জল পড়ছে পাতা নড়ছে না (কবিতা উৎসবের ২য় প্রহরে, সকল কবিদের জন্য)
০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমাকে আমি পুরোনো কবিতাটার কাছে নিয়ে যাব
এখনো খুব টাটকা, সতেজ
তোমার নিশ্চয়ই খুব পছন্দ হবে ওকে
ভীষণ উচ্ছল আর দুষ্টু
দেখবে, তোমার সব ক্লান্তি দূর হয়ে গেছে
কেটে গেছে দু:স্বপ্নের ঘোর
বিশ্লষণের ছোবলগুলোর ব্যাথা ভুলে যাবে নিমিষেই
অথবা ছাপিয়ে যাবার স্নায়ু বিবশী ভাষাহীন চাপ
তুমি একবার ওকে বুক ভ’রে জড়িয়ে ধর
ভয় পেয়না
একবার ছুঁয়ে দেখ
দূর থেকে নয়, ভেতরে গিয়ে
বুঝে বুঝে নয়, ধরে ধরে
ভালোভাবে তাকিয়ে দেখ
তুমি আর দু:স্বপ্নে নেই
দেখবে জল পড়ছে পাতাও নড়ছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন