সমীকরণটা সহজই....আমরা নিরন্তর একে অপরের ভেতরে ঢুকে পড়ছি। অথবা অনেকদিন ঢুকে পড়ছি বা কেউ ঢুকে পড়ছে না বলে মন খারাপ করে, মন খারাপের ভেতর ঢুকে পড়ছি। শুরুতে আমার শুধু মন খারাপ হোত; সবাই আমার ভেতরে দুদ্দার ঢুকে বেড়িয়ে দমাদম ঘা মেরে তুড়ি বাজিয়ে হল্লা করে ঢু.....কে বে...রি...য়ে যেত। এরপর থেকে যখন আমি আর ঠিক শুরুতে নেই, মানে শুরুর পরের কিছুদূর পর্যন্ত আসতে পেরেছি বলে মনে হল ঠিক তখনি; আমারো ঢুকে পড়ার ইচ্ছে হল।
আমি ক্রিকেট ব্যাট কিনে খেলার মাঠে ঢুকে পড়লাম, ভালো কসরৎ দেখিয়ে দলের প্রথম একাদশে, ক্লাসের প্রথম ১০ জনে, ভালো ব্যবহারে আত্মীয় প্রতিবেশীর প্রিয় দশজনের তালিকায় ক্রমে ক্রমে ঢুকে পড়লাম।
এরপর আমার একটু আশা হল, আমি কারো হৃদয়ে ঢুকতে চাইলাম। নারীর হৃদয়ে। তখনো ঠিক বুঝে উঠিনি আমার এই আশা জাগবার অনেক আগেই অনেক নারী ই আমার হৃদয়ে আমার শরীরে ঢুকে বসে রয়েছেন। আমিও তাদের ভেতরে ঢুকতে চাইলাম হৃদয়ে শরীরে। কেননা তখনো আমি হৃদয় শরীর আলাদা করেই ভাবতাম। কেননা তখন আমার অভিমান হয়েছিল কারো হৃদয়শরীরে ঢুকবার।
অনেকই যেমন তেমনি আমিও অনেকের ভেতরে ঢুকতে পেরেছিলাম। আমার ভালো লাগছিল, আধিপত্য আর ক্ষমতার একটা দারুন মিশেল আমি অনুভব করছিলাম।
বহু বহু দিন রাত হল আমি কারো ভেতরে ঢুকি না, কেউ আমার ভেতরে ঢুকে বসে থাকে না। ঢুকে যাবার বিষয়টাকে যতটা স্পষ্ট মনে হোত এখন আর তেমনটা মনে হয় না। কাঙ্খাটাও নয়। হয়তো ইতোমধ্যে অনেক অজানা কিছু আমার মধ্যে ঢুকে বেরিয়ে গেছে। আমি এফোঁড় ওফোঁড় হয়ে গেছি, আমার সেলাই খুলে গেছে। এইতো সেদিন একটা পুরো রাত একটা পুরো শহর হয়ে আমার ভেতরে ঢুকে পড়ল আমি কিছুই করতে পারলাম না।
একটা রাত একটা শহর হয়ে আমার ভেতরে ঢুকে পড়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।