আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

তোমাকে বুঝতে তত্ত্ব লাগেনা

২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৫৩

শেয়ারঃ
1 0

সম্পর্কের গভীরতা খুঁজতে কতটুকু মার্কসবাদ আর নারীবাদ লাগে
আমি জেনে গেছি বহুকাল আগেই
স্থানিক খন্ডিত ইতিহাসের পেছনে ছুটে বেড়িয়েছি নিবিড়তম উপলব্ধির আশায়
অনেকটুকু ছুঁতে যেয়ে বুঝতে পারি ছোঁয়া হয় না কখনো
আধার আর আধেয়র খেলায় বারংবার তোমাকে পেয়েও হারাই
তুমি বল,
হারানো আর পাওয়া দুটো পৃথক শব্দ নয়
অথচ থরথর কেঁপে ওঠ চেনা স্রোতের বিপ্রতীপ কোণে
আগ্রাসী হও, ক্রুদ্ধ হও
আমাকে ছিঁড়ে ফালি ফালি কর
তবুও স্বস্তি পাওনা
হয়ত আমাকে তুমি বলবে
এর সবই সিদ্ধান্তবাদী শিশ্নের খেলা
উরুর মাঝে দোলদোল
তুমি বলবে
এমন কাঁপুনি তুমি দেখেছ অনেক
তুলনামূলক ইতিহাস নিরীক্ষায়, পাঠে কিংবা সঙ্গমে
হ্যা! নিশ্চিত করে সঙ্গম আমি চাই
তবে কেবল সঙ্গমই চাই্ না
যে যোগাযোগে তোমার আরাম
তার অনেকটুকু বুঝি
তবে পুরোটা বুঝতে চাইনা এখন
তুমিই তো বল পুরোটা বলে কিছু নেই
প্রয়োজন স্বস্তি, শিল্পকলা আর শান্তি
একেবারে পশ
আমি কিছু বলিনা এখন
বললেই অস্বস্তি তোমার
খোপ-ভাঙ্গার দু্যতিতে
পূর্ণ হয়না ভালোবাসার খাবার
তুমি বল
আমি ভীষণ সঙরক্ষণবাদী
অথবা মধু খুঁজে বেড়ানো রঙ্গিন ভ্রমর
অথচ চোখ বন্ধ করলেও আমি দেখতে পাই তোমার শরীরে কামনার কামড়
তুমি বলবে!
এই যে আবার! কি ভীষণ শরীরবাদী লৈঙ্গিক বিকারগ্রস্থ
আমি কিছু বলব না!
আপনি যা বলেন তথাস্তু!!
তুমি বলবে কি অপরিণত শিশুসুলভ বিরক্তিকর চু্যতি
আরেকটু পরিণত হলে হয়ত হতে পারত কর্মযঞ্জে স্থিতি
হাহাহা আমি কি পারি কিছু দিতে
নিবিড়ে, সনি্নবেশীত গভীরে
আমি তো তুচ্ছ কোণাভাঙ্গা ইট

এভাবে তুমি বলবে, আমি লিখব
একটু একটু করে বড় হব, দীর্ঘ হব, হয়ত শান্ত হব
তবুও তুমি উত্তীর্ণের সাথে তুলনা করবে
আমি প্রথমবারের মতই হাসব
তুমি করতে চাইবে সমর
দেহে মনে বর্ম চড়িয়ে
আদিম পিচ্ছিল পথে যাতে একবারও হড়কে না যাও
সেজন্য সতর্ক হবে
খুব তীব্র, স্পষ্ট জোরালো হয়ে এগিয়ে যাবে
সদা বিশ্লেষণী সতর্ক থাকবে
এবং এই কবিতাটা পড়বে
পড়ে, বুঝতে চাইবে
অনর্্তজালে, বাস্তবে অপর বাস্তবে
অতীতে বর্তমানে ভবিষ্যতে
অথবা সময়ের স্থির ক্ষেত্রে
তাই আমি শুধু কবিতাটাই দেব
আমাকে দেব না
উহু; বহুখন্ডিত, জরাগ্রস্থ, পচনশীল, আহত হলেও
কবিতাটাই দেব

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকালনৃবিজ্ঞানবেঁচে থাকা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৭
অমি রহমান পিয়াল বলেছেন: শরীরবাদী লৈঙ্গিক বিকারগ্রস্থতায় ভুগতাছি
২. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৪
অতিথি বলেছেন: মন্তব্য লিখে বাটে পরতে চাই না
৩. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
পথিক!!!!!!! বলেছেন: জব্বর ........
উড়ুর মাঝে দোল দোল....
আর কত রে তোল তোল
৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
অতিথি বলেছেন: হা হা পথিক!!! কি খবর!! কবতে কপচাই কিন্তু দুলুনি দেখি থামেনা।
৫. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
অতিথি বলেছেন: আমি আসলেই শরীরবাদী লৈঙ্গিক বিকারগ্রস্থ।
৬. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:০১
পথিক!!!!!!! বলেছেন: হাওয়া বহিতেছে চিরকাল ..থামিবেনা ....বাতাস ফুস হওয়ার আগে
৭. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:০৫
অতিথি বলেছেন: হা হা হা!!!দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি।
৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:১৯
অতিথি বলেছেন: আমিও ঝড়ো হাওয়ার দলে..
৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:০২
অতিথি বলেছেন: হুমমমমমমমম!! সবারই বয়স বাড়ে।
১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
অতিথি বলেছেন: ভাইগনা, এত কইরা যখন চাইতেছে, তখন নিজেরেই দাও স্বল্পমেয়াদি হইলেও।
১২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:২৯
অতিথি বলেছেন: আমার দৌড় ঐ কবিতা পর্যন্তই। ভালোবাসার কাছে আমি অসহায়।

 

মোট সময় লেগেছে ২.৯৮০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