাল প্রোগ্রামে বাংলাদেশের ট্যুরিসমকে প্রমোট করতে কিছু ছবি দরকার ছিল।
লেখক বলেছেন: বাংলাদেশের জন্য আমার যেকোন ছবিই নিতে পারেন।
ভাল লাগবে কেউ যদি আমার মত সাধারন একজনের ছবিতে বাংলাদেশ দেখে আগ্রহ পায় ।
ধন্যবাদ আপু।
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
শুভেচ্ছা... চাঁদের ছবিটা যা লাগতেছে...
লেখক বলেছেন: ধইন্যা ।
রুটি ভাইবা খাইয়া ফালান...।
লেখা ছবি দুটোই চমৎকার......।
লেখক বলেছেন: ধন্যবাদ...।
কালপুরুষ বলেছেন:
মজার এই ট্রিপের সঙ্গী হতে পারলে মন্দ হতোনা। অন পেমেন্ট নেবার কোন ব্যবস্থা থাকলে যেতাম- যেহেতু ফটোগ্রাফারদের টীম তাই মজাটা অন্যরকম হতো। শুভ কামনা রইলো।
লেখক বলেছেন: দাদা আসলেই এনজয় করছি। তবে ফটোগ্রাফারদের সাথে যেহেতু আগেই করেছি, তাই সেটার চেয়েও আমি বেশী এনজয় করছি টিভি ইউনিটের কাজ কর্ম ।
ধন্যবাদ দাদা ।
ফিউশন ফাইভ বলেছেন:
আচ্ছা শামসীর, লুমিক্সের বিজ্ঞাপনে প্রতিযোগী হিসেবে আপনার ছবি বা নাম দেখলাম না। আশা করে ছিলাম অথচ! আমার কৌতূহল হচ্ছে, আপনি কী হিসেবে ওদের সঙ্গে ঘোরাঘুরি করছেন?ছবি ও লেখা দুটোই ভালো লেগেছে।
লেখক বলেছেন: আমি কিন্তু প্রতিযোগী না। সামুতে ফটোগ্রাফী নিয়ে লুমিক্স একটা লেখালেখির কনটেস্ট করেছিল, আমি সেখান থেকে ব্লগার হিসেবে নির্বাচিত । মুল প্রতিযোগীতার সাথে কোন সংশ্লিস্ঠতা নেই।
আমি তাদের সাথে ঘুরছি, আমার অভিজ্ঞতা শেয়ার করছি।
ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন ![]()
![]()
যীশূ বলেছেন:
আহমেদ রাকিব, এই পোস্ট লুমিক্সের এই আনফেয়ার প্রতিযোগিতার সাথে রিলেটেড বলেই আমি আমার মন্তব্যটা করেছি এবং যতটা সম্ভব এই আনফেয়ার প্রতিযোগিতা রিলেটেড পোস্টে আমি এটা করেই যাব। এটাকে পারসোনালি নেয়ার কিছু নেই। লেখক বলেছেন: এই পো্সটে কমেন্ট কইরা আপনারও রেকর্ড হইয়া গেল ![]()
![]()
আরিয়ানা বলেছেন:
অসাধারন লেগেছে!! ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু...........।আপনিও ভাল থাকবেন।
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
সুন্দরবনে নেট পাইলেন ক্যামনে?? নাইমা পারভীন তো প্রফেসনাল ফটোগ্রাফার। উনার তোলা ফটো আমি একটা ফটোগ্রাফি অর্গানাইজেসন এর সাইটে দেখছি।
লেখক বলেছেন: জিপি নেট পাওয়া যায়, তবে সব জায়গাই না ..........।
অন্য ভাবনা বলেছেন:
ছবিগুলো অসাধারন।
লেখক বলেছেন: ধন্যবাদ
আজম বলেছেন:
ইস রেকর্ডটা হাত ছাড়া হয়ে গেল আমি লেপ্টপ (ইন্টারর্নেট কানেকশন ছিল) খানা নিয়ে গেছিলাম ২০০৮ দিকে যখন সুন্দরবনে যাই!
যাই হোক অভিন্দন আপনাকে
তবে সেন্টমার্টিন থেকে সম্ভবত আমিই (?) প্রথম ব্লগিং করছি...
Click This Link
অন্যকোন ক্লেমার থাকলে আওয়াজ দেন
লেখক বলেছেন: হা হা হা লাক বাই চান্স ![]()
আপনাকেও অভিনন্দন.......
লেখক বলেছেন: প্ল্যান করে ফেলুন, এই সিজনেই ঘুরে আসুন........আসলেই না গেলে মিস করবেন।
ইন্জিনিয়ার জনি বলেছেন:
আমিও গিয়েছিলাম ২০০৭ এর শেষের দিকে, শুধু মাত্র করম জল পয়েন্ট এ.......
লেখক বলেছেন: হুমমম ভেতরের দিকটা আরোও সুন্দর......
ফাইরুজ বলেছেন:
ইতিহাসের অংশীদার হলাম। যদি সুন্দরবন থেকে প্রথম ব্লগিংকারি হিসেবে গিনেজ বুকে আপনার নাম উঠে তাহলে নিজেকে খুব ভাগ্যবতি মনে করব আর সবাইকে গর্ব করে বলে বেড়াব যে এই ব্লগে আমিও মন্তব্য করেছিলাম।
লেখক বলেছেন: হা হা হা , এখনও কেউ দাবী করে নাই যেহেতু ![]()
শুভকামনা রইল । ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















.gif)











