(এখনো যারা অফারটি উপভোগ করেন নি তাদের জন্য)
গ্রামহীণফোনের অবিশ্বাস্য অফার। শুধু বোনাস আর বোনাস। কল করলেও বোনাস কল রিসিভ করলেও বোনাস।
৫টি এসএমএস থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত বোনাস।
তাই গ্রামহীণফোন ব্যবহারকারীদের আনন্দের আর সীমা নেই।
বিস্তারিত জানতে বাকীটুকু পড়ুন।
১। সারাদিন মাত্র ৫০ টাকার কথা বললেই *১০০ টাকা বোনাস।
২। আগামী ৫ দিনে মোট ২০টি এসএমএস (যে কোন মোবাইলে) পাঠালেই ৬ষ্ঠ দিনে পাবেন ৫টি এসএমএস ফ্রি।
৩। বন্ধ সিম চালু করলেই পাবেন *৫০০ টাকার বোনাস টকটাইম।
৪। ইনকামিং কলে প্রতিদিন *১০০ টাকার বোনাস টকটাইম।
****ঠকেথাকুন****
*শর্ত পযোজ্য।
* বোনাস টকটাইম এবং ফ্রি এসএমএস শুধু মাত্র অন নেট কলের ক্ষেত্রে ব্যবহার্য।
* বোনাস ব্যবহারের সময় কলচার্জ হবে ৫০টাকা/মি.
* বোনাস টকটাইমের মেয়াদ হবে ১ দিন।
* বন্ধ সিম চালুর বোনাস ৫০০ টাকা ৫০টি সমান কিস্তিতে প্রদান করা হবে।
* বন্ধসিম চালুর বোনাস পেতে হলে প্রতি মাসে নুন্যতম ২০০ টাকার কথা বলতে হবে।
* ইনকামিং কলের বোনাস ১০০ টাকা পেতে হলে প্রতিদিন কমপক্ষে ৫০০ মিনিট কল রিসিভ করতে হবে।
* ১ মিনিট পালস্ প্রযোজ্য।
বিস্তারিত জানতে কল করুনঃ ৪২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


