আমি তো কর্পোরেট হয়ে গেলাম। আজ ঘুম থেকে উঠে প্রথম আলো খুলে দেখি নকিয়া স্ন্যাপ এ স্টোরিতে আমার ছবি; তাও ১ নাম্বারে। "শর্ত সাপেক্ষে হাসি" এই ক্যাপশন দেওনের পর ভাবছিলাম কই তাগোরে একটু বাঢ়ী দিমু এখন দেখি তারাই আমার দেওয়া ছবি পছন্দ কইরা ফালাইছে। যদি একবারেই স্টোরি অফ দ্যা উইক বানায়া দিত তাইলেও হইত। কিন্তু এখন আমি তো আছি মহা ফাপরে। এইটাতো প্রেস্টিজ ইস্যু হইয়া গেল।
তারা পাবলিকরে বিচারক বানাইয়া দিয়া কয় এসএমএস কইরা দিতে। য্যান নতুন কুলুজআপ ওয়ান। আমারে উদ্ধার করেন জনগন।
নাকি আমারো কইতে হইব,
আমার ছবি যদি আপনাদের ভালো লাগে
ছবির মহিলাটিকে দেখে যদি আপনার মায়া হয়
ব্লগারের মান ইজ্জত যদি আপনার জন্য ম্যাটার করে
একটা নকিয়া ৩১১০ যদি আপনার পাবার ইচ্ছা হয়
এসএমএস করা যদি আপনার জন্য কষ্টকর না হয়
তাহলে লিখুন Nokia তারপর স্পেস দিন এরপর লিখুন 1 তারপর সেন্ড করুন 2580 নাম্বারে।
বি:দ্র: ১টা নাম্বার থেইক্কা সবোর্চ্চ ১০টা, কাইলকা (১৪ই জুলাই) দুপুর ১২টা পর্যন্ত করন যাইব।
সারাদিন এইটা নিয়া কৌশিক রাসেল আর বাকীরে সহ হেভী মজা করসি। সেটার কিছু অংশ তুইলা দিলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



