চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

একজন তসলীমা নাসরিনের অপরাধ

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০১

শেয়ারঃ
0 0 0

আমি কখনই তসলীমা'কে আমার মনের মধ্যে বসাতে পারিনি । দু'টি কারনের একটি হলো ধর্ম সেটা যে ধর্মই হোক আরেকটি মানুষ । ধর্ম নিয়ে উটকো কথা বললেই মনে হয়, সে একজন নরকের কীট । নিজের ধর্ম শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান করতে । (তাই কৌশিকের মত অন্য কোনো ধর্মের মানুষকে খুঁচিয়ে দেখতে ইচ্ছা করেনা তার ধর্মের বিশ্বাস মলমুত্রের ন্যয় নরম কিনা ! )আর এই ধর্ম যেমন আমাকে শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান করতে তেমনি শিখিয়েছে অন্য মানুষকেও সম্মান করতে ।

ধর্ম সম্পর্কে তসলীমা নাসরিনের মন্তব্য : ধর্মের দালান-কোঠা যদি মানুষে মানুষে ভালোবাসা নষ্ট করে তবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির, মসজিদ, প্যাগোডা আর গীর্জার সকল অস্তিত্ব । ইট সুড়কিরে চেয়ে মানুষ বড়, ইট সুড়কির চেয়ে ভালোবাসা বড় । (নির্বাচিত কলাম:৯৫)
~~~~ আমি জানিনা অন্য ধর্ম বিশ্বাসীরা এই উক্তি শুনে কি বলবে কিন্তু আমি বলব, একজন উন্মাদের মুখ থেকেই এটা বের হতে পারে । তসলিমা, একটি বার চোখ খুলে দেখেছেন যখন কক্সবাজার , চট্টগ্রামে দশ নাম্বার বিপদ সংকেত দেওয়া হয় তখন সেই মন্দির মসজিদ আর প্যাগোডাতে চলে প্রার্থনা । প্রার্থনা চলে কোনো মানুষের যেন বিপদে না পড়ে সেজন্য ।

ধর্ম সম্পর্কে তসলীমা নাসরিনের মন্তব্য : ওরা জেরুজালেম, হেরা পর্বতে বসে ধর্ম রচনা করেছে । এই ধর্মকে ওরা পবিত্র ঘোষণা করেছে । এই পবিত্রতার দোহায় দিয়ে তোমাকে ( নারীকে ) পায়ের নিচে স্থান দিচ্ছে , আবৃত করছে , অনাবৃত করছে । ওরা তো মানুষ নয় , ওরা পুরুষ ।
~~~~ হায়রে ! তুমি মুসলিম পরিবারে জন্ম নিয়ে নাম ধারণ করলে মুসলিম নাম । কিন্তু একটিবার কোরান পড়ে দেখার সময় তোমার হলো না । পড়ে দেখলে বুঝতে, মানুষ পারে মানব ধর্ম রচনা করতে , পারেনা ইসলাম ধর্ম রচনা করতে ।
কোরানটা তুলে পড়নি বলে জানলেও না একজন মায়ের ( একজন নারীর ) পায়ের নিচে সন্তানের বেহেশত । সেটা হোক ছেলে , হোক মেয়ে ।

------- ------- ------- ------- -------

মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (নারী) : নারী ধর্ষণ করতে শিখুক, ব্যভিচার করতে অভ্যস্ত হোক । নারী খাদকের ভূমিকায় না এলে তার খাদ্য নামের কলংক ঘুচবে না । এখন ভালো কথার যুগ নয়, নীতি বাক্যের সময় নয় । কাঁটা দিয়েই আজকাল কাঁটা তুলতে হয় । (নির্বাচিত কলাম : ১০৭)
~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন । উমম নাহ , তসলীমার এই মন্তব্যটি নারীদের উপর ছেড়ে দিলাম । একটুখানি মন দিয়ে চিন্তা করে উত্তরটা জানিয়ে দিয়ে গেলে কৃতজ্ঞ থাকব ।

মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (নারী) : পুরুষকে খুশী করা ছাড়া সাধারণত নারীর অন্য কোনো কাজ নেই ।
~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন । উমম নাহ , তসলীমার এই মন্তব্যটি নারীদের উপর ছেড়ে দিলাম । একটুখানি মন দিয়ে চিন্তা করে উত্তরটা জানিয়ে দিয়ে গেলে কৃতজ্ঞ থাকব ।

মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : নারীকে নারী অংগের বাইরে কেও কল্পনা করার অভ্যাস কারো গড়ে ওঠেনি । এই অংগকে পুরুষেরা বরাবরই খাদ্য হিসাবে গ্রহন করেছে । ( নির্বাচিত কলাম:১০৬)
~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন এবং তসলীমা নাসরিনের বক্তব্যের সাথে একমত হওয়া পুরুষ মানুষ । আমি নারীকে মনে করি মা , নারীকে মনে করি বোন , নারীকে মনে করি খালা , নারীকে মনে করি নিজের সুন্দর স্ত্রী । আর শ্রেষ্ঠ সম্মানগুলো তাদেরই করি ।


মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : স্ত্রৈণ শব্দটির অর্থ স্ত্রীর অতিশয় বাধ্য । অর্থাৎ যে ছেলে তার স্ত্রীর অতিশয় বাধ্য তাকে স্ত্রৈণ বলা হয় । কিন্তু যে ছেলে স্ত্রৈণ তাকে কেউ ভালো চোখে দেখে না । বরং তার দিকে তাকিয়ে আড়চোখে তাকিয়ে উপহাসের হাসি হাসে । (নির্বাচিত কলাম : ৫১-৫২)
~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরীন । আমি আমার স্ত্রীর অতিশয় বাধ্য , তাই বলে শুনতে হয়নি কোনো কটুকথা , পরতে হয়নি কোনো উপহাসে । বরং দেখে এসেছি যারা তাদের স্ত্রীকে জ্বালিয়ে মারে তাদের উপর সমাজের শাস্তি ।

মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : যে তুমি মুখ থুবড়ে পড়ে আছো নারী, তোমার সারা শরীরে পুরুষের কামড় । তোমাকে শুকতে একটি কুকুরও বেদনায় নীল হবে সেই তোমাকেই যদি কেও পুনরায় কামড়ায় সে কোনো শূকর নয় সে কোনো কাল কেউটে নয় সে পুরুষ ।
~~~~ হায়রে তসলিমা ! ভুলে গেলে তোমার জন্মদাতা পিতাও একজন পুরুষ ? আর কিছু মানুষের জন্য সম্পূর্ণ পুরুষ জাতীকে তুলনা করলে শূকরের চেয়ে নিকৃষ্ঠ ? করুণা তোমার জন্য ।


মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : ওরা মৃত্যুর আরেক নাম , ওরা পরুষ । তোমার দিকে ধেয়ে আসা পুরুষেরা মূলত আসে অবাধ কাম ও অনিয়ন্ত্রিত ক্রোধের কারণে , কতৃত্ব বোধের ক্রোধ ।
~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন । আমি নারীর ( আমার মা )'র দিকে যাই একটু স্নেহ পাওয়ার জন্য , একটু মমতা পাওয়ার জন্য ।


মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : ওরা তোমার বিকেলের চায়ে বিষ মিশিয়ে দেবে ওরা দল বেধে তোমাকে ধর্ষণ করতে আসবে , ওরা মানুষ নয় ওরা পুরুষ ।
~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন । আমরা বিকেলের চা একসাথে খাই মা , বোন আর স্ত্রীর সাথে ।

আমি দুঃখিত তসলীমা নাসরিন , খুব দেখার ইচ্ছা হলে ধর্ম নিয়ে বাড়াবাড়ির শাস্তি , দেখার ইচ্ছা ছিলো পুরুষ-নারীকে নিয়ে কটূ কথা বলার শাস্তি । ইচ্ছাটাকে এখনো দমন করিনি । চেয়ে আছি ।
আর এই ব্লগের যারা দোষ দেখতে চেয়েছিলেন তাদের জন্য উপরের পয়েন্ট গুলা দিলাম । অবশ্য যারা তসলিমার মত মানব ধর্মে নিয়ে আছেন তারা ধর্ম সম্পর্কে কটূ কথা বললেও তাদের লাগবে না । তবে একটিবার চিন্তা করে দেখুন তো আশেপাসের পুরুষ আর নারীদেরকে নিয়ে করা মন্তব্যগুলো কতটা বিবেক সম্পন্ন ।

 

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০২
আলী আরাফাত শান্ত বলেছেন: ছাগু কথনে মাইনাস দেয়া হইলো।
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: উহু , না পড়েই মাইনাস দিছো শান্ত । ৮টা ১ এ আমি লেখা দিলাম , ৮ টা ২ এ তুমি কমেন্ট করলা । সেকেন্ডের হিসাব থাকলে ব্যাপারটা বোঝাতে পারতাম । লেখা দিয়েই তোমার কমেন্ট পড়লাম । ৫-৬ সেকেন্ডে কেও পড়তে পারবে না এই লেখা ।

তারপরও ধন্যবাদ ।

২. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৪
ময়ুরবাহন বলেছেন: ভাই তুমি কী পরীক্ষায় এইসব লিখবে?
