ছুটোছুটি, কৌতুহল, ভালোবাসা, অভিমান, পদক্ষেপ আর পরীক্ষা নিয়ে এগিয়ে নিয়ে আসছে আরো একটি দিন, দিবস, দিনমান। অদেখা সব সারপ্রাইজ নিয়ে। আমরা জানিনা এর রূপ, জানিনা এর গন্ধ, জানিনা এর তীব্রতা, সেজন্যই হয়ত অপেক্ষা করি, অপেক্ষা করতে শিখি। কেউ কেউ আমাদের ক্লিশে নিশ্চয়তার কথা শোনান, সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে এমনটা বলে নিশ্চয়তা বিক্রী করেন। কেউ কেউ আমাদের কেবল অনিশ্চয়তা আর অনিরাপত্তার কথা বলেন সবকিছু নিয়ন্ত্রণহীন এমনটা বলে নিয়ন্ত্রণ বিক্রী করেন। গল্পটা সরল আসলে, আমি গ্লাসের অর্ধেকটা ভরা দেখতে ভালবাসি। আমাকে আপনাকে সবাইকে একটা আধাআধি ভর্তি গ্লাসের ঠিক মাঝখানটায় রেখে দেয়া হয়েছে। অনেকে এই নিয়েই মন খারাপ করেন, কেউ কেউ কখোনই জানেন না তিনি কোথায়। আমি অন্যের অর্ধেক ভরা গ্লাস দেখে আরো আশাবাদী হই, কারো কারো অর্ধেক খালি গ্লাসের বিলাপ দেখে বিরক্ত হই। কিন্তু সারাজীবন ধরে চেষ্টা করলেও আমরা সেই অর্ধেক গ্লাসের পানি এক ফোঁটা বাড়াতে পারবো না, হাজার চাইলেও কমাতে পারবো না। আমরা কেবল পক্ষ নিতে পারব, ভরানোর বা খালির পক্ষ। জীবন, অর্ধেক ভরা গ্লাসের বৃত্তাকার প্রতিবিম্বের মত ভারসাম্যময়, ভীষণ অনড় ভারসাম্যের। এই ভারসাম্যে কেবল একটাই পক্ষ নেয়া সম্ভব, অর্ধেক পূর্ণ অথবা অর্ধেক খালির। আমি অর্ধেক পূর্ণের পক্ষে। প্রতিটি ভোর আমার ভেতরে লোভ জাগায় আরেকটু পূর্ণ করার, আরেকটু আরেকটু....।
আরেকটি ভোর আসছে
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।