ভালোবাসার সাত রঙ
১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৫
সাতরঙা ভালোবাসা । বর্ষার শেষে রংধনুর মত ভালোবাসা . . . অভিমানী সে হয়ে যায় গোধুলির ধূসর রং । পূর্ণিমার চ্যাপটা চাঁদ দেখা হাতের উপর হাত রাখা . . . হিমসিম ঠান্ডা হাওয়া . . . জড়সড় হয়ে বসে থাকা । রজনীগন্ধার বিস্তৃত সুবাস ; খুশবুতে মাতাল হয়ে ঘাড়ের উপর মাথা রাখা . . . সুক্ষ কাচেঁর মত ভালোবসা ; মরিচিকার মত বিভ্রান্ত সৃষ্টি করেনা , করেনা লুকোচুরি . . . ভালোবাসা দৌড়ে চলে পানকৌড়ির সাথে পাল্লা দিয়ে . . .
অলস বিকেলে আজ পশ্চিমাকাশে ছিলনা এক চিলতে রোদ । ছিল মেঘের ঘনঘটা . . . অয়োজন করে পড়ে বর্ষার ঝুমঝুম ফোটা . . . হাতে হাত ধরে ভেজা সেই বৃষ্টিতে । অন্য এক অনুভূতি ; ঠান্ডা বর্ষায় তার গরম ছোঁয়া . . . পড়ন্ত সিগারেটে নাকি গন্ধ নেই ; হয়ে ওঠে সুন্দর মিষ্টি এক সুবাস । তিতে সিগারেট টানা ; ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া । এটাও ভালোবসার এক পাস ।
ভালোবাসা মানে হাত ধরে হেঁটে চলা ; পার্কে বসে হাতে হাত রাখা . . . নদীর পাড়ে ঘাড়ের উপর মাথা রেখে নিঃশব্দে বসে থাকা । শরীরের সুবাস নেওয়া ; চরম উত্তেজনা নিয়ে কথা বলা । পাগলামী করা ; মধ্যরাতে ফিসফিস করে কথা বলা । নির্ঘুম রাতের এলোমেলো প্রলাপ বকা ; মনের কথা বের করে দেওয়া । ব্যালকনিতে দাঁড়িয়ে ঘুমহীন চোখে ভোর দেখা । সেলফোনে কথা বলা । লাভ ম্যাসেজ দেওয়া ।
মনের অজান্তেই মন দেওয়া । পাগলামীটা যে আমার বেড়ে চলেছে সেটি বুঝতে পারছি । ক্রোশটা বেড়ে ওঠে ; নির্স্বার্থ্ আমি স্বার্থপর হয়ে উঠি । অথবা স্বার্থহীন ভালোবাসা . . . ভালোবাসা মানে আজ কয়রাত ঘুম না হওয়া ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সিহাব চৌধুরী বলেছেন:
সে আমাকে আজ সন্ধ্যার ঝগড়ার পর বলেছে, যদি আমি সরি না বলি, তবে আমি যেন আর ফোন না করি । আমি সরি বলব না । কিন্তু ভাল লাগছে না ... ... আজ মনে হয় আমারও ঘুম হবে না । ৫ ।
শাওন বলেছেন:
মেহরাব শাহরিয়ার , হাহা , এরি নাম ভালোবাসা আউলা , থ্যাংক্স ।
সিহাব চৌধুরী , হাহাহা , মিষ্ট আবেগ । ফোন করতে হবেনা । দেখেন উনিও থাকতে পারবে না ।
১ দেওয়ার জন্য ধন্যবাদ ।
নরাধম বলেছেন:
আরে পিচ্ছি পোলাপাইন, ভালবাসা ভালবাসা করে ক্যা? আখেরী জামানা দেখি এসেই গেল।
শাওন বলেছেন:
রুবেল শাহ , ভাবীরে ডাক দিলে বুঝবেন ভালোবাসা পাইছেন কিনা !! ধইন্যা পাতা । নরাধম , হু আমারো তাই মনে হয় ।
নরাধম বলেছেন:
শাওন, তোমার ব্য়স কত?