শাওন আজকাল আমার টাকা পয়সার বড্ড টানাটানি চলছে। কোথায় সিভি ছাড়লে ভাল হবে সে খবর থাকলে জানিও। ইউরোপেও ভাগ্যের খোঁজে যেতে রাজি।

এগুলো বাদ দাও।
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: ভালো না লাগলে পড়তে এসো না ময়ুরবাহন ।

৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৫
িদদারুল আলম বাননা বলেছেন:
শাওন ভাই যারা এই পোষ্টে বিরোধীতা করছে বা করবে তারা ও তসলিমা নাসরিন এর চেয়ে কম নহে.............
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: বাননা ভাই , অনেক ধন্যবাদ সাহস করে কথাটা বলার জন্য । আজকাল এই সাহসের দরকার । :)
কমেন্টের জন্য আর পড়ার জন্য অশেষ ধন্যবাদ ।

৪. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৭
সোনারমানুষ বলেছেন: তোমার লেখাটা অত্যন্ত উপাদেয় হয়েছে। আমার এরকমই মত। খামাখা ঝামেলা বাড়ানোর কি দরকার? আমরা ভাই শান্তি প্রিয় মানুষ।
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: সোনার মত কথা বলার জন্য ধন্যবাদ ।

৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৯
রূপান্তর বলেছেন: আপনার লেখা পড়ে ভালো লাগলো। সতুন অনেক কিছু জানলাম। আপনাকে ভাই ++ দেয়া যায়।
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: লেখা ভালো লেগেছে শুনে ভালো লাগল রূপান্তর । ধন্যবাদ + সহ কমেন্টের জন্য ।

৬. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১২
রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন: আপনার লেখাটা গঠন মূলক এবং তথ্যবহুল। তথ্যে আমরা সমৃদ্ধ হলাম আরো। আপনাকে শুভেচ্ছা, শাওন। ++ দিলাম।
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রফিকুল ভাই । :) সাথে + এর জন্যও ।

৭. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৬
কিরিটি রায় বলেছেন: আর এত কিছু বলে কয়ে... এত দেশ ঘুরে ফিরে... তসলিমা দেখল কি? পেল কি?

সেই পুরুষ ক্রোড়েই শান্তি আর সূখ খোজার নামে হারিয়ে যাওয়া...

নারী ধর্ষক হলেও যে সেই পুরুষেরই সূখ.... তাসলিমা কি নারি ধর্ষন করতে চান... না হলে তো পুরুষেই উপগত না হলে আরোহন করতে হবে....

ভারত, ফ্রান্স, আমেরিকা, সুইজারল্যান্ড... কোথাও কেউ নেই....

তার ফরাসি প্রেমিক উপন্যাসের ছত্রে ছত্রেও সেই দুঃখ গাথা...

বাঙালীরে পুরুষ জাতকে যে অপমানে জর্জর করে নিজের ভাগ্য গড়তে চাইল... সেই ফরাসী দেশে গিয়ে পেল একই বা তারচে' খারাপ অভিজ্ঞতা...
আহা বেচারা দুনিয়া চষে মরছে..আর আপনারা তারে খোচান???
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন: কিরিটি রায় , কে খোচালো ? এভাবে চষে মরার জন্য নিজে আরেকজনকে খোচায় ।
হাহাহা , মন্তব্যটি দারূন । ;)

৮. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২০
সারওয়ারচৌধুরী বলেছেন:

শাওন, আমি দেশে থাকতে নব্বইয়ের দশকের প্রথম দিকে তসলিমা নাসরিনের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। পরের দিন আল মাহমুদ ও শামসুর রাহমানের সাক্ষাতকারও নিতে চেয়েছিলাম। আল মাহমুদের নিয়েছিলাম কিন্তু শামসুর রাহমানকে বাসায় পাই নাই বলে নেয়া হয় নি।

যা বলছিলাম, নাসরিন আমাদেরকে সাক্ষাতকারে বেশ কিছু সুন্দর কথা বলেছিলেন। কথাগুলো আমার প্রশ্ন থেকেই বেরিয়ে এসেছিলো। আসল ব্যাপার হলো, তসলিমার ক্ষুব্ধ হওয়ার কারণটিতে যাওয়া দরকার। পুরুষতন্ত্র ও ধর্মের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়াপ্রসূত ওর কথাগুলোর আসলে কোনো মুল্য নেই। কিন্তু এই মেয়েটি নিদারুন বঞ্চনার শিকার হয়েছিলেন বিভিন্ন তরফে। একটা প্রতিশোধ স্পৃহা থেকে সে কিছু আবোল তাবোল কথা বলেছেন।
আমি একটা লেখা খুঁজে পাচ্ছি না। পেলে সেই সাক্ষাতকারের কিছু কথা আমার মেমরীতে আছে। একটা পোস্ট দেয়ার চেষ্টা করবো।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: সারওয়ার ভাই , দুঃখটি আমারো । কিন্তু তার পরিবেশের গুটিকয়েক মানুষের জন্য সারা পুরুষ জাতি কেন জড়িত থাকবে ? এটাই ছিলো আমার প্রশ্ন । উমম , আপনার লেখাটি পড়ার জন্য আগ্রহে বসে থাকলাম । পড়বো লেখাটা দিলে ।

৯. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৬
প্রশ্নোত্তর বলেছেন:
কম বয়সে বেশি পাকামির কারনে মাইনাস। বয়স বারুক তখন বুঝবা।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: ওকে

১০. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৬
হট্টগোল বলেছেন: ছাগু পোস্টে মাইনাস।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: আগের পোস্টের মন্তব্যটি তোমার চোখ এড়িয়েছে বুঝলাম ।

১১. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৮
গিফার বলেছেন: অসাধারন পোস্ট + এবং প্রিয়তে।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: গিফার ভাইয়া , আপনি এতক্ষণ নিজে একাই টানলেন সবাইকে , সেজন্য বিশেষ ধন্যবাদ না দিয়ে পারলাম না । কৃতজ্ঞ থাকবো সুন্দর বেশ অনেকগুলি মন্তব্যর জন্য । সত্যি খুব ভালো লাগল ।

আর পড়া, শোকেচ, প্লাস সবকিছুর জন্য ঋণ থাকলাম । :(

অনেক ভালো থাকবেন ।

১২. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩২
নতুন বলেছেন: শাওন... তোমার লেখা চমৎকার...

