একটা চারকোণা চৌবাচ্চায় হেলান দিয়ে আছি চারজন
আর আকাশ ভাঙ্গা বৃষ্টিতে
উপচে পড়ছে আমাদের জমানো কথামালা
কখনো বর্ননা বিস্তার ধরতে গিয়ে হোঁচট খাচ্ছি
কখনো রূপকে পিছলে যেয়ে হুটোপুটি
তবুও বিষণ্ন সূর্য্যের চাইতে ঠান্ডা কুয়াশাই
অনেক কাছের বলে মনে হচ্ছে
কুয়াশায় সাধারণত বৃষ্টি হয় না
তবুও আমাদের চারজোড়া পা ছুঁয়ে যাচ্ছে পরস্পর
আর পুরাতন ত্বকগুলো খেয়ে ফেলছে
উপকারী মাছের দল
মাছ আর ত্বক দুটোকেই আমরা ভালবাসি
তাইতো জুলাইয়ের বিষণ্ন দিনগুলোতে আমাদের পাগুলোর কথা হয় পরস্পর
হয় কুশল বিনিময়, আর একগুচ্ছো শিথীল সঙ্গম
আমাদের মুখগুলো পাল্টে যায় প্রতিবৎসর
কিন্তু কয়েকদফা বার্ধক্য নিয়ে আমাদের পা-গুলো অপরিবর্তিত থাকে
চৌবাচ্চায় ডুবিয়ে রাখার সাথে সাথেই তারা কথায় মেতে ওঠে
চৌবাচ্চা থেকে উঠে যাবার পর তারা আবার নিজেদের পথে হাঁটে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

