somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ বছরটা অতীত থাকবে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুনেছি হিমঘরে শুইয়ে রাখা হয়েছে তাকে
এতগুলো চোখ যে উন্মুখ মাছের মত হা করে আছে
সেসব কোলাহল থেকে বেশ খানিকটা দূরে
একটা চলমান কোমা’ উদযাপণে
সে স্বার্থপরের মত ক্রমাগত এঁকে চলেছে রঙীন ছাপচিত্র

এই ঋতুতে শীত থাকবে
টানটান উত্তেজনাকর রোদের মধ্যে দাঁড়িয়ে
বহুজোড়াবাহু
চিৎকার করে বলবে জ্বালো জ্বালো
বন্ধবেদুঈনদের ঘর ছাড়া কর
নাঙ্গা তরবারিতে পরাস্ত কর
উষ্ণ সীসা ঢেলে দাও পরম মাংসে

যে, হিমঘরে একা শুয়ে দেখছে একটি দ্বীপবিকিনিরৌদ্রময় সিনেমা
সে অনড় থাকবে
যে দেহচ্যুতি বিষ জমিয়ে বানানো হয়েছে হিমঘর
সেখানে দেয়ালেগন্ধেরক্তেটাইলসে বিস্মৃতিবীজ
গেল যুদ্ধের গ্যাসবোমার সালফার

এই ঋতুতে বরফ থাকবে
বহুজোড়াবাহুর দল
একেএকে ভেঙ্গে পড়বে
প্রথমে নিভে যাবে তাদের কাঙ্খা
এরপর পুড়ে যাবে
তাদের অশ্রু, ক্লেদ,বিশ্বাস, কৌম; সব
আর পশ্চিম থেকে উঠে আসবে কালো সূর্য্য

এ বছর অতীত থাকবে
আর হিমঘরে সে শুয়ে দেখবে
একটি দ্বীপবিকিনিরৌদ্রময় শীতল সিনেমা।

শরৎ চৌধুরী,
হিগাশি হিরোশিমা।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×