কিন্তু তুমি এখনো... মা/বোন/খালা>>> এদের গন্ডিতেই আছো... তাই তাসলিমার এই কথা গুলি..তুমি তোমার point of view থেকে দেখছো...


তাসলিমার লেখাকে আমার কখনোই মান সম্পৃন` সাহিত্য বলে মনে হয়নি... কিন্তু তার প্রতিবাদ কিন্তু সম্প`ন মিথ্যা নয়....

তাসলিমা... জনপ্রয়তা পাবার জন্য... ধম`কে আক্রমন করেছে বলেই আমার মনে হয় মাঝে মাঝে... এবং তাতে সে সফলও হয়েছে...

কিন্তু শাওন.. >>

ওরা তোমার বিকেলের চায়ে বিষ মিশিয়ে দেবে>>> এগুলি সত্য ঘটনা... এমনটি আমাদের সমাজে ঘটে..

কিন্তু যে ছেলে স্ত্রৈণ তাকে কেউ ভালো চোখে দেখে না ।>>> কোথায় দেখেছো যে... যারা স্ত্রৈণ তাদের খুব বাহবা দেয় ... পুরুষরা????

এই ধর্মকে ওরা পবিত্র ঘোষণা করেছে । এই পবিত্রতার দোহায় দিয়ে তোমাকে ( নারীকে ) পায়ের নিচে স্থান দিচ্ছে , আবৃত করছে , অনাবৃত করছে ।>>>> ইসলাম নারীকে সকল ধমে`র মাঝে, সবচেয়ে বেশি সন্মান দিয়েছে...

কিন্তু সমান অধিকার দেয়নি কিন্তু...!!! বোন ১/২ সম্পত্তি পায়.. ২নারী সাক্ষী=১ পুরুষ সাক্ষী.. পুরুষ ৪বিয়ে করতে পারে=নারী কিন্তু পারেনা( এটা উদাহরন মাত্র) ....নারী নেতা হতে পারেনা..

এমন আরো অনেক বিষয় আছে ..খুজলে তুমি পাবে ;)

ধনবাদ তোমার কৌতুহুলি লেখার জন্য...........
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: মা , খালা , বউ তেই আছি ?
উমম , কতদূর যেতে চান ? পতিতা ?

বুঝিয়ে বলবেন কি ?

১৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩২
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই আপনে কি পাগল হইছেন? তচলিমা খালাম্মারে নিয়া কোন কথা কইলেই কিন্তু মাইনাচ খাইতে হয় এবং বাজে বাজে কথা শুনতে হয় (পূর্ব অভিজ্ঞতা থেকে বললাম)।

তয় আমি + দিয়া দিলাম।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: শফিউল ভাই , হাহাহাহা , জাঝা নেন কটঠিন মন্তব্য ;)

১৪. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৪
ইয়র্কার বলেছেন: যে ধর্ম অন্যকে নরকের কীট ভাবতে শেখায়, সে ধর্ম আর যা-ই হোক, ইসলাম না।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: লকফহ লফস:লঝগ স

১৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৪
গিফার বলেছেন: @ প্রশ্নোত্তর

খালি মাইনাস আর ফাল্তু কথা বলতে পারেন উত্তর তোহ দিতেই পারেন নাহ..
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: কারণ ওদের দৌড় ঐ পর্যন্তই ভাইয়া । আরেকটু বেশি গেলে খাটি বাংলা গালি । :)

১৬. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৮
প্রশ্নোত্তর বলেছেন:
ওহে গিফার

তুমার বয়স আরো কম - অযথা এই বয়সে পইচো না। আরো টাইম লও।

১৭. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫২
রুহী বলেছেন: শাওন ভাই!বাজে মানসিকতার সেবাদাস যারা -তারা সবাই তাসলিমার মানস পুত্র।করুণা হয় এদের পঁচা বিবেকের জন্য।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: রুহী ভাই , হু করুণা ছাড়া কি আছে করার ?
ধন্যবাদ ।

১৮. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৪
গিফার বলেছেন: এটা তোহ উত্তর হল নাহ...


হুমম ঠিক কইছেন আমি কম বয়সে পচে গিয়েছি... আপনার বয়স কত হল ৫০ হবে? না কি তার বেশি?

তোহ আপনার নাম কি ?
১৯. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৪
পিচ্চি বলেছেন: আলী আরাফাত শান্ত বলেছেন: ছাগু কথনে মাইনাস দেয়া হইলো।
২০. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৭
উন্মনা রহমান বলেছেন:
তোমার মত বেকুব হাজার বছর আগেও ছিল, এখনো আছে।
তসলিমা ঠিকই বলছে।
তার কথা বুঝার মত বিদ্যা-বুদ্ধি তোমাদের কোনকালেই ছিল না।
আগে তসলিমাদের মারতা আগুনে পুড়াইয়া, আর এখন কর দেশ থেকে বহিস্কার।
গোলাম আযমদের তোমরা নাগরিকত্ব দিয়া মাথায় তুইলা নাচ, আর ভাল মানুসের উপর চড়াও হও।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: উন্মনা জানিনা নামটির আড়ালে কোন পুরুষ তুমি ( ! ) কষ্ট হয় তোমাদের জন্য । আমার কথা বোঝার মত তোমার বিদ্যা-বুদ্ধির বড়ই অভাব । আরেকটু শিখে এসো । তাহলে জমবে । এত কম বিদ্যার মানুষের সাথে তর্কে যেতে ইচ্ছা করেনা ।

২১. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৯
ইয়র্কার বলেছেন: উন্মনা রহমানকে জাঝা
২২. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩০
নীল-লোহিত বলেছেন: ফরাসি গেলমানের পশ্চাতদেশ দিয়া সহবাস করতে চাই
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: গো টু পিগাল । অনেক পাইবা ।

২৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩১
আরিফুর রহমান বলেছেন: আমার মনে হয় সবার শাওনকে প্লাস দেয়া উচিত।

যারা তসলিমাকে না জেনেই অপছন্দ করতো তারা বাংলাদেশের নির্যাতিত নারীর জন্য তসলিমার এই প্রতিবাদ দেখে নিশ্চয়ই তাদের মত বদলাবে।

শাওন কে ধন্যবাদ লেখাগুলি তুলে আনার জন্য।

তবে কোন কোন ধর্মবাজ 'পুরুষ'এর চুলকানি উঠলে বলতেই হয়, বাবারা তোমাদের দিন আর বেশি নাই!
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: তোমারে একবার তর্কের জন্য ডাকছিলাম । :( আসোনি । খালি খালি ছবি পালটাইলা । তারপর অফ গেলা । আমার ধারে পাসেও আসলে না । :( বলেছিলাম কুনু বয় নাই , বিশ্বাস করোনি চান্দু ?
:( হু তোমাগো দিন আর বেশি নাই । :(

২৪. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
তসলিমা নাসরিনের আমার মেয়েবেলা বইটা পড়সিলাম। পড়তে পড়তে আমার বাইর হই গেছিল ........................................




মুখ দিয়া আকথা বাইর হই গেছিল
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: হা হে হো হি । গড়াগড়ি

২৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৬
রুহী বলেছেন: উম্মানা কি তাসলিমার নিক নাকি তার শিষ্য? এ কি তাসলিমার মতো ধর্ষক হতে চাই?
২৬. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৯
মেন্টাল বলেছেন: তসলিমা কি আপনারে ধর্ষণ করছে?@রুহী
২৭. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৭
নবনী বলেছেন: তসলিমার কিছু লেখা ভাল লাগে, কিছু খুবই আবোল তাবোল মনে হয়। তবে এই পোস্টে ২ নাম্বার টা ছাড়া বাকিগুলোতে তসলিমার প্রতি সমর্থন আছে।

আপনি মেয়েদের ভাল চোখে দেখেন... খুবই ভাল কথা। কিন্তু সবাই তো একভাবে দেখে না। তসলিমা নারীর প্রতি সমাজের নোংরা দিকটা তুলে ধরেছেন। একজন লেখিকা হিসাবে সেটাই করা উচিত। আপনার কি মনে হয় না এ সমাজে মেয়েরা প্রায়ই নির্যাতিত হয় ? নিজের আপন মামা চাচাদের দ্বারা নির্যাতনের ঘটনাও কিন্তু আছে।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: নবনী , মন্তব্যটা ভালো লাগলো ।
কিন্তু একজন লেখিকার যেমন সমাজের নোংরা দিক তুলে ধরতে হয় তেমনি ভালো দিকটাও ধরতে হয় ।
অবশ্যই মেয়েরা প্রায়ই নির্যাতিত হয় কিছু পুরুষ জাতীয় পশুদের দারা । কিন্তু সব পুরুষই কি তেমন ? একটু ভাবেন তো । তাহলে কি এটা একটা নিতান্তই ফালতু কথা বলে ফেললো না সে ?

নবনী, ফ্রান্সের টেলিভিশন চ্যানেল গুলা প্রায়ই ডকুমেন্টারি দেখায় বিভিন্ন দেশের উপর । আফ্রিকা যখন দেখায় তখন শুধু খারাপ জিনিসগুলিই দেখি । খুবই খারাপ , কষ্ট হয় । কিন্তু অনেক ভালো জিনিসও আছে সেগুলা তুলনামূলক কম দেখানো হয় ।
আর এর ফলে কি হচ্ছে জানেন ? মানুষ ভালো গুলা জানছে না । জানছে ঐ নোংরা ব্যাপার গুলা ।

আপনার আপন মামা বা চাচাদের খারাপ ঘটনা থাকতে পারে । কিন্তু আপনার বাবর তো নেই । তাহলে সব পুরুষ জাতীকে এক করবেন কেনো ? এটাই আমার কথা ।

২৮. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৮
আরিফুর রহমান বলেছেন: রুহী কি কইল, বাংলা না উর্দু!
২৯. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৯
আরিফুর রহমান বলেছেন: পড়ে দেখলে বুঝতে, মানুষ পারে মানব ধর্ম রচনা করতে , পারেনা ইসলাম ধর্ম রচনা করতে..

@শাওন, কও দেখি কেমনে বুজলা 'তুমি'?
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: পাবনার পাগোলেরাও এমন প্রশ্ন করেনা আরিফ ।

৩০. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫০
গিফার বলেছেন: আরিফুর রহামন ভাই নাস্তিক দের দৌর কতদুর যায় তা দেখা আছে...

দেখেন নাহ তসলিমা আপা কোলকাতায় ও যায়গা পায় নাহ..
৩১. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫১
গিফার বলেছেন: আহমেদ শারফুদ্দীন ভাই কন কি আপনি ?
৩২. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৪
আরিফুর রহমান বলেছেন: লজ্জা করা উচিত তোমার গিফার, প্রতিবাদকারীকে গায়ের জোরে দমন করো তোমরা, তোমাগো স্লামে না সাম্য করে... আরো কি কি সব করে!

পারো তো খালি ঐ একটা বই নিয়া থাকতে, ঐটা নাই হয়া গেলে পুরা বিকলাঙ্গ মতো দেখাইবো তোমাগো জাতেরে।

দিন আসতেছে, যেভাবে চিপতেছ ধর্মলেম্বু, একদিন প্রমানিত হৈয়া যাইবো ঐ বই আসলে কে তোমাগো লেইখা দিছিলো!
৩৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১০
গিফার বলেছেন: কে লেইখা দিয়েছে বলেন দেখি ?

আর আপনি কি জানেন এখন পশ্চিমা রা অনেকেই ইসলাম ধর্ম গ্রহন করতেছে?
যদি ইসলাম এতই খারাপ হত তাহলে এত সমর্থন কেন?
দেখুন ভিডিও টি http://www.youtube.com/watch?v=xE-vY6i6cwg


ভাই আপনার ধর্ম জানতে পারি ? যদি মুসলমান হন তাহলে কিছু কওনের আছে..
৩৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৬
ইয়র্কার বলেছেন: গিফার,

ইসলাম খারাপ কিনা, সেইডা পরের প্রশ্ন, ইসলামকে তোমরা যেমনে প্রেজেন্ট করো, সেইডা ইসলামকে শান্তির ধর্ম বানায় না, টেরোরিজমের ধর্ম বানায়।

তোমরা যেইডারে ইসলাম কও, সেইডা মানুষকে নরকের কীট বলতে শেখায়। যে ইসলাম অন্য মানুষকে নরকের কীট বলতে সাজেস্ট করে, সে ইসলামে আমিও হাগু করি। তয় তোমগো ইসলাম আর আল্লার দেয়া ইসলাম এক না - এইডা আমি জানি, কেউ না জানলে তারে দোষ দেয়ার আগে নিজেগো ঠিক করো।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: হ , তুমিও কৌশিকের মত মাতাল এইটা বুঝাইলা ।

৩৬. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৭
আরিফুর রহমান বলেছেন: না না, কথা ঘুরাইও না এখন,

গায়ের জোরে দমন পদ্ধতিটা কোথায় পাইস? সেইটা বলো!
৩৭. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২০
আরিফুর রহমান বলেছেন: Click This Link

এইটা দেখো গিফার, নিজেরে কি ঐপ্রজাতির মনে হৈতেসে?
৩৮. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৮
মাইনুল বলেছেন: অসাধারন পোস্ট। আমি বুঝতে পারিনা তসলিমার মত নারীরা পুরুষ কে নিজের শত্রু মনে করে কেন? নারী তো পুরুষের সহযোগী এবং পুরুষ ও নারীর উভয়ের সহযোগীতার মধ্য দিয়েই মানুষ পেতে পারে শান্তি। এইটা শুধু ইসলাম নয় , দুনিয়ার সব কালচারেই বলে। তসলিমা যে কথা গুলি বলে এসব কোন সুস্থ মস্তিস্কের মানুষের পক্ষে বলা সম্ভব না।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ মাইনুল । ভালো লাগল কথাগুলি ।

৩৯. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫১
বড় হুজুর বলেছেন: ছাগল জানি কোনহানকার!
৪০. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৪০
কিবরিয়ারাফি বলেছেন: আমি শুধু তসলিমাকে উদ্দেশ্য করে বলতে চাই
তুমি যে পুরুষের বিরুদ্ধে এত কথা লিখলা
তারপরও প্রতি রাতে কেন পুরুষ সঙ্গ খোজ।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: আমিও জিজ্ঞাসা করতাম । আপনার কমেন্টের জন্য +

৪১. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৮
গিফার বলেছেন: @ কিবরিয়ারাফি

দারুন কথা বলেছেন
৪২. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৯
এরশাদ বাদশা বলেছেন: আপনার পোস্টটা চোখে পড়েনি। কিন্তু আপনার অ্যাগেইনস্ট এ ইয়র্কার এর পোস্টটা চোখে পড়লো। তারপর আপনার পোস্ট দেখলাম। দয়া করে আমার মন্তব্যটা দেখবেন ইয়র্কার এর রিসেন্ট পোস্টে।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: ওকে ভাইয়া ।

৪৩. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১১
গিফার বলেছেন: শাওন ভাই আপনাকেও ধন্যবাদ..

ভাই আপনার এমএসএন আইডি আছে অথবা ফেসবুক ?
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: হু , সবই আছে , কিন্তু আমি সামনের দেড়মাস অফ , এটা বলে রাখলাম কিন্তু ;)

৪৪. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১২
মুজিব মেহদী বলেছেন: শাওন নিকটা যে একটা আবালের এটা বুঝতে আমার অনেক দেরি হলো। তার এই পোস্টে আরো অনেক আবাল জুটেছে দেখা গেল।

হে কয়, তসলিমা নাসরিন নাকি কোরান পড়ে নাই। শুধু কোরান নয়, আমার জানামতে সব ধর্মগ্রন্থই তাঁর পড়া আছে। শাওনরা তো ধর্মগ্রন্থ পড়ে হাফেজের মতো, ওর মধ্যে কী আছে না আছে এরা জানে না। জানলে তো তসলিমা নাসরিনকে সমর্থন না করার কোনো কারণ দেখি না।

আমি এটুকু বলতে পারি যে, কোরান আমারও শাওনের চাইতে ভালোভাবে পড়া আছে।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: মুজিব মেহদী , আমার মাথায় আসতেছে না তোমার মত আবালের নামের একাংশ আমার নামের একাংশ কি করে মিললো । তবে বানানের ডিফারেন্ট আছে । তোমার মত আবালের বানানের ডিফারেন্ট থাকারই কথা ।

এইবার বলি , শাওন কোরানের হাফেজ সেইটা স্বপ্নে পাইছো ? স্বপ্নদোষ আছে নাকি তোমার ? মাথায় যে রকম চান্দি তাতে থাকারও কথা । ব্যাপার না । তবে স্বপ্ন আর বাস্তব এক না , তাই বলি শাওন হাফিজ না ।

কোরান আমার চাইতে তোমার মত াবালের ভালো পড়া আছে দেখে খুবই শান্তি লাগছে মনের মধ্যে ।

৪৫. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৫
গিফার বলেছেন: ইয়র্কার ভাই পোস্ট যখন লিখেছেন তখন সবাইকে মন্তব্য করতে দিন..না হলে আপনার কথার জবাব দিবো কেমনে?
৪৬. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২২
গিফার বলেছেন: @ মুজিব মেহদি

আমি এটুকু বলতে পারি যে কোরআন যদি কেউ ভালো মত পড়ে বা বুঝে তাহলে কেউ বলবে না. কেন নারী কে কম ভাগ দেয়া হলো? বা ছেলেদের থেকে কম সম্মান দেয়া হলো?
৪৭. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪০
গিফার বলেছেন: তসলিমা নার্সারি বলেছিলেন : ছেলেরা রাস্তায় দারায় পিসাপ করতে পারলে মেয়েরা কেন পারবে নাহ ?

এটা কেমন কথা বললেন বড় নার্সারি আপা?

করবে নাহ ?


এই সব কথা বলে তাসলিমা নাসরিন অনেক নারীর মন কে বিভ্রান্ত করেছে এটাও একটা বড় অপরাধ.

কারন মেয়েরা যদি রাস্তায় দারায় পিসাপ করে তাহলে কি ছেলে রা চাইয়া চাইয়া দেখবে .



আমি তাসলিমা নাসরিন কে বেশি অপচ্ছন্দ করি কারন তিনি শেস্ঠ ধর্ম ইসলামের নামে বাজে কথা বলেছেন এবং নবিজির নামেও তিনি বাজে কথা বলেছেন.....

আর আমি একজন মুসলমান হয়ে দেখব আমার ধর্ম আমার নবিজির নামে একজন বাজে কথা বলেছেন এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়...
আর কিছু না করতে পারলে তসলিমা কে ঘৃনা তোহ করতে পার ।

৪৮. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪২
আরিফ থেকে আনা বলেছেন: মুজিব মেহদী বলেছেন: শাওন নিকটা যে একটা আবালের এটা বুঝতে আমার অনেক দেরি হলো। তার এই পোস্টে আরো অনেক আবাল জুটেছে দেখা গেল।

হে কয়, তসলিমা নাসরিন নাকি কোরান পড়ে নাই। শুধু কোরান নয়, আমার জানামতে সব ধর্মগ্রন্থই তাঁর পড়া আছে। শাওনরা তো ধর্মগ্রন্থ পড়ে হাফেজের মতো, ওর মধ্যে কী আছে না আছে এরা জানে না। জানলে তো তসলিমা নাসরিনকে সমর্থন না করার কোনো কারণ দেখি না।

আমি এটুকু বলতে পারি যে, কোরান আমারও শাওনের চাইতে ভালোভাবে পড়া আছে

------------

সব ধর্মগ্রন্থ পরে ঐ ম্যাডম এর লাভ টা কি হইল? কোন ধর্মে কারে কোন দিক দিয়া বাশ মারা যায় তা খোজ করা ছাড়া ? যার যার ধর্ম তার তার অন্তরে থাকাই শ্রেয়, কোনো ধর্মকে আঘাত করার মাঝে কোনো ক্‌তিত্ব নেই।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: আপনার কমেন্টে বিপ্লব । আমার মাথায় যে কেন আসলো না উত্তর খানা । আসবে কি করে ? :( জ্ঞান খুবি কম । ধন্যবাদ আপনাকে অনেক ।

৪৯. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৪
গিফার বলেছেন: @ শাওন

আইডি দাও..
৫০. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৮
গিফার বলেছেন: আরে হটমেইল আছে ? অথবা ফেসবুকে কোন নামে সার্চ দিলে আপনাকে পাবো?
৫১. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫০
গিফার বলেছেন: যার যার ধর্ম তার তার অন্তরে থাকাই শ্রেয়, কোনো ধর্মকে আঘাত করার মাঝে কোনো ক্‌তিত্ব নেই..

ঠিক বলেছেন আরিফ থেকে আনা ভাই
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: facebook : MH Shaon



৫৪. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১:০৯
সপ্নচারী বলেছেন: বাংগালী নারী জাতির প্রথম পথিকৃত ছিলেন বেগম রোকেয়া।এরপর আমরা অনেক সংগ্রামী,সচেতন পথিকৃত পেয়েছি,সুফিয়া কামাল,নীলিমা ইব্রহীম,জাহানারা ইমাম এরকম আরও অনেকেই।তারা কি তাদের সম্ভ্রমের জায়গা থেকে বেরিয়ে এসেছিলেন?
আমি নারী,আমার নারীত্ব,আমার মাতৃত্ব আমার অহংকার।আমি যখন আমার কর্ম ক্ষেত্রে প্রতিযোগিতা করি একজন মানুষ হিসেবে করি।তাতে আমার নারীসত্তাকে বর্জন করতে হয়না।সে সত্বা এতটুকু অপমানিত হয়না।
তসলিমা কি আসলেই একজন প্রতিবাদী?উনি নিজে কি ওনার নারীত্ব কে সন্মান করেন?সেটা নিয়ে অহংকার করেন?নারী উন্নতির জন্য কি কি কাজ করছেন?তিনি যে ভাবে তার লেখায় নারীদের উলংগ করেছেন,সে রকম কোনো পুরুষ ও করেনাই।ওনার বক্তব্যের ভাষা কি এত রগরগে না হলে হতো না?যখন সেটাও বাজারে কাটতি কমে গেলো,নিজের ১০১ রাতের ইতিহাস লিখলেন।বাজারে ব্ই্য়ের কাটতি আর সমালোচিত ব্যক্তি হতে এমন লেখিকা হওয়াই তো সহজ উপায়।
২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: সপ্নচারী , সুন্দর একটা মন্তব্য । ভালো লাগলো কথাগুলি , প্রশ্নগুলি ।
ধন্যবাদ ।

৫৫. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৭
মাইনুল বলেছেন: পশ্চিমাদের এখন সবচেয়ে উন্নত ধরা হয়। সেখানেও তো বিয়ের পরে নারী তার পদবী পালটে হাসবেন্ডের পদবী নেয়। নারী পুরুষ সমঝোতার ভিত্তিতেই তারা চলে। আমাদের দেশেও আমাদের নারী পুরুষ সমঝোতার মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে। আর তসলিমা নাসরিন যা বলছেন , তা এক ধরনের মানসিক অসুস্থ মানুষের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।
২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: আর তসলিমা নাসরিন যা বলছেন , তা এক ধরনের মানসিক অসুস্থ মানুষের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

কথাটি জটিল । :)

৫৬. ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪০
সবুজমিয়া বলেছেন: তসলিমা নাসরিন যা বলছেন , তা এক ধরনের মানসিক অসুস্থ মানুষের প্রলাপ ছাড়া আর কিছুই নয়+


২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: হ ! রামছাগল ।

৫৮. ২৫ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১১
সবুজমিয়া বলেছেন:

টছলীমার জন্য যেসব রামছাগোলদের প্রেম উথলাইয়া পরতাছে...তাগো জন্য দুষ্ক.....আহালে.....






৫৯. ২৫ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
গিফার বলেছেন: টছলীমার জন্য যেসব রামছাগোলদের প্রেম উথলাইয়া পরতাছে...তাগো জন্য দুষ্ক.....আহালে+

যাগো উটলায়ে পরতাসে তারা তাদের নিজের বাসায় এনে রাখলেই পারে...
যারা তসলিমা রে জান পরান দিয়া ভালোবাসেন তারা নোমান্সলেন্ডে বাসা কিনেন তসলিমারে রাখার জন্য..।

কারন তসলিমা কয়দিন পর কোন দেশেই যায়গা পাবে নাহ..।:)
৬০. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৭
নতুন বলেছেন: ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৬
লেখক বলেছেন: মা , খালা , বউ তেই আছি ? ( আমি বোন বলেছিলাম এবং এদের সাথে সম্পকের কথা বলেছি... )
উমম , কতদূর যেতে চান ? পতিতা ? ( নারীকে জানতে হলে...কি phisical relation এর মাধ্যমেই জানতে হয়???)

বুঝিয়ে বলবেন কি ?
-------------

আমি বুঝিয়েছি... তোমার গন্ডি .. এদের মাঝেই... এদের বাইরে মেয়ে দের সাথে তোমার কোন অভিঙ্গতা নাই...( আমি এটাকে শারীরির সম্পক`ের কথা বলিনি) অতএব তোমার যুক্তি... এদের সাথে তোমার সন্মনের সাথে ব্যবহারের প্রতিফলন মাত্র... আসল পুরুষ সমাজের চিন্তা তুমি এখনো বুঝতে পারো নাই বলেই আমার বিশ্সাস.. :)
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: আপনি মহিলা সমাজের চিন্তায় বিশ্বাসী তাহলে ?

৬১. ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২১
নতুন বলেছেন: এ পযন্ত কতজন মেয়ের সাথে বন্ধুত্য করোছো??? real friendship and you actually try to know them ???
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: সত্যি বলতে হাতে গোনা ৭-৮ জন ।

৬২. ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩২
আবু সালেহ বলেছেন: শাওন

লেখাটার জন্য ধন্যবাদ এবং প্রিয়তে স্থান দিলাম....

আর সত্যি অবাক হ্ই যারা তসলিমার সমর্থনে যান....এবং তার সাপোর্টে কথা বলেন....

ধর্ম কে যারা ছোট করে তারা কোথাও শান্তি পায় না....যেমন পাচ্ছেনা তসলিমা....
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: সালেহ ভাই ধন্যবাদ অনেক পড়ার জন্য + শোকেচে রাখার জন্য ।
সুন্দর একটি মন্তব্য পেলাম :)

৬৩. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০১
বিকর্ণ ভারতবর্ষ বলেছেন: সকল মন্তব্য পড়ে বোঝা গেলো মুসলমানরা মূলত ধর্মভীরু
৬৪. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪১
ত্রিভুজ বলেছেন: গুডিশ! স্টার প্লাস! !
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: থ্যাংক্স ত্রিভুজ । :)

৬৫. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৯
কৌশিক বলেছেন: শাওন তোমার সাথে আমি একমত। যারা তোমাকে কটু কথা বলেছে তাদেরকে আমি আচ্ছা করে বকে দিলাম। তসলীমাকে মনের মধ্যে বসাতে পারনি বলে নেভার মাইন্ড। তাকে ভালোবাসার জন্য আমরা আছি তো!
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: হু , তসলীমাকে ভালোবাসার জন্য তোমরাই আছো । আবার কদিন পর কৌশিক সেই তোমাকেই শুকরের সাথে তুলনা করবে । লজ্জা করেনা তোমাদের ? ঘৃণা লাগেনা ? নাকি ঘৃণা লাগেনা ঐ শরীরটাকে আবার কামড়াবে বলে ?

