somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দেশে হিটলার হওন দরকার

২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে বাসে করে যখন অফিসের দিকে যাচ্ছি তখন সারা পথ জুড়ে মানুষের ভিড়। মানুষের ভির দেখে আমরা অভ্যস্ত, তাই সেদিকে বেশি মনোযোগ দিলাম না, নিত্যদিনের ঘটনা। বাসটা ১০ নম্বর ক্রস করে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে...যেতে যেতে কাজীপাড়া, শ্যাওড়া পাড়া এরপর আস্তে আস্তে তালতলা। এই সময়টাতে আমি সাধারনত আইডিবি ভবনের দিকে তাকানোর জন্য প্রস্তুত হই। যদিও এরপর চোখ আটকে গেল ডানদিকের বিশাল রাস্তাটার দিকে, একটা লম্বা লাইন সোজা পশ্চিমে যেয়ে বা দিকে বেঁকে গেছে। কিসের লাইন ঠিক ঠাহর করতে পারলাম না।

রেডিওতে আরজে তখন বর্ননা করছেন এই ঐতিহাসিক দিনে কোন কোন মহারথি জন্ম গ্রহণ করেছেন। ২০শে এপ্রিল আজ হিটলারের জন্মদিন। জন্মের সময় একজন শিশুই ছিলেন পরে বিকশিত হয়েছেন...দেবতা বা দানব হিসেবে। আইডিবি ক্রস করে বাসটা ডানদিকে ঘুরে গেল, আগারগাঁও এর রাস্তাটায় খোড়াখুঁড়ি চলছে অনেক। বাদিকে শক্তিশালী দুই প্রতিষ্ঠান এডিবি আর ওয়ার্ল্ড ব্যাংক ঘাপটি মেরে পড়ে আছে। ঠিক তার পাশের পার্কে মড়ার মত শুয়ে আছে মাদকাসক্ত মানুষের দল। এটাও পুরাতন দৃশ্য। শিশুমেলা পৌছাবার আগেই পঙ্গু হাসপাতালের কাছে নেমে গেলাম, একটা রাষ্ট্র, একটা জাতির, বৈষম্য ও বৈপরীত্যের ভয়াবহ চিত্রের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। সবই গা সওয়া হয়ে গেছে। হাঁটতে হাঁটতে রাস্তা পার হলাম ঠিক ওপারেই আশা টাওয়ার, উন্নয়ন এর কর্পোরেট কেন্দ্র, ব্রাক বা গ্রামীনের মতই। নিজেকে প্রশ্ন করছি, এই চাকুরেই কি হতে চেয়েছিলাম??? কোন এক বিদেশী এনজিওর চাকুরে??
উত্তর আসলে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চেয়েছিলাম অনেক অনেক ছোটবেলা থেকে। ঠিক এমন সময় কাকাতালীয় ভাবেই পিছনে দেখি জাহাঙ্গীরনগরের সবুজ বাস, শিক্ষক পরিবাহী। আমি অভ্যাসবশত জানালার ফাঁকে চোখ রাখলাম, দেখি আমার বিভাগেরই চেয়ারম্যান পাশে নতুন জয়েন করা কলিগকে বসিয়ে কি যেন বোঝাতে ব্যাস্ত। এর ফাঁক দিয়েই সেই নতুন শিক্ষক যিনি আমার চেয়ে এক ব্যাচ জুনিয়র, সে আমাকে দেখে চিনতে পারল। ইশারায় শুভেচ্ছা জানালাম, স্বভাবজাত নড করে। একটু যেন কুঁকড়ে গেল সে। আমি জানি ক'দিন পর এই জড়তা কেটে যাবে। অর্থমন্ত্রীর আত্মীয় হবার সুবাদে পাওয়া চাকুরি নিয়ে থাকা অস্বস্তিতাও কেটে যাবে।

একটা অদ্ভুত কষ্ট নিয়ে আমি অফিসে ঢুকলাম। তখনি মনে পড়ল আরে আজকে বিসিএস এর ফর্ম জমা দেবার শেষ দিন। হাজার হাজার যোগ্য মানুষ ছুটছেন অস্তিত্ব আর সম্মানের তাগিদে। অফিস থেকে সময় ম্যানেজ করে ফর্ম নিয়ে ছুটালাম জমা দিতে। আর তখনি সকালের লম্বা লাইনের কারণ বুঝতে পারলাম। শেষদিন বলে অসংখ্য প্রার্থী এসেছেন ফর্ম জমা দিতে, তখনো প্রায় আইডিবি কাছাকাছি লম্বা লাইন।

আজ বিশ তারিখ, আজ বিজয় সরণী আর তেজগাঁও এর যোগাযোগ রাস্তা খুলে দেয়া হবে। রাষ্ট্রে বৈষম্য ও অন্যায্যতার রাস্তাও আরো প্রসারিত হবে। কিন্তু এই দেশে কেউ পরিবর্তন আনবেনা, সুবিধাবাদী না হলে বঞ্চিত হবে। এরকম বৈষম্য আর অন্যায্যতার চাইতে প্রতিবাদ করে মারা যাওয়া ভাল, এই দেশে আমি মেরুদন্ডহীন ক্লিব হইতে চাইনা, প্রয়োজনে হিটলার হতে চাই।
২৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×