somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ দ্বিসহস্র অষ্টম বৎসরের অষ্টম মাসের অষ্টমতম দিন, তবে হোক কবিতা উৎসব

০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঠিক সকাল আট ঘটিকায় বোধিপ্রাপ্ত হইলাম যে এটি খ্রিষ্টীয় দ্বিসহস্র অষ্টম বৎসরের অষ্টম মাসের অষ্টমতম দিন। এত মিলের কোন বিশেষত্ব নাই যতক্ষণ না মানুষ এর উপর বিশেষত্ব আরোপ করে। পত্রিকা খুলিয়া দেখিলাম চীনারা ঠিকই বিশেষ করিয়া নিয়াছে। চালাক জাতি বরাবরই। অলিম্পিকের ক্ষণকে তারা আট দিয়া আষ্টৃপৃষ্ঠ বাধিয়া নিয়াছে। সে যাই হোক ইহা দূরের গল্প। কবিগুরু বৎসরে বৎসরে জন্ম নেন প্রয়াণ করেন, আর আমরাও নিকেতনী হইয়া উঠি। হুমায়ুন আজাদও জর্মনে মারা যান আমরা শোকাভীভূত হইয়া উঠি। তারপরও কি করিয়া যেন কবিতা টিকিয়া যায়। কবিতা কথা কইতে থাকে।

এতটা শান্তিনিকেতনী হইতে আমার দম বের হয়ে গেছে। সরাসরি বলি, ব্লগের কবি, অকবি, কবি যশোপ্রার্থী, কবি বিদ্দেষী, কবিতা খাদক, কবিতা রোচক, কবিতা প্রসবক, কবিতা নিদ্রক সকলের প্রতি আহবান.....আজ হোক কবিতা উৎসব। এই উৎসবের সময় শুরু হয়ে গেছে সকাল আটটায় শেষ হবে রাত আটটায়।
আমার কবিতা।

৮/৮/২০০৮

রাজনৈতিক নি:শ্বাস

বৃক্ষটি অর্পিত হল অচেনা ভূমিতে
শেকড় গজালো
কেননা কেউ জল দিয়েছিল
পাতাগুলো সবুজ হল
আর হেসে উঠল উচ্ছল কৈশোরের মত
কেননা কেউ ছড়িয়ে ছিল প্রাণদায়ী সুবাতাস
বাকলগুলো শক্ত হল, শাখাগুলো দৃঢ়
পাখিরাও এসে বসল
কেননা কেউ সূর্য্য দিয়েছিল
আধখানা নয়, পুরোটুকু
একদম উজাড় করে
বৃক্ষটি বেড়ে চলল
বেড়েই চলল....

বৃক্ষরা রাজনৈতিক নয়
ঘাসফুলবাতাস সূর্য্যরাও নয়
ভূ-খন্ডে ভূ-খন্ডে বৃষ্টি হয় প্রতিদিন
সকাল বিকাল দেখা দেয় মেঘ আর ঝড়ের দল
মানুষেরা হা করে নি:শ্বাস নেয়
ভীষণ রাজনৈতিক


বি:দ্র: শিরোনাম দেইখা মনে করার কিছূ নাই যে আজকে অন্য পোষ্ট কমেন্ট না করার কথা বলা হইছে। এইটা কবিতা উদযাপণের আহবান মাত্র। সমর্থন পাইলে কৃতার্থ হই।
১৮টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×