শাওন বলেছেন:
পাত্রী খুজলে বয়স বলব , না হলে নাইক্কা । বয়স হইলো ১৯ ।
নরাধম বলেছেন:
হ্যাঁ ঠিক। আউলা ঠিক কহিয়াছেন। এই বয়সে তোমার এই দুর্গতি কেন রে বাছা? ঠিক সময়ে বিয়ে করলে ত আমার তোমার বয়সী ছেলেই থাকত। আহারে কোন জামানায় এসে পরলাম। ঘোর কলিকাল দেখছি।
শাওন বলেছেন:
নরাধম, একটা জিনিস জানেন ? যে বেশি এমন করে তার কিছুই হয়না ? আমি জানি আমার কিছুই হবেনা । তাই ভালোবাসা ভালোবাসা করতেছি ।
নরাধম বলেছেন:
শাওন, এক্কেরে ঠিক কইছ বাছা। এক্কেরে ঠিক।শোন, বয়সে তোমার বড় হিসেবে একটা উপদেশ দিই। মাইন্ড খাইয়োনা। এসব ভালবাসা-টালবাসা এগুলা সব ফালতু কথা। ভালবাসা বলতে কিছুই নেই। ভালবাসতে চাইলে মা-বাবাকে ভালবাস। তারাই শুধু ভালবাসার যোগ্য। নিজের দাদা-দাদী, নানা-নানী থাকলে তাদের সাথে সময় কাটাও কিছুটা। কারণ কিছুদিন পর তাদেরকে পাবেনা। তখন বুঝবে তারা আসলে কি। আর দেখ তোমার আশে পাশে কোন নাইট স্কুল ফর স্ট্রিট চিল্ড্রেন আছে কিনা। সেখানে বিনা পারিশ্রমিকে তাদেরকে পড়াও। এসব ছেলেদেরকে তুমি চকলেট দিয়ে, স্নেহ দিয়ে নিজের করে নাও। বিনিময়ে তারা তোমাকে যে ভালবাসা দিবে, তা হাজারটা মেয়ে হাজার বছরেও দিতে পারবেনা। টাকা থাকলে হাজার হাজার মেয়ে তোমার পিছনে ঘুরবে। মেয়েদের ভালবাসা কিনা যায়। আমি যে ভালবাসার কথা বল্লাম সেটা হচ্ছে স্বর্গীয় ভালবাসা। তাই ভালবাসার জন্য কবিতা লিখে সময় নষ্ট করে কোন লাভ নেই। আশা করি বুঝাতে পেরেছি।
শাওন বলেছেন:
নরাধম, শাওন সম্পর্কে বেশি জ্ঞান নাই রে ভাই আপনার । আমি কাজটা করে বলতে চাচ্ছি আমি কি করেছি । তবে আপনার জন্য সারপ্রাইজ আছে । আর আইজুদ্দিন মার্কা কমেন্টের জন্য ৫ / সারপ্রাইজটা পরেই নেন ।
রুবেল ভাই , ডাক দিলাম কিন্তু ।
নরাধম বলেছেন:
আইজুদ্দিন মার্কা কমেন্ট মানে?আরে একটা ভাল উপদেশ দিলাম আর তুমি গেলা চেইত্যা। সব বয়সের দোষ বাপু। হ্যাঁ তোমার সম্পর্কে আমার বেশী না, একদমই জ্ঞান নেই। তুমি কেডা? কোন হম্বতম্বি কেউ নাকি? আমারে মাফ করি দাও বাছা, নরাধম মানুষ এম্নিতেই নানা সমস্যা। তুমি বড় কেউ হেইডা জানলে তোমার পোস্টে কমেন্টাইতামনা।
মানবী বলেছেন:
অন্যরকম লেখা। ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ শাওন।
আবু সালেহ বলেছেন:
শাওন এসবই তোর মন থেকে বের হওয়া শব্ধ, বাক্য....মোটকথা প্রতিটি কথা মনের গভীর থেকে বের হওয়া.....
লিখার জন্য ৫
অনুভুতি প্রকাশের জন্য ৫
অজানা অচেনা বলেছেন:
আ্যঁ!! ১৯ বছরের ফোলা তুমি?? তাহলে তো আমাকে আপুনি ডাকতে হবে-
অসুবিধা নাইক্কা, এই বয়সে সবাই একটু আধটু ভালবাসার প্যাচাল পারে। তা, কিছুদিন পর সুর পাল্টায়..।
তবে তোমার প্যাচাল খুব মধুর হইসে- ৫ দিসি।
খুশবু বলেছেন:
বুঝলাম না ।কার কি হল ??
শাওন বলেছেন:
মানবী , ধন্যবাদ আপ্পি ।সামী মিয়াদাদ , ধন্যবাদ ভাইটি ।
আবু সালেহ , হু আসলেই মন থেকে বের হয়েছে । রিয়েল লাভের দেখা পাওয়া যাচ্ছে মনে হয় । আরেকটু চেষ্টা করলে হয়ে যাবে ।
অজানা অচেনা , লোলজ । ধইন্যা পাতা
খুশবু , বুঝে কি হবে বল ? না বুঝে থাক ।
ফজলে এলাহি বলেছেন:
মাঝে মাঝে অতি সাধারণ জীবনালাপগুলোকেই অসাধারণ মনে হয়।মাঝে মাঝে চরম বিরক্তিকর।
ভাল লিখেছ শাওন।
মাহবুবা আখতার বলেছেন:
বড় বড় ভালবাসা ডায়লগ!তবে বরাবরের মতই দারুণ!!!
+ দেয়া হইল (কেননা ৫দেয়ার যুগ এখন আর নাই
""শ্রাবণী"" বলেছেন:
অনেকদিন পর পড়লাম...মাথায় আগুন ধরে আছে, তার মধ্যে এই লেখাটা পড়লাম! হায় ভালোবাসা...
""শ্রাবণী"" বলেছেন:
২২নং কমেন্ট রিয়েল লাভের দেখা পাওয়া যাচ্ছে মনে হয় । আরেকটু চেষ্টা করলে হয়ে যাবে । দেখা পেয়েছিলে? হয়ে গিয়েছিলো?
আরুশা বলেছেন:
ভালোলাগলো ভাইয়া।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















৫