somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে

২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্নরা দীর্ঘ হয় না বলে মধ্যরাতে বৃষ্টি
মশারির দেয়ালের ফাঁক গলে
চুইয়ে চুইয়ে ঢুকে পড়া শব্দ
ঝমঝম! ঝমাঝম! ঝমঝম!
যেন সুদূর দিগন্ত থেকে ছুটে আসছে আলো
আর বেঁকে যাচ্ছে ইচ্ছেমতন
কখনো সরীসৃপ, কখনো কুমির, কখনো বাঘ

শহর পালানোর দলে ভিড় বাড়ছে শুধু
সেই সকাল থেকেই পাসপোর্ট অফিসের সামনে লম্বা লাইন
এদের কেউ কেউ ফিরে আসবে জানি
আর কেউ রয়ে যাবে চিরকাল
দাগের ওপারে
চীর অভিবাসী,
দেশ আছে; ভিসাও আছে, পিআরও আছে
শুধু ঘরহীন
ফেরার পথটুকু অচেনা, ফেরার মানুষগুলো অচেনা
ফেরার ঘরগুলো বেদখল

স্বপ্নরা দীর্ঘ হয় না এটা যেমন এক মনোবিশ্লেষণী ভুল
তেমনি; ভুল ঘরে ঢুকে পড়া মানুষের দল
বৃষ্টি খোঁজে মিনেসোটায়, মেলবোর্ন কিংবা অসলোতে
একই ভুলে নিরন্তর
অভিন্ন স্বপ্ন এবং খুব ভিন্ন ভিন্ন শহর
ছায়া মানুষের অভিঘাত
ধাক্কা দেয় অপরিচিত নতুন দরজায়

আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে
কালো পিচের উপরে দাঁড়িয়ে সরসর করে চলে যাওয়া
বর্ষার স্বচ্ছ জলস্রোত
রেলব্রীজের মাঝখানের পিলারে পা ঝুলিয়ে
নিরন্তর কেঁপে ওঠা, খাঁ খাঁ দুপুরে
অথবা সাইকেল দিয়ে চষে ফেলা পুরোটা শহর

স্বপ্নরা দীর্ঘ হয় না এটা জেনেও
নিয়ে গিয়েছিলাম তোমাকে
আমার ঘরে, আমার শহরে; যেখানে কার্যত উদ্বাস্তু আমি
তারপরও শেকড়ে, তারপরও নিবিড়ে, এবং ভেতরে

আমার ঘরের স্বপ্ন এক কোণে পড়ে থাকেনি
বাস্তুচ্যুতির বিষটুকু নিয়ে আমি এসেছি নতুন শহরে
আমি ছুটে গেছি নতুন দেশে, নতুন বিন্যাসে
আর হোটেলে, ডর্মে, ক্যাফেতে কেটে গেছে
আমাদের স্বপ্নের কাল

তাই যারা আজ পাসপোর্ট হাতে
ইমিগ্রেশনে দাঁড়িয়ে চিৎকার করে বলে
বিজ্ঞানে আছে স্বপ্নরা দীর্ঘ হয় না
তাদের মশারির ফাঁক গলে চুইয়ে চুইয়ে বৃষ্টি ঢুকে পড়ে
আর ভিসার সবগুলো সিল এলোমেলো ভিজিয়ে দিয়ে বলে
রিজেকটেড!। রিজেকটেড!। রিজেকটেড!।
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×