বিশ্বকাপের বাংলাদেশে ভারতের শো!
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন ধরেই ব্লগে, ফেসবুকে দেখতে পাচ্ছি বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কতিপয় বলিউড তারকার অংশগ্রহণের খবরে সমালোচনার ঝড়। আমি খুবই আগ্রহ নিয়ে সেই প্রতিবাদী পোস্ট গুলো পড়ি এবং প্রত্যেকটি অক্ষরের সাথে একাত্মতা পোষণ করি। কিন্তু পড়া শেষ হলে মনটা খারাপ হয়ে যায় কারণ "যথাযথ কর্তৃপক্ষ" এই চমৎকার লেখাগুলোতে বোধহয় কখনোই দৃষ্টিপাত করেন না। তাঁরা হয়ত কোনো ব্লগে যান না, কোনো পত্রিকার রিপোর্টের হেডিং দেখে সমালোচনার গন্ধ পেলে পৃষ্ঠা উল্টে চলে যান। যদি তা না-ই হত, তাহলে এমন অনেক কিছুরই ইতিবাচক সমাধান পেতাম যা নিয়ে প্রচুর প্রতিবাদ-সমালোচনা হয়েছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সময়।
গত পরশুদিন আমার এক বন্ধু ফেসবুকে একটি লিংক দিয়েছিল যেটি অনুসরণ করে চলে গেলাম নাগরিকব্লগে। পোস্টটি সত্যিই চমৎকার! আমার ইচ্ছা করছিল তখনই লেখাটি সামু'র ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করি কিন্তু মোবাইল থেকে ভিজিট করছিলাম বলে সুবিধা করতে পারিনি। তবে তখন থেকে এটাও মাথায় ঘুরছিল যে বিসিবি'র কাছে কোনভাবে এই প্রতিবাদী ভাষাগুলো পৌঁছানো গেলে কিছুটা শান্তি পেতাম।
http://www.tigercricket.com/contact.htm এখানে বিসিবি'র মাথা-মুণ্ডু দের ফোন নাম্বার, ই-মেইল অ্যাড্রেস রয়েছে। অনেকেই তো অনেককে/অনেক কিছুকে বাঁশ দিয়েছেন- কখনো কথায়, কখনো কাজে। দেখুন না, এই 'মামুর বেটা'দের কিছু দিতে পারেন কিনা...
They deserve!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন