এখন আর মানুষ বলা যায়কি আমাকে
নিউরণের পরতে পরতে জমানো ঘামে
ধুয়েমুছে গেছে সব প্রাকৃতিক বুনোট
আর একটু একটু করে খুলে পড়ছে
স্বপ্নীল আবেশের ঠোঁট
কতটা দূরে যাওয়া যায় আসলে
নারী নক্ষত্র আর জরায়ু থেকে
বেহয়া স্মৃতিগুলো উপড়ে ফেলে
একগুচ্ছো নতুন ঘাসপাতাবনফুল
বুকের কাছাকাছি স্বপ্ন জমাট প্রকোষ্ঠ
ব্যবহৃত হতে হতে অনুভূতিগুলো এখন
নোংরা গামছা
পতিতার ব্লাউজের মত মিহি আর দূর্বল
অথচ নারীরা মনে করে পুরুষেরাই ছিনিয়ে নেয় সব
যদিও দেখেনা রাস্তার মোড়ে মোড়ে তাদের বিমর্ষ ছায়া
বস্ত্র হরণে যে পুরুষেরও শোক হয়
সবই মনে হয় কায়াহীন পৌরাণিক মায়া
তাই একালের নির্যাতিতরা করে শক্তির উপাসনা
আর একটা দুটো অভিমানী রৌদ্র্যছায়ার খেলা
জানিনা এরপরও আর মানুষ বলা যায়কি আমাকে
কেননা শক্তির খেলা আমার জন্ম থেকেই জানা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

