সুনামগঞ্জে মরমী কবি হাসনরাজার মিউজিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় কওমী মাদ্রাসার ছাত্র শিকদের বাধার মুখে পন্ড হয়ে গেছে। হাসনরাজার প্রপৌত্র ও নব নির্বাচিত সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের বিজয় উপলে বৃহস্পতিবার সন্ধ্যায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। শিকের নেতৃত্বে ছাত্ররা অনুষ্ঠান স্থলে মিছিল নিয়ে গিয়ে পরে মসজিদে গিয়ে মাইক থেকে অনুষ্ঠান বন্দেও কঠোর নির্দেশ দেয়। দুর্ঘটনার আশংকায় আয়োজকরা তাৎণিক অনুষ্ঠান বন্ধ করে দেন।
প্রত্যদর্শীরা জানান, হাসন রাজার প্রপৌত্র ও নব নির্বাচিত সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের কর্মী সমর্থকরা তার বিজয় উপলে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসনরাজার মিউজিয়াম সংলগ্ন মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সন্ধ্যায় অনুষ্টান শুরু হলে তেঘরিয়া কওমী মাদ্রাসার ছাত্র-শিকরা সাবেক পৌর কমিশনার সামরান আলীর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্দের নির্দেশ দেয়। এ সময় তারা অনুষ্টান বন্ধের দাবিতে মিছিল করে। হাসনরাজার বাড়ী সংলগ্ন মসজিদ থেকেও মাইকে ঘোষণা দিয়ে অনুষ্টান বন্ধের নির্দেশ দেয়। জনৈক আয়োজক জানান, অনুষ্ঠানে হামলা চালানোর হুমকি দিলে তারা বাধ্য হয়ে তাৎণিকভাবে অনুষ্ঠান বন্ধ করে দেন।
সুনামগঞ্জ সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন জানান, স্থানীয় কিছু লোক আমার কমর্-িসমর্থক কতৃক আয়োজিত আনন্দ অনুষ্ঠানটি বন্ধ করার দাবি জানালে বাধ্য হয়েই অনুষ্টান বন্ধ করে দেয়া হয়।
অনুষ্ঠান বন্ধের ঘটনায় সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের লোকদের মধ্যে ােভ বিরাজ করছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, ঘরোয়া অনুষ্ঠানে কিছু লোক বাধা দিয়েছিল। তবে পুলিশের উপস্থিতির কারণে কোনো ধরনের হাঙ্গামা ঘটেনি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



