আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

আমার সেইসব প্রিয় বৃদ্ধদের জন্য

২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩২

শেয়ারঃ
0 0 0

নদীর বানের মত অশ্রু
ভেসে ভেসে গড়িয়ে গড়িয়ে
গোপন ঝর্ণার কথা বলে
জানা অজানা সব সমুদ্রের কাছেই

সকল বৃদ্ধের মত তোমারো
আছে একটা
লুকানো ঝর্ণা
চপলা, মগ্ন
সেই শৈশব থেকেই

এই নিষ্ঠুর বীরত্বের কালে
সেই ঝর্ণার হাহাকারে
তোমার থাকলেও
লজ্জা নেই আমার

জানি অধিপতি যৌবন
শুকিয়ে গেলে
তোমরা
বন্য হাতির মত
একা একা মরতে যাবে
সেই গোপন ঝর্ণার কাছে
নিভৃতে
কাউকে না জানিয়ে

এতদিনের নখর
ঝাঁঝালো নিউরণ
নিভু নিভু দেখালে
আঁতকে উঠবে
খোলা বিছানায়

যেখানে ছাদের ভয় নেই
যেখানে দেয়ালের
দেয়াল নেই

এরপর একা হেঁটে চলবে
কুচকানো শিশ্ন আর
জড়ানো স্তন সাথী করে

জানি,
তোমাদের মাঝে কেউ স্বপ্ন দেখেছিল
তারকার শোকানুষ্ঠানের
অথবা একটা ঝকঝকে ঝুলন্ত ছবির
প্রতিটা অফিস কামরায়
অথবা আরো ভেতরে
প্রতিটা মানুষের
প্রতিটা জিন দরজায়

মুর্খ আমি
মুগ্ধ হয়ে তোমাদের স্বপ্নগুলো দেখি
ক্লান্ত হাড়ের ভেতরে
তরুনাস্থির জমাট কোষে
আরো একদিন
শেষ জলে ডুবে যাবার আগে
আমি বসে থাকি তোমাদের প্রতীক্ষায়
প্রিয় বৃদ্ধরা;
আমাদের সেই গোপন ঝর্ণায়

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৬
মাছরাঙ্গা বলেছেন: তোমাদের মাঝে কেউ স্বপ্ন দেখেছিল
তারকার শোকানুষ্ঠানের
অথবা একটা ঝকঝকে ঝুলন্ত ছবির

অথবা প্যারেড গ্রাউন্ডে - অনুভূতি গুলো নাড়া দিলো।
২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ধইন্যবাদ....

২. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ক্লান্ত হাড়। ঝুলন্ত ছবি। ঝাঁঝাঁলো নিউরণ। উপমাগুলো খুব উপযুক্ত লাগছে আমার।

মচমচে চমৎকার!
৩. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪১
কালপুরুষ বলেছেন: চমৎকার!

শ্রাবণে শারদীয় কাব্য ব্লগ ভিজিয়ে দিল। দেখে ভাল লাগলো।
৪. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪২
ভাঙ্গন বলেছেন: তাদের জন্য একটু ভালবাসা!
২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ভাঙ্গনরেও।

৫. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: লুকজন আর আমার কবিতারে রেটিং দেওনের যোগ্য মনে করেনা। এইটা ভালৈ....থ্যাঙকু ছন্ন, কালপুরুষ।
২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: কমোডের নল দিয়া বাইরাইয়া গেল। আমি মুক্ত হইলাম। ধইন্যা পাতা; বাটা না হুদাই।

৭. ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫৫
ভাঙ্গন বলেছেন: পাইওনিয়র,বিশ্বাস করেন...আপনের ভিতরে যে এত রসবোধ(!)প্রবলতা
আমারে এক্কেরে বিহ্বল কইরা দিসে!
পুরা...!
২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: কাপড় শুকানির ব্যবস্থা করেন, নাইলে লুকে অন্য কিছু মনে করব।

৮. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০০
ভাঙ্গন বলেছেন: কাপড়তো বস আপনেরটা গ্যাছে।
নিম্নাঞ্চল প্লাবিত...
২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: তুমারে আমি আগেই এই দিকে না তাক কইরা সারতে বলছিলাম..কিন্তু মাইয়াগো কাছ থেইক্কা আব্রু বাচাইতে বড় ভাইয়ের কাপড় বলি দিলা.......লন্ড্রীর বিল তুমি দিবা।

৯. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০০
লুতফুল বারি পান্না বলেছেন: মুগ্ধ হইয়া একখান প্লাস দিয়া গেলাম...+

অসাধারণ....
২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: আমার কেমন কেমন জানি লাগতাসে....আশরাফুল হয়া যামু কিন্তু।

১০. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০১
লুতফুল বারি পান্না বলেছেন: জানি অধিপতি যৌবন
শুকিয়ে গেলে
তোমরা
বন্য হাতির মত
একা একা মরতে যাবে
সেই গোপন ঝর্ণার কাছে
নিভৃতে
কাউকে না জানিয়ে
১১. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:১৩
তাজা কলম বলেছেন: অন্যরকম অনুভব। ধন্যবাদ কবি।
২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: আপনারেও অনেক ধন্যবাদ।

১২. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৫
লুতফুল বারি পান্না বলেছেন:
আপনে সাকিব হন- আশরাফুল হইয়েন না...
২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: হাহাহাহাহাহা......হাহাহাহাহাহাহা....ধন্যবাদ,,,,,

২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: কিন্তু আমাগো রাশি যে এক...মাইকেল জ্যাকসনও একই রাশি....পুরা রশিতে জাড়ায়া গেলাম কিন্তুক।

১৩. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩০
সুিপ্রয় বলেছেন: বৃদ্ধকাল মানুষের জীবনের সবচেয়ে অসহায় মুহূর্ত। জীবনের এই শেষ মুহূর্তে তারাই সবচেয়ে একা হয়ে পড়ে। আমরাই তাদের একা করি।
২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: সত্য বাচন।.ধন্যবাদ..

১৪. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হের লাইগ্গাই আমি কিছু কৈ না :)
২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: বুদ্ধিমান মানুষ.....ত্রাণ তৎপরতা কেমন চলতাছে?

২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: ২ ২৩ ৩৪...

৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: থ্যাংকু সুবীর।

১৭. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮
মুক্তি মণ্ডল বলেছেন: সেইরকম আর কি..বস। কি খবর?
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: এই তো , চলতাসে, ভিজে নেয়ে জলের প্রাচুর্য্যতায়। অনেক ধন্যবাদ মুক্তি।

 

মোট সময় লেগেছে ১.০৩৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