[ একযুগ আগে ১৯৯৮ সালে বিজয় দিবসে এটি লিখেছিলাম। তেমন কোন পরিবর্তন হয়েছে বলেত মনে হয়না, তাই নতুন কিছু না লিখে পুরোনো ডায়েরির পাতাটা তুলে দিলাম, তবুও আমি আশাবাদী, জানি মানুষ তার স্বপ্নের সমান বড় ]
প্রতি বছরের মত এবারও ফাগুন আসবে
চলে গিয়ে আবারও যেমন আসল বিজয়ের দিন
এসেছিল বিজয়, এসেছে আবার ১৬ই ডিসেম্বর । ।
মধ্যরাতে পটকা, আতশবাজির ঝকমারি আয়োজন
কুয়াশাঘেরা সকালে ফুলেল উৎসব
বিবৃতি , সভা সেমিনার, সিম্পোজিয়াম
রাজাকরের পাঞ্জাবির উপরে মুজিবের প্রিয় কোট
ইয়াহিয়ার দালাল অথবা মোনায়েমের চেলার কলাম
এসেছে বিজয়, বিজয়ের মাস ডিসেম্বর । ।
স্বাধীন বাংলা, সোনার বাংলা
দিবাস্বপ্নে যার অনাবশ্যক দীর্ঘ বয়ান
লিখতে লিখতে লেখকের মাথায় হাত
নতুন গল্পের খোজে নাট্যকার
পেছনে বিবর্ন হতে চলা ইতিহাস । ।
ফাগুন আসবে জানি, সাথে কোকিলের কুহু রব
নানান ব্যস্তটায় গতবার শুনিনি কোকিলের কুহুকুহু
এবার যে করেই হউক শুনবো অমন ভাবনা মনে
যেমনি আবারও এসেছে বিজয়, বিজয়ের মাস ডিসেম্বর । ।
গতবারের সেমিনার, স্বপ্ন, সোনার বাংলা
শান্তি, সমৃদ্ধি, আশা জাগানিয়া গান
বস্তিবাসীর না খেয়ে মরার অবসান
পঙ্গু মুক্তিযোদ্ধার মুখে হাসি
স্বপ্ন-স্বপ্ন-স্বপ্ন- আমার সোনার বাংলা !!!!
আবারও এসেছে বিজয়, বিজয়ের মাস ডিসেম্বর
আবারও নতুন শপথ, সভা, সেমিনার-সিম্পোজিয়াম
আবারও আসবে বিজয়, বিজয়ের মাস ডিসেম্বর
স্বপ্নের হাতছানি, ফাগুনের আগমন
জানি ব্যস্ততায় শোনা হবেনা কোকিলের কুহুকুহু !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


