বাম রাজনীতির কিংবদন্তি পুরুষ বরুণ রায় আর নেই
বিকাল ৪ টার তার মরদেহ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তার রাজনৈতিক সহকর্মী ও দলের কেন্দ্রীয় নেতাদের জন্য আপো করা হবে। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তার পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অন্ত্যোষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হবে শহরের ষোলঘরে।
কমরেড বরুন রায় ১৯২২ সালের ১০ই নভেম্বর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা করুনা সিন্ধু রায় (প্রজা বাবু) আসাম প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। বরুন রায় ১৯৪২ কুমিল্লা-ব্রাম্মনবাড়িয়া মোগরা হাইস্কুল থেকে প্রবেশিকা, ১৯৪৭ সালে সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে আই এ পাশ করে ১৯৪৮ সালে সিলেট এম সি কলেজে বি এ প্রথম বর্ষে ভর্তি হন।
১৯৪২ সালে তিনি প্রথম কমিউনিষ্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং ১৯৫০ সালে পার্টির সিলেট জেলা সেক্রেটারী নির্বাচিত হন। ৪৮ সালে তিনি যখন সিলেট এম সি কলেজে ভর্তি হন তখন থেকেই মূলত রাজনৈতিক অঙ্গনে তার দুরন্তপনার শুরু। যৌবনের বেশীর ভাগ সময়ই কেটেছে জেলের ভিতর। জেল থেকে জেলান্তরে, হুলিয়া আর আন্তগোপন এভাবেই তার সংগ্রামী জীবনের অনেকগুলো বছর কেটে যায়। ১৯৮৮ সালে সৈরাচার এরশাদ সরকারের সময় তিনি সুনামগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
৪৭ এর দেশবিভাগ, ৫২’র ভাষা আন্দোলন, ৭৯’র গনঅভ্র্যত্থান ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন সংগ্রামের অগ্রপথিক আপামর জনসাধারণের প্রিয় সেই বরুন দা আজ সবাইকে কাদিঁয়ে চলে গেছেন। এক সময়ের পতাপশালী জমিদার পুত্র বরুন রায় আজীবন মানুষের জন্য কাজ করে গেলেও মৃত্যুকালে তিনি নানান রোগব্যধিতে ভুগছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শহরের হাসননগরস্থ তার বাস ভবনে স্ত্রীক অবস্থান করছিলেন
তার মৃত্যুতে অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত, সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাংসদ মতিউর রহমান, এমএ মান্নান, মুহিবুর রহমান মানিক শোক প্রকাশ করেছেন।
নির্মোহ এই ব্যক্তিত্ব জাতীয় রাজনীতিতে দলমত নির্বিশেষ ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। জাতীয় রাজনীতিতে নেতৃত্ব প্রদানকারী অনেকেই তার কাছ থেকে রাজনৈতিক দীা নিয়েছেন।
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
আহা! ছবি।
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------






স্বপ্ন বুনাচ্ছো

উম্মুখ চোখে কি দেখো
উম্মাদ মনে কিছু ভাবো
তোমার স্বার্থপরা ছাড়ো
দেখো সোনালি অতীত
কিংবা সম্প্রীতির অভয়
মাঠ-বলো বিচার করবে
বিবেকের কাঠগড়া দাঁড়িয়ে
স্বপ্ন বুনাচ্ছো বেশ ভালই;
ভাল কাজের প্রতিপক্ষ করো
কিন্তু রক্তাক্ত লাশ আর নয়;
২৫-৬-২৬
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে
মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন
কারণে অকারণে ছবি
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।