বাংলাদেশের এলিট বাহিনী র্যাবের দুর্বল ওয়েব সাইট হ্যাক করে দেশ-বিদেশে আলোচনায় চলে আসে টিনেজ বয় শাহী মীর্জা। সোমবার দুপুরে এই জিনিয়াস বয় টানা ২২ দিন হাজত খেটে আদালত থেকে জামিনে মুক্তি পায়। গত ৭ সেপ্টেম্বর তার সহপাঠী চার বন্ধুসহ তাকে মীরপুর বাসা থেকে আটক করে র্যাব। তার প্রকৃত নাম ও মেইল এড্রেসের সূত্র ধরেই তাকে আটাক করতে সম হয় র্যাব।
শাহী মীর্জাকে মুক্তি দিতে শুরু থেকেই বিভিন্ন পর্যায় থেকে জোড়ালো দাবি উঠে। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া তাকে নিয়ে পজেটিভ প্রচারণা চালায়। যার ফলে তাকে আইটি সেক্টরে কাজে লাগানো যায় কিনা তা নিয়ে বিশেষজ্ঞ পর্যায় থেকেও দাবি উঠে।
সাহসী বালক শাহী মীর্জা গ্রেফতারে আমরা আমাদের জাতীয় প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা কত দুর্বল তা প্রত্য করেছি। র্যাবের ঝানু অফিসারদের জিজ্ঞাসাবাদে সে অকপটে র্যাবের ব্যর্থতার কথা বলেছে এবং মিডিয়ায় তার প্রতিফলন ঘটেছে। শাহী মীর্জা জানিয়েছিল খেলার ছলেই সে এসব করেছে, এজন্য সে লজ্জিত। সংশ্লিষ্টদের সচেতন করতেই সে মূল ওয়েব পেইজের প্রথম ও শেষ পৃষ্টার তথ্য না মুছে শুধু ওলটপালট করতো তাদের সচেতন করতে। আর এ জন্য সে নাম ও মেইলে ছদ্মনাম ব্যবহার করতোনা। তার এই বক্তব্য দেশপ্রেমিক সব মানুষেরই মতের প্রতিফলন। কারণ সেও শংকিত ছিল জাতীয় নিরাপত্তা নিয়ে।
শাহী মীর্জা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রযুক্তির ক্ষেেত্র আমাদের এলিট বাহিনী কত পিছিয়ে। ক্রসফায়ারে তারা বলিয়ান হলেও নিজেদের প্রযুক্তিগত নিরাপত্তায় তারা ব্যর্থ।
জয়তু শাহী মীর্জা। তোমার মেধার মূল্যায়ন হোক। আমরা তোমার আশু স্থায়ী মুক্তি কামনা করি।
হ্যাকার শাহী মীর্জা জামিনে মুক্ত, জয়তু মীর্জা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।