somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক পশলা মৃত বাতাস

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিদিনই এরকম শীত হয় না
দরজা খুললেই মনে হয় না এক পশলা মৃত বাতাস
ক্রুদ্ধ অপেক্ষার পর অস্থির দাঁড়িয়ে আছে
ছোট্ট একটা ঘরে কোথাও যে লুকোবো
সে উপায় নেই
তার সমস্ত আক্রোশ
কানের লতির পাশে অবিরাম আসা যাওয়া করে
ফিরতে কেন দেরী হল, কে কে ছিল গাড়ীতে
কেন, কি, কেন এটা, কে কি হল, কে সেটা, কী কী কীই?
জানালা দরজা খুলে দিলে তিনি যে সসম্মানে বেরিয়ে যাবেন তাও হয় না
তিনি বোঝেন না
তাকে বেরিয়ে যেতে বলা যায় না
তিনি যান না

এই যেমন বোতামের একটা ছোট্ট চাপেই অনুগত মরুভুমির মত
দাইকিন মুখ হা করে প্রবাহ শুরু করল
কিন্তু উষ্ণ হতে সেও অনন্তকাল দেরী
তাড়াহুড়ো করে ইলেকট্রিক কম্বলটা চালু করলাম
সেও ৫০০ পাতার উপন্যাসের মত
ক্লাইমেক্স আসতে আসতে তিনটি পুরুষজনম
এদিকে কবরের মত কালো বাতাসটা
সিংক থেকে খাটের কোণা অবধি,
অবাধে প্রবাহমান

বিরক্তি লুকিয়ে হাসিমুখে বসে থাকতে হয়
তিনি আসা যাওয়া করেন
এই ছোট্ট ঘরের প্রতিটি কোণায় তার নৃশংস আধিপত্য
তিনি সরু চোখে তাকিয়ে থাকেন
শার্টের কলারে ঘনিষ্ঠ ঘ্রাণ খোঁজেন
তার পরিবারের কথা জানতে চাইতে হয়
এমনকি তার সহমৃতদের কথাও জানতে চাইতে হয়
কার্টেসি

যদিও আমি যে এই আকালের দিনেও
কেন প্রায় হাঁটু পর্যন্ত একজোড়া টিম্বারল্যান্ড কিনি
বন্ধুরা বোঝেনা
আমার পা থেকে খুশকি অবধি যে প্রবল শীত
মেরুরজ্জুর কোণায় কোণায়
বন্ধুরা বোঝেনা।
তারা মশকরা করে
তারা মৃত বাতাসের মত মশকরা করে
সেই মশকরা আরো শীতল
মালবেরর নীভু নীভু আগুনে
আমার দৈনন্দিন প্রতিরোধ

এই যেমন একটা স্পর্শহীন দুনিয়ায়
স্নায়ুইন্দ্রিয় গুঁজে তর্ক তর্ক ব্যাখ্যা ব্যাখ্যা খেলি
সেও মৃত বাতাসের সহ্য হয় না
তিনি ডাকাতের মত ওঁত পেতে থাকেন
আর সুযোগ পেলেই ছুড়ে দেন
এক বোতল এসিড শীত
ঠান্ডায় আমার সর্বাঙ্গ পুড়ে যায়
মজ্জা জমে যায়
কান খুলে আসে, ঠোঁট ভেঙ্গে যায়, পাঁপড়ি জমে যায়
কিছু বলতে পারি না

এই যে এখন যেমন, আমার শ্রদ্ধেয় বস্তুগুলোকে জড়ো করে
বিছানাতে নির্মাণ করছি একটি গুহা
ধার করা কম্বল, কেনা লেপ, এডিডাসের কালো জ্যাকেটটা
ইউনিক্লর হিটটেক, যেব্রার ফ্লাস্ক, ন্যাশনালের রুম-হিটার
এগুলো প্রতিরোধ দেয়, আড়াল দেয়
এই যেমন কয়েকটা পেপারব্যাক, তিন বোতল ভোদকা
ধোঁয়া ওঠা রামেন, গরম গরম কারাগে
আর ল্যাপটপ!

আহ! ল্যাপটপের উষ্ণ বাতাস, তার কিবোর্ডের আলো নিয়ে
এই যে গুহায় আশ্রয় নিয়েছি
তাও বন্ধুরা বোঝেনা
তারা তর্ক করে, তারা ব্যাখ্যা করে
সেই পশলা মৃত বাতাস আমার চারপাশে
নেকড়ের মত পায়চারি করে
চোখেচোখে রাখে, কিছু বলতে পারি না
বলতে গেলেই তিনি আবারো ছুঁড়ে দেবেন
এক বোতল এসিড শীত

মানুষ থাকে না
বস্তুরা থাকে
উষ্ণতা থাকে না
থাকে তাদের শীতল বংশধর
আর থাকে এক পশলা মৃত বাতাস।

শরৎ চৌধুরী
হিগাশি হিরোশিমা।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
২২টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×