হেই!
কইসব বালক বালিকার দল!!
মুঠোফোনে বেজে ওঠে মমতাজ
হাবিব আর বালামের হাত ধরে
প্রতিরাতে নকিয়ার সঙ্গম ছল
হেই!
কইসব যুবক যুবতীর দল
শয্যায় যোধা-আকবর, শীৎকারে রুপবান
মহানগর তোমাকে মুঠোফোন দিয়েছে
আর কিনে নিয়েছে ভাত বেচা গান
এসো তবে বিনোদনই খাই
সিনেমা হলগুলো শুনেছি অনেক সুশীল এখন
মাপমত কাপড়ে আবছা দেখা যায়
রাকঢাক মাপঝাপ স্তন
তবে তুমি যদি সৃষ্টিশীল হও
মনে কর বাক-স্বাধীনতা, শিল্প শিল্প....
তাহলে শরণখোলা যাও
ওখানে ঝুলেছ বে-সরকারী অনেক চিত্রকল্প
অথবা যদি একেবারেই নতুন কিছু চাও
যেমন প্রাণীজ, খনিজ, অথবা সহপাঠীর বুক
যেমন ধনীজ, দরিদ্রজ ইত্যকার বহুমাত্রা
তাহলে ওয়েবে যাও
শুনেছি সেখানে আয়োজিত হয় আরো নাটকীয় যাত্রা
হেই! কইসব বুড়োবুড়ির দল
গুলশানের বাগানে হেঁটে চলা কুকুরের সাথে
তোমারো কি দরকার আরো একপাল হাসিমুখ জরিনা সখিনা?
কোন ভয় নেই
একবার দরজাটা খোল
দাড়িয়ে আছে অসংখ্য নামহীন মুখ
একবেলা ভাত দাও
আর শতবার ধর্ষণ কর
পুলিশকে ওরা অকপটে বলবে
আন্ধারে কে ছিল ছিনিনাই ছিনিনা
হেই!!কইসব দেষ্টা দ্রষ্টা সামরিক পুঁজিপতি
তোমার বাড়ীতে অনেক দারোয়ান
যতই লাফঝাপ দিক
ভাত-ফকির করতে পারবেনা
তোমার নিদ্রার বিন্দুমাত্র ক্ষতি
হেই!!
কইসব ভার্চুয়াল গলাবাজ
সুশীল-অশীল, পিঠ চুলকানি আর কাব্য পিরিতি
এক মুঠো ভাত দাও, তুমিও করতে পারবে
ভাত ফকিরের সাথে বুদ্ধি বুদ্ধি রতি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

