দেশে এখন খালি জলবায়ু দিয়া মৌসুম বুঝা সম্ভব না। আছে রাজনীতির মৌসুম আছে লোডশেডিং এর মৌসুম। মৌসুমী দিয়া আগে যে নাইকারে বুঝতাম, ওমর সানির লগে হাট্টিপাট্টির পর তারেও চিনতে কষ্ট হয়।
এই ডিজিটাল যামানায় ডেসকো ( ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড) একটা ভালো কাজ করছে বইলাই মনে হইল। তারা বেশ একটা ডায়নামিক ব্যবস্থাপনায় ঢাকা মহানগরের কখন কোথায় কতক্ষণের জন্য লোডশেডিং দেওন হইব সেইটার একটা সাপ্তাহিক তালিকা দিয়া দিতাছে। নিজের এলাকা বসাইয়া জাইনা লন।
ডেসকো লিংক
আমি বেশ ইম্প্রেসড। মাগার এরই মধ্যে বিভিন্ন এলাকার বিভিন্ন বাজারে যাইয়া ধরা খাইয়া আইতাছি। ব্লগার মুন্সিয়ানা দেখলাম স্ট্যাটাস দিয়া রাখছে এইটার বিড়ম্বনা নিয়া।
ডিজিমন পোকিমন বাঙলাদেশে ডিজি বাঙলা কেমন যেন কার্টুন কার্টুন লাগতো, এইবার ডেসকোরে দেইখা একটু ভালো লাগলো, মাগার মূল প্রশ্ন আগের মতই ঝুইলা রইল। শিডিউল নাহয় পাইলাম, মাগার এইটা কাজে লাগানোর জন্য যে বিদ্যুৎ থাকা দরকার তা জনগণ পাবে কিনা।
বাট জনগণ বহুত খুইজ্জাও ঢাকা শহরের কোন অঞ্চলে কখন ১৪৪ ধারা, থুক্কু কখন কোনহানে বন্ধ থাকবো সেইটার কোন খবর পাইলাম না। সেইটা পাইলে মন্দ হইত না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



