চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

দেশের মরণকাড়া হারিকেন সিডর ; পবিত্র আপুর জন্মদিন এবং শাওনের কিছু কথা

২০ শে নভেম্বর, ২০০৭ রাত ২:৫৩

শেয়ার করুন:                   Facebook

দুপুর ১টা, সন্ধ্যা সাড়ে ৭টা, রাত ৮টা আর রাত ১০টার খবরের প্রথম শিরোনামে যে কথাটি বলে সেটি : বাংলাদেশ । ফ্রান্সের টেলিভিশনে দেশের কথা শুনেই মন নেচে ওঠে ঠিকই তবে পরক্ষণেই যে সংবাদটি শুনি সেটি বিন্দু মাত্র সুখকর নয় । দূর থেকে দেশের মানুষের শোক দেখছি, কান্নার শব্দ শুনতে পাই, না খেয়ে মানুষগুলো মাটির সাথে মিশে যাওয়ার দৃশ্য দেখছি, নেই চিকিৎসা, নেই লাখ লাখ পথ শিশুর ভবিষ্যত। আবেগের ঝুলি নিয়ে আর কতদিন ? কলমের খোঁচায় আর কতটা ??

দেশে থাকতেই দেখেছি দুঃখের সংগা । বাড়ীর আশেপাসের মানুষজন কতটা না খেয়ে কাটিয়েছে খেয়াল নেই । কতদিন দেখেছি একি কাপড় পরে থাকতে । বাচ্চাদের একদল ধূলো নিয়ে খেলা করছে রাস্তার পাসের ফুটপথে । শহরে দেখেছি এই ফুটপথেই হয় রাত যাপনের স্থান । পুষ্টির অভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে না সেইসব শিশু । শীতের সকালে কাপড়হীন অবস্থায় রাস্তার পাশে আগুন পোহাচ্ছে । ৮-১০ বছরের শিশুগুলো সারাদিন কাজ করে যাচ্ছে একজন পূর্ণাঙ্গ মানুষের মত । জন্ম-ই হয়ে যায় অজন্মের স্বাধ ।

এসব হলো বাস্তব । মনে যেটা উঁকি মারছে সেটা আবেগ । মাঝে মাঝে আবেগ গুলো রূপ নিতে চায় বাস্তবে । ছোটবেলা থেকেই ঐসব মানুষের পাশে থাকতে ইচ্ছে করে । পড়াশোনা ও খেলাধূলা বাদেও নিজের মনের মত কয়েকজন বন্ধু জুটেছিল । তখন আমাদের বয়সটা ছিল অনেক কম । ক্লাস ফাকি দিয়ে কতবার যে রাস্তার পাসের বৃদ্ধ ভিখারীদের সাহায্য করতে যেয়ে বেতের বাড়ী খেয়েছি তার ঠিক নেই । কিন্তু এ কথা যে আজও কেও জানলো না । হয়তবা স্যারদের ভয়ে বা অন্য কারণে এই কারণটা বলা হয়ে ওঠেনি । কিন্তু কারণ ছিল ওটাই : বৃদ্ধ ঐ বুড়োটার ভিক্ষার ঐ থলেটা পৌছে দিতাম ওনার বাড়ীতে ।

আমি প্যারিসে চলে আসার পর এদিক থেকে অনেকটা একা হয়ে যাই । বড়ই একা । অনেকবার মনে করেছি কিন্তু একা একা আর কতদূর ? পরিচয় হয় একটা বড় আপুর সাথে । মন নিজের মনের আয়না । কথায় কথায় একি কথা ওঠে । মিলে যায় দু'জনের ইচ্ছাটা । দুজন মিলে কাজ করার প্রতিজ্ঞা করি । মেয়েটির মন অবিশ্বাস্য রকমের পবিত্র । ওর মধ্যে আমি দেখেছি কিভাবে ও ওর কাজের কথাগুলো বলে । অবাক হয়ে যাই ওর প্রবল ইচ্ছা দেখে । ওর প্রচুর ইচ্ছার কারণে নিজের ইচ্ছাটাও বেড়ে ওঠে ।

আজ ২১ নভেম্বর । পবিত্র সেই বোনটার জন্মদিন । অনেকদিন আগে থেকে বেশ কিছু টাকা জমিয়েছিলাম আজকের দিনটাতে বড়সড় একটা বার্থডে গিফট নিয়ে হঠাৎ হাজির হব ওর সামনে । অনেক প্লান প্রগ্রাম করে রেখেছিলাম । তার সাথে পরিচয় হওয়ার পর এটাই ছিল তার প্রথম জন্মদিন । তাই বড়সড়-ই কিছু গিফট দিতে চেয়েছিলাম । কিন্তু . . . কিন্তু অন্যদিকে হঠাৎ ই আমার সোনার দেশেটা অশান্ত হয়ে ওঠে । হাহাকার করা কান্নার শব্দ যখন টেলিভিশনের পর্দায় শুনি তখন জন্মদিনের থেকে ওটাই হয়ে ওঠে বড় ।

