খুব ভয় নিয়ে দাঁড়িয়ে আছি
কানাদের হাঁট বাজারে
শুধু শ্রুতির উপর ভরসা করে
যদিও বেঁচে থাকার জন্য মোক্ষম ইন্দ্রীয় এটা নয়
বাছাই করা কম্পাঙ্কের বাইরে
শুনতে পায় না প্রায় কিছুই
অদেখা শব্দগুলো অন্ধ পর্দায় বিভ্রম বানিজ্য করে
বিনোদনের হিসেব চোখে দেখতে হয়
বিক্রয়ের অন্য প্রস্তুতি আমার জানা নেই
কর্ণের দূর্বল কম্পাঙ্ক মাপ করে
প্রতিবন্ধী স্কুলের দরদী এনজিওরা
বুক ভরা মমতা আর পকেট ভরা সচেতনতা নিয়ে
করে স্তুরক্রম আর গুচ্ছো গুচ্ছো লেজার বুক
বেঁচে থাকতে হলে এই সবগুলোই চোখে দেখতে হয়
ব্রেইলে আর কতটুকুই লেখা থাকে
বাড়ীর পাশে আরশী নগর
এনজিও আর ব্রেইল দিয়ে
আমার দেখা হয়নি কখনো
শুধু পড়শীর কথা শুনি
ধানক্ষেত আর বাড়ীর উঠান
ছেয়ে গেছে সাইনবোর্ডে
আমি পড়শীর কান্নার শব্দ শুনি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

