আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে উৎসর্গ: সামইন টিমকে, জন্মদিনের উপহার হিসেবে

১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৬

শেয়ারঃ
0 0 0

বিজয়ের মাস ডিসেম্বর, গতকাল শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হল। সারাদিন মনটা আকুপাকু করেছে সারা শহর ঘুরে বেড়ানোর জন্য। সারাদিন চোখের সামনে শুধু মানুষের ঢল আর লাল সবুজ পতাকা ভেসে বেরিয়েছে কিন্তু উপায়হীনভাবে, জীবিকার নিষ্ঠুর শেকলটা চার দেয়ালের মধ্যে আটকে রাখলো বিকেল পাঁচটা অবধি। এরপর একছুটে চলে গেলাম রায়ের বাজার বধ্যভূমিতে। আমার অফিস থেকে ওটাই কাছের, মানে শেষ বিকেলের আলো থাকতে থাকতে।

এই দিনটা এলেই ভেতরে ভেতরে জাতিগত পঙ্গুত্বের শোকটা দাবড়ে বেড়ায় দপদপিয়ে। পরিকল্পিতভাবে একটি দেশের মেধা ও হৃদয়কে হত্যা করার রাজনৈতিক চালটা যে কত সুদূর প্রসারী প্রভাব রেখেছে তা টের পাই হাড়ে-মজ্জায়। যারা রাজাকার গোষ্ঠীকে একটি ভোঁতা মাথামোটা অস্তিত্ব হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন এই বাহানায় যে হয়ত এতে তাদের প্রতি ক্রোধের ধরণ কিছুটা পাল্টে যাবে তাদের কূটচালগুলো বারবার এই হত্যাকান্ডের কথা মনে করিয়ে দেয়। মনে পড়ে এদের সহায়তাতেই বাংলাদেশের হৃদয় আর মেধাকে গুড়িয়ে দেয়া হয়েছিল।

অবশেষে রায়ের বাজার বধ্যভূমিতে যখন পৌছলাম তখন বিকেল সন্ধ্যা ছুঁই ছুঁই....। মাইকে ক্ষমতাসীনের আহাজারী বড়ই ক্লিশে শোনালো...সমস্ত দিবসকে নিজ দলীয় করে তোলার যে মূর্খ বাসনা তা দেখে খুবই বিরক্তও হল। ক্ষমতার পালাবদলে আওয়ামীবিএনপির এই খেলা এবং মাঝখানে জামাতের শক্তিমান হয়ে ওঠা শুধু কষ্টের কথা মনে করালো।

এসবের পরেও আমি আশাবাদী হলাম; গণমানুষের স্বতস্ফূর্ততা দেখে। অনেকেই এই ফোঁড়ন কাটতে পছন্দ করেন যে পাবলিক সবকিছুকে উৎসব বানিয়ে ফেলে..আমি এটাতে দোষের কিছু দেখিনা আমি দেখলাম শহীদ বুদ্ধিজীবি দিবসকে তারা মনে রেখেছেন এবং ছড়িয়ে দিচ্ছেন প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে। আর এসব ঘটনা নিয়েই এই ফটো সিরিজ।



মানুষের শ্রদ্ধায় ভরে গেছে বেদী।



শোকের রেশ হয়ত কোনভাবে সঞ্চারিত করেছে এই শিশুকেও।



একটুখানি দূর থেকে



আমরা কি করে ভুলি কত রক্তের বিনিময়ে এই স্বাধীনতা



কি করে ভূলি স্বাধীনতার এই পথ কখনোই সহজ ছিলনা, ছিল কন্টকময়।



আমাদের স্বাধীনতা এখনো কৈশোরে, আমাদের এগিয়ে যেতে হবে সতর্ক হয়ে, একসাথে। আমাদের আছে সোনালী ঐতিহ্য।



এমন ওল্টানো ইতিহাস আপাত সঠিক মনে হতে পারে..কিন্তু সতর্ক থাকতে হবে



জানতে হবে সামষ্টিক সঠিক ইতিহাস।



মনে রাখতে হবে এই হাসি কত কষ্টের অর্জন।



এই আনন্দ এই স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত।



দ্বান্দিক প্রজন্মের দ্বন্দ দূর করতে হবে।



আত্মপরিচয়ের নতুন বিন্যাসে একত্র হতে হবে, মুছে ফেলতে হবে সকল ক্লিশে অনুমান



মুখোমুখি হতে হবে সত্যের



অনুভব করতে হবে ত্যাগ



বেড়ে উঠবে, ছড়িয়ে পড়বে দেশপ্রেম।



তাহলেই সুগঠিত হবে আমাদের ভবিষ্যৎ

 

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭
যীশূ বলেছেন: ছবি কয়েকটা ভালো হয়েছে। আমি বের হতে পারিনি ১৪ তারিখ। আশা করছি ১৬ তারিখ সারাদিন যতটুকু পারি থাকবো।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: হুমম আমারো সেটাই পরি জাত কল্পনা।

৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭
মনির হাসান বলেছেন: অসাধারণ ... অসাধারণ ফটোগ্রাফি করেন ... ছবি & ক্যাপশান অসাধারণ লাগলো .... বিশেষ করে "আত্মপরিচয়ের নতুন বিন্যাসে একত্র হতে হবে", "মুখোমুখি হতে হবে সত্যের" দেখে নাড়া খেলাম ...
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মনির। সত্যি খুব ভালো লেগেছে আপনার পাঠকত্ব দেখে। ছবি পাঠ সহজ নয় মোটেও।

৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬
কৌশিক বলেছেন: গুড গ্রেট বেস্ট
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: অনেক থ্যাংকু ব্রো।

৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১
ফেরারী পাখি বলেছেন: ভাবনার স্তর এবং ক্রমবিন্যাস এভাবেই জাগ্রত হোক, সবার মধ্যে। দারুণ কাজ এবং অসাধারণ ভাবনা।

টুপি বিয়োজন।
৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩
ফেরারী পাখি বলেছেন: বলতে ভুলে গেছি, পোষ্ট টা স্টিকি হলে মন্দ হয় না। কত ছোট ছোট ভাবনায় কি গভীর প্রকাশ। তাই লেখাটা প্রকাশ্য থাকা উচিত।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফেরারী পাখি...ছবিগুলো এবং এর বক্তব্য আপনার ভালো লেগেছে এটা অনেক আনন্দদায়ক।

৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৭
জেরী বলেছেন: কয়েকটা ছবি দেখে মুগ্ধ
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন: আরে জেরী, অনেকদিন পর আপনার দেখা, টমের কি খবর? ধন্যবাদ অনেক।

৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: খুব খুব সুন্দর পোস্ট। ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, শুভেচ্ছার ছায়া ছড়ানোর জন্য।

৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
দীপান্বিতা বলেছেন: অসাধারণ!... অনেক শুভ কামনা…
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দীপান্বিতা...অনেক শুভকামনা আপনাকেও।

১০. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৪
বিডি আইডল বলেছেন: ছবিগুলো অসাধারন...ম্পেশাল +
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ আরে তাই নাকি বিডি, ছাড়া পাইলেন কবে? শুভ কামনা অনেক।

১১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ১৫ তারিখের ফটুক কৈ আপলোড করছেন?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: অহনতরি আপলোড করনের টাইম নেহি পাতা হ্যায়।

২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: থ্যাঙকু সালেহ...

১৩. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ফটোক অসাধারণ হইছে দাদা..:)
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: থ্যাংকু মনসুর, অনেক...

০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:০১

লেখক বলেছেন: থ্যাংকু ভাইয়া...

 

মোট সময় লেগেছে ১.১২১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