সব মিলিয়ে বেশ কিছু ইউরো জোগাড় হয়েছে । সাথে পবিত্র মনটার আপুর কাছে বেশ কিছু । জোগার যাপটা করে হয়ত আরেকটু বাড়ানো যাবে । কিন্তু এই কষ্টের টাকাটা দিয়ে যদি একজন মানুষেরও একবেলার ক্ষুদাটা নিবারণ করে তাহলে মনের ভেতরের যে অনুভূতিটা পাব সেটি ভোলার হবেনা ।

তাঁর জন্মদিনে সুন্দর একটা পোস্ট দিয়েও চমকে দিব ভেবেছিলাম । কিন্তু সেরকম পোস্ট দেওয়ার মন এখন আর নেই । তারপরও বলি : শুভ জন্মদিন আপু । তোর জীবনের প্রতিটা মুহুর্ত কাটুক সংগ্রাম করে । প্রতিটা সেকেন্ড কাটুক গরীবদের পাসে । এই কামনাটা করি । আমি জানি তুই পারবি । সৃষ্টিকর্তা যে তোদের এজন্যই পাঠায় । আবারো বলি : শুভ জন্মদিন ।

আমি আমাদের কথাটা বললাম । দেশে বিদেশে সবাই নিজের থেকে এক বিন্দু পরিমান কিছু বাচিয়ে কি দিতে পারিনা ওদের এক বেলার খাবার সন্ধান ? দিতে পারিনা এক রাত নিরাপধ ঘুমের সন্ধান ? সিগারেট খাই , চুইংগাম চিবাই , বারে ঢুকে কফি খাই, দুপুরে ম্যাকডোনাল্ড বা কুইকের মেনু খাই কিন্তু একটাবার কি ভেবেছি এটা নিতান্তই শখের বসে । আমাদের এই এক টুকরা সখ অন্যকে যে কতটা আনন্দ এনে দিতে পারে ভেবে দেখেছি কি এখনো ? আর কবে ভাবব ? প্লীজ . . . প্লীজ এগিয়ে আসুন একটিবার ।

 

 

  • ২১ টি মন্তব্য
  • ৩৩৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ২:৫৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সুন্দর অনুভূতি শাওন
২. ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:০৫
comment by: ফারহান দাউদ বলেছেন: হুম।
৩. ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:০৫
comment by: তানজিলা হক বলেছেন: শুভ জন্মদিন .........আমার পক্ষ হতে আপনার আপুর জন্য।
ভাই ঐ মানুষ গুলোর জন্য যতটা না বেশি কষ্ট লাগছে তার থেকে বেশি লাগছে তাদের জন্য কিছু না করতে পেরে।
৪. ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:১১
comment by: এস্কিমো বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-১১-২০ ০২:৫৯:৩৩
সুন্দর অনুভূতি শাওন

ফারহান দাউদ বলেছেন :
২০০৭-১১-২০ ০৩:০৫:০০
হুম।

৫. ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:৩২
comment by: ফারহান দাউদ বলেছেন: হুম,এস্কিমো,কোন সমস্যা? পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাইতে চাইতেসেন মনে হয়?
৬. ২০ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:২৩
comment by: মানবী বলেছেন: ভালো লিখেছেন শাউন, ধন্যবাদ। ত্রান সংগ্রহে আপনাদের প্রচেষ্টার সাফল্য কামনা করছি।

আপনার আপুর জন্য জন্মদিনের শুভেচ্ছা।
৭. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:৫৫
comment by: প্রচেত্য বলেছেন: আপুকে জন্মদিনের শুভেচ্ছা
৮. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:০৮
comment by: মদন বলেছেন: মানুষ মানুষের জন্য...
৯. ২০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৩
comment by: স্বপ্নময় বলেছেন: কথা বলে ভালো লেগেছিলো। কথায় বার্তায় কোনো কৃত্রিমতা ছিলো না। ভাঁড়ামী ছিলো না। তোর প্রিয় মানুষটা হয়তো অন্য অনেকেরই প্রিয় মানুষ। এদের আসলে নিজেদের জাহির করার জন্য বিজ্ঞাপনের প্রয়োজন হয়না। মানুষটা অনেক ভালো থাকুক। অনেক।

শুভ জন্মদিন।
১০. ২০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
comment by: শাওন বলেছেন: মেহরাব শাহরিয়ার , ধন্যবাদ ।

ফারহান দাউদ , হমম

তানজিলা হক , আসলেই ।

এস্কিমো , লেখাটা পছন্দ না হলে বলবেন ভালো লাগেনি তবুও এই সব কমেন্টের মানে হয়না ।

মানবীপু , শাওন বানান ভুল :-/ অন্যদিক থেকে ধন্যবাদ ।

প্রচেত্য , ধন্যবাদ :)

মদন , কথাটা মনে করিয়ে দিলেন ।

স্বপ্নময় , ধন্যবাদ পৌছে যাবে । আর তোমাকেও ধন্যবাদ ।
১১. ২০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৩
comment by: সামী মিয়াদাদ বলেছেন: পবিত্র শাওনের পবিত্র আপুর পবিত্র জন্মদিনে একগুচ্ছ পবিত্র শুভেচ্ছা প্রেরন করা হইলো.....
ভালো থাকবেন সবাই
১২. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৯
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন: শাওন - কি করি বল্ তো? গুগলে সার্চ দিলেও এই সাইটটা চলে আসে... ধুম করে এই পোস্টে চোখ আটকে গেল - অ-নে-কদিন পর লগইন করে কমেন্টাইতেছি ;)


তোদের প্রচেষ্টা সফল। শাওন, এবার আর পা চলছিল না, একবার ভূমিধ্বস, তারপর বন্যা, তারপর ঘূর্নিঝড় - আর কত সহ্য করতে হবে শাওন - নিজের তো টাকা নাই... ঘুরে ঘুরে তুলি... আমরা আর কয়টা টাকা তুলতে পারি - ওদের সংগ্রামের তো আর শেষ নেই - কত প্ল্যান করেছিলাম - এবার শুধু ত্রান নয়, পাশে থাকব ওদের পূর্নবাসন পর্যন্ত। কিন্তু দুযোর্গের তো আর শেষ নেই - শীতের মোকাবেলার জন্য যেই প্রস্তুতি নিয়েছিলাম - সেই ক্ষুদ্র প্রস্তুতি দিয়ে মোকাবেলা এখন আরও আরও বড় দানবের। আল্লাহ আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ আমাদের সাহায্য করুন।


সত্যিই - আমি কেন এতো সুখে সচ্ছলতায় আছি? ওদের মতো আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে বনে ঝড় মোকাবেলার যোগ্যতাও যদি আমার থাকত। :(
শাওন - কিছুই পারলাম না জীবনে। লেখালিখির টুকটাক প্র্যাকটিস করতাম - তাও ছেড়ে দিলাম। আমার অন্যান্য ব্লগ থেকেও লেখা ডিলিট করছি। এইসবে আর নেই। ভাল থাকিস।
আর জানি - ভালো করে যাবি সবসময়।
১৩. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:২২
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন: পবিত্রা - তোকে যে কত ভালবাসি - তা তো তুই জানিসই সুইটু পাই। শুভ জন্মদিন।
১৪. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: হুমমম..


ফ্রান্সের সরকার তো কোনো সাহায্য করলোনা, প্রবাসীরাও না!
১৫. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন: You are my
honey bunch
suger plum
pumpy umpy umpkin
you are my
sweetie pie
you are my
cuppy cake
gumpdrops
snoogums boogums
you are
the apple
of my eye
And I
love you so
and i want you to know
that I'll always be right here
And I love to sing
sweet songs to you
because
you are so dear... :)

!@@!2392686 !@@!2392687 !@@!2392688 !@@!2392689 !@@!2392690 !@@!2392691
১৬. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩২
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: everyday is nice
when you smile
i can't walk away
can't open any file!

that's not like
a sweet dream i had
but something i can't tell
my thoughts not such bad!

even flowers calling the bees
as the bees lost their way
butterflies smile in wilderness
you touched me in such a beautiful day!



আমিও লেখলাম কোবতে! হে হে হে হে;))
১৭. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৮
comment by: শাওন বলেছেন: সামী মিয়াদাদ , অপবিত্র শাওনের পবিত্রাপু । পবিত্র শাওন কথাটা বিশ্বাসযোগ্য নয় ।
অন্যদিকে ঠিকাছে :) ধইন্যা পাতা ।

মুনাপু , ব্লগিংটাকে দিলেন ছুটি ? :-/ মাঝে কমেন্ট করবেন ।
পবিত্রার সাথে ঐ কথা আপনার বলার পরই কিন্তু আমরা আরো সিরিয়াস হয়েছি । :) আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ । :))
you are my
sweetie pie
you are my
cuppy cake


উদাসী স্বপ্ন , মাথায় কিছুই ঢুকতেছেনা । তবে প্রবাসীরা করছে কিনা জানিনা কিন্তু ফ্রেন্চরা করছে টিভিতে দেখলাম । সেদিন খবরে দেখলাম ৩টা টিম পাঠায়ছে । মোট ১২ জন । ওরা তো বললো দেশের লোকজনের সাথে নিয়ে কাজ করবে ।
১৮. ২৩ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৩
comment by: পজিটিভ বলেছেন: ভাল লাগে নাই, ঢোল পিটানো বেশী হইসে। ১
১৯. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০৮
comment by: শাওন বলেছেন: পজিটিভ, ধইন্যা পাতা । আমারো মনে তাই মনে হইছে ।
২০. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২০
comment by: আইরিন সুলতানা বলেছেন: সিডরে আক্রান্তদের আসলেই অনেক দুরবস্থা, এদের পুনর্বাসনে যে কতদিন লাগবে কে জানে! প্রতিদিনই কতরকমের কষ্ঠমাখা মুখের ছবি দেখি পত্রিকায়। তবে এখনও আমাদের ইমোশনটা টাটকা আছে...কিন্তু কতদিন থাকে কে জানে...
২১. ২৪ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৮
comment by: সাব্বির বলেছেন: টিক আছে বস।

 



 


মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা, মুখর প্রহর । তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর । সেই শহরে আবার দেখা হবে ....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯২৭৮৫