আর কোন ভুল হবেনা বন্ধু
এবার তুমি ফিরে আসো,
আগের মত করে আবার
তুমি আমায় ভালবাস,
দেখবে তুমি আমার মাঝে
হয়েছে কতটা পরিবর্তন,
বুঝবে তখন তুমি আমায়
আমি ঠিক তোমার মনের মতন,
এইযে দেখছো আমার চোখ
তাদের মাঝেও আজ আর কোন লজ্জা নেই,
ফিরে এসে দেখ তারা অপলক দৃষ্টিতে
তোমার দিকে চেয়ে থাকবেই,
আমার হাতগুলোও আজ বদলে গেছে
তারাও তোমাকে স্পর্শ করতে চায়,
ফিরে এসে দেখোইনা তুমি
ওরা অনেক আনন্দ দেবে তোমায়,
আমার ঠোটগুলোও আজ পরিবর্তিত
তোমার কথা ভেবে শিহরিত হয়ে ওঠে,
এসে দেখইনা কত পাগল হয়ে আছে তারা
প্রেমের চিন্হ একেঁ দেবে তোমার ঠোটে,
আজ ভেঙ্গেছে আমার নিরবতা
হয়েছি আমি বড় চন্ঞল,
একবার ফিরে এসে দেখইনা তুমি
তোমার মন বাসনা আর হবেনা বিফল,
সত্যিই আর কোন ভুল হবেনা
তোমার মত আমিও রাখবো না কিছুই মনে,
ভাববো প্রেম মানে শুধু অভিনয়
প্রেমের আনন্দ শুধু শিহরনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