৬৬. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৭
মো: খায়রুল বাসার বলেছেন: ইশ্বর তসলিমাকে ভাগ্যিস নারী হিসাবে জন্ম দিয়েছে । যদি পুরুষ হিসাবে জন্ম দিত, তা হলে নিশ্চিত এরশাদ শিকদার হতো ।
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: কথা ঠিক :)

৬৭. ২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৬
মহারাজা বলেছেন: শাওন তোমাকে ধন্যবাদ তবে একজন ভাল লেখক হতে হলে তোমাকে আরো অনেক পড়তে হবে। তুমি যদি অরুন্ধতিকে পড় তাহলে রুশদিকেও পড় । একেকজনের প্রকাশভঙি একেক রকম । খারাপের অংশ বাদ দিলে অনেক সত্য কথা এই সাহসী লেখিকা বলেছে যা আমরা পুরুযরা মানতে চাই না।

কোন দিন যদি সুযোগ হয় - সুইসাইড স্কোয়াডের কোন সদস্যকে প্রশ্ন করে দেখো কেনো সে মারতে চায় / মরতে চায় ? অথবা বলবো কোন প্যালেস্টানী নারী অথবা শিশুকে প্রশ্ন করে দেখো - ইসরাইলিরা কেমন ? তোমার মত আমিও বিশ্বাস করি ইসরাইলের সব লোক খারাপ নয়।

এই সমাজ ও ধর্ম তসলিমাকে কম কস্ট দেয়নি এটাও আমাদের ভাবতে হবে। আর একজন ধর্মকে খারাপ বললে ধর্ম খারাপ হয়ে যায় না।
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: ধর্ম খারাপ হয়ে যায় এটা মোটেও বলিনি @মহারাজা । আপনাকেও কৌশিকের মত বলছি , আমার অন্য কোনো ধর্মের মানুষকে খুঁচিয়ে দেখতে ইচ্ছা করেনা তার ধর্মের বিশ্বাস মলমুত্রের ন্যয় নরম কিনা ! যেটা অন্যে করলেও আমার নরকের কীট মনে হয় ।

একদম ঠিক কথা মহারাজা , সব ইসরাইলিরা খারাপ নয় । তেমনি সব পুরুষ খারাপ নয় । তসলিমা পুরুষ জাত টানছে । কিন্তু মনে রেখেন সব পুরুষ সেটা নয় ।

সমাজ ও ধর্ম না , সমাজের কিছু কীট আর ধর্মের দোহায় দিয়ে কিছু কীট কষ্ট দিয়েছে , শুধু সেজন্যই আমি সমস্ত পুরুষের ভার নিতে রাজি নই ।

৬৮. ২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
হিমু রুদ্র বলেছেন: তসলিমা নাসরিন এর 'উতল হাওয়া' কি কেউ পড়েছেন ?

না পড়তে চাইলে পড়ে দেখুন... দেখবেন-তার শৈশব কত কষ্টের ছিলো... তাকে অসংখ্য পুরুষের যৌন লালসার শিকার হতে হয়েছে...এমনকি আইবুড়ো হয়ে যাওয়া বৃদ্ধ পর্যন্ত !

আপনাদের সবাইকে একটা প্রশ্ন করি---- "যদি কোনো কিশোর কিংবা কিশোরীর অপরিণত বয়সে তাদের সাথে অস্বাভাবক আচরণ করা হয়, তাদের মানসিক বিক সুস্থভাবে গড়ে না ওঠে, যদি সবকিছুই তারা ঋণাত্মক দৃষ্টি দিয়ে দ্যাখে... তাহলে ধর্মের মতো বিশ্বস্ত বন্ধুর প্রতি তাদের বিশ্বাস কীভাবে জন্মাবে ?" বলুন !

ধর্মের নাম দিয়ে এইদেশে আজ ব্যবসা করা হচ্ছে ! ভুল বললাম --- অনেক দেশেই এর প্রকোপ বেড়েছে ।

ঐ একজন তসলিমা নাসরীনের পেছনে পড়ে থেকে আমরা মুসলমান বাঙালিরা অহেতুক সময় নষ্ট করছি !

তসলিমা নাসরিন একজন নারী... হুজুর মৌলবীরা তাকে রাস্তায় দেখলেই "বেশ্যা" বলে গালি দিতেন... ইট-পাথর ছুঁড়ে মারতেন (বইমেলাতে এই ঘটনা অনেকবারই ঘটেছে )

আমার প্রশ্ন... যদি তসলিমা পুরুষ হতেন তাহলে ঐ হুজুরেরা কী করতেন ?

আর আমরাই বা কী করতাম ?

আমরা যুদ্ধঅপরাধীদের বিচার চেয়ে চেয়ে মুখে থুথুর ফেনা উঠিয়ে ফেলছি... আর সেই অপরাধীদের একজন একটি "ধর্মভিত্তিক" রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন !

বাহ্.... এটাই তো হওয়া উচিত তাই না !

পশ্চিম পাকিস্তানীরা সবাই মুসলমান ছিলো... তারা কী করেছিলো পূর্ব পাকিস্তানের ওপর ? মুসলমান হয়ে মুসলমানের ওপর, মুসলমান নারীদেরকে ধর্ষণ করতে তাদের এতটুকুও লাগেন ? কেন ? এই প্রশ্নে উত্তর দিন দেখি !

জঙ্গিগোষ্ঠী অযথাই মুসলমানদের ওপর বোমা বর্ষণ করছে। রমনা বটমূল, আওয়ামী লীগ, উদীচি---কোন কিছুই তো বাদ রাখলো না তারা.... তাহলে ধর্মকে করা কলঙ্কিত করছে ?

সেই লেবু চিপে তিতা হয়ে যাওয়া "তসলিমা নাসরিন" নাকি উগ্রপন্থী তথাকথিত মুসলমানেরা ?

আশাকরি আপনারা উত্তর দিতে চেষ্টা করবেন !
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৫

লেখক বলেছেন: মাঝে মাঝে খুব কষ্ট হয় , স্বজাতী এভাবে নিচে নামলে সেই কষ্ট টা লাগে । ধর্ম'টা না হয় বাদই দিলাম । আপনি একজন পুরুষ , নয় কি ? তাহলে আপনি বলুন """নারীকে নারী অংগের বাইরে কেও কল্পনা করার অভ্যাস কারো গড়ে ওঠেনি । এই অংগকে পুরুষেরা বরাবরই খাদ্য হিসাবে গ্রহন করেছে ।'""" ---> কথাটি আপনার কাছে কতটা গ্রহন যোগ্য ? তার মানে আপনিও একজন নারীকে খাদ্য হিসাবে গ্রহন করেছেন ?



""""যে তুমি মুখ থুবড়ে পড়ে আছো নারী, তোমার সারা শরীরে পুরুষের কামড় । তোমাকে শুকতে একটি কুকুরও বেদনায় নীল হবে সেই তোমাকেই যদি কেও পুনরায় কামড়ায় সে কোনো শূকর নয় সে কোনো কাল কেউটে নয় সে পুরুষ"""" ---> আপনিও একজন নারীকে কামড়ীয়ে খাবেন ??

অসয্য লাগে বুঝলেন । কষ্ট হয় সেজন্যই আপনার মানুষিকতাও তেমন । সেজন্যই আপনি তসলীমা নাসরীন নামক মহিলাটির সাফাই গাইছেন ।

আপনার সাথে তর্ক করা আমার মানায় না । কারণ আপনি খুবই নিচু মানসিকতার । আমি নারীকে কামড়ানোর কথা স্বরণে আনি না। নারী দেহ'কে খাদ্য হিসাবে দেখি না ।

৬৯. ২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৮
কৌশিক বলেছেন: এই তুমি কেন আমার মন্তব্যের জবাবে কিছু বলো না!
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: একজন মস্তিষ্ক বিকৃত মানুষের মন্তব্যের জবাবের মানে দেখিনা ।

২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: হু , তসলীমাকে ভালোবাসার জন্য তোমরাই আছো । আবার কদিন পর কৌশিক সেই তোমাকেই শুকরের সাথে তুলনা করবে । লজ্জা করেনা তোমাদের ? ঘৃণা লাগেনা ? নাকি ঘৃণা লাগেনা ঐ শরীরটাকে আবার কামড়াবে বলে ?

৭০. ২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৯
কৌশিক বলেছেন: ছিছি শাওন। তোমাকে আমি এত ভালবাসি, আর তুমি আমাকে মস্তিস্ক বিকৃত বললা? আমার তো এখন সব কিছু ভাইঙ্গা ফেলাইতে ইচ্ছে করতেছে। তোমারে একটা কামড় দিতে ইচ্ছে করছে!
৭১. ২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
ওিহদূল বলেছেন: ব্যাক্তি তসলিমা নিয়ে কিছু বলব না।তার লেখা 'ক' বইটি যারা পড়েছে তারা অনেকই এই নামের কোন মানে খুজে পায়নি বলে মনে হয়। তাদের সকলের সুবিধার জন্য আমাকে একজন নামের মানেবিদ 'ক' নামের মানে বলেছিল তা তুলে দিছ্চি .....'কে কবে কখন কোথায় আমাকে করেছে'
৭৩. ০১ লা মে, ২০০৮ দুপুর ২:৩৯
মোহাইমেন বলেছেন: অসাধারন পোস্ট + এবং প্রিয়তে।
০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: মিথ্যা বলার জন্য ধন্যবাদ দিতে পারলাম না । দুঃখিত ।/

৭৪. ০১ লা মে, ২০০৮ বিকাল ৩:০২
হিমু রুদ্র বলেছেন: শাওন তুমি সংযত হও অন্যদের ব্যাপারে। 'বিকৃত মস্তিষ্ক' কিংবা 'নিচু মানসিকতা' এইসব খিস্তি-খেউড়ের পিছনে টাইম লস্ করার সময় নাই ! এই ব্লগে আমরা এজন্যই এসেছি যাতে আলোচনা-সমালোচনা করতে পারি। কিন্তু তোমার মতো মানুষ হইলে সমস্যা। ননসেন্সের মতো কথা বলবা না। তোমার লেখা যে-কেউ সমালোচনা করতে পারে। এত্তো মাইন্ড করার দরকার নাই। কে নারীকে ছোট করে আর কে বড় করে---সেইটা দেখার বিষয় তোমার না। তুমি মানবাধিকার কর্মী না। ব্লগার। বুঝলা ?

তসলিমা একজন মহিলা-এইটাই তার দোষ। পুরুষ হইলে তারে কেউ 'পুছতো' না ... বুঝলা ?

আমি তো বলছিই - "তার জীবন ছিলো দুঃসহ কষ্টের। এই কারণে তার চিন্তা-ভাবনাও আলাদা। ধর্ম , সমাজের মানুষ তার সাথে বরাবরই খারাপ আচরণ করেছে। এ কারণে এসবের মূল্য তার কাছে নেই রে ভাই ! বুঝস না ক্যা ???

তুই যদি না বুঝস... বুঝব ক্যাডা ভাই ?
০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: সুতরাং আমাকে জ্ঞান দিতে এসোনা । তোমার এখনো আমার মত জ্ঞান দিতে আসার বহুত দেরী হিমু । যখন তর্কে মানুষ পারেনা ঠিক তখনই এরকম জ্ঞান দিতে আসে মানুষ ।

কেনো এরশাদ শিকদার তো ধর্ষণ করেছিলো । তাকে মনে হয় মানুষ ভালো বলেছিলো ? সে কি মহিলা ছিলো ? দক্ষিণাঞ্চলের পূর্ব বাংলার কম্যুনিস্ট নেতা গুলা কুকুরের মত কয়জন ধর্ষণ করে জানা নাই । তারা কি মহিলা ? মানুষ তাদের ভালো বলে ?

ধর্ম মানুষের সাথে খারাপ ব্যবহার করে ?

হাহাহা , হাসলে । একটু ভালোভাবে বুঝে পড় । তাহলেই বুঝবে । অবশ্য তোমাকে বোঝালেও তুমি বুঝবে না । তুমি আউলা দলের লোক । :)

৭৫. ০১ লা মে, ২০০৮ বিকাল ৩:০৭
হিমু রুদ্র বলেছেন: আর অধিকাংশ পুরুষই নারীকে "খাদ্য" হিসেবে দ্যাখে !

আমার মনে হয়- শাওন, তুমি এখনো নিজের গন্ডির বাইরে যেতে পারোনি। বাইরের মানুষের সাথে তোমার যোগাযোগ নেই। শুধু ইন্টারনেট, ব্লগ নিয়ে পড়ে থাকলে চলবে না। বাস্তবের পৃথিবী সম্পর্কে জেনে নারীদের সম্পর্কে লেখ। দেখি তুমি কত বড় নারীবাদী কর্মী হতে পারো !
৭৬. ০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
দস্যু বনহুর বলেছেন:

মৌলবাদী পোস্টে সৈয়দ আমীরুজ্জামানের পক্ষ থেইকা মাইনাচ।
৭৭. ০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
রাসেল ( ........) বলেছেন: কংগ্রাচুলেশন।
বিয়া করলা কবে? অন্তত বিয়ার দাওয়াত দিতা।
উক্তিগুলা নিয়ে তোমার সাথে আলোচনা কইরা লাভ নাই। এইটা বুঝবার ক্ষ্যামতা আপাতত তোমার নাই, যেইদিন গড়ে উঠবে সেইদিন আমার বলা লাগবে না এমনিই লজ্জায় মুইছ্যা দিবা এই লেখা।
৭৮. ০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
`হাসান বলেছেন:
তুমার দৃষ্টিতে অপরাদ কর্চে বুজলাম ।তো তসলিমার শাস্তি কি একন তা কও, মাটিতে অর্ধেক পুইতা পাথর ছুইরা মাইরা ফেলা?
৭৯. ০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
দস্যু বনহুর বলেছেন: না পইড়া খালি শিরোনাম দেইখা কমেন্ট মারছিলাম। এখন পইড়া দেখলাম ছাগলের লাদি ছাড়া কিছু না, তসলিমা লেখা থেইকা যেইগুলান কোট মারলেন সেগুনার কেন এবং কি কারণে সঠিক না সেইটার ১% ব্যাখ্যাও নাই। রাস্তার বখাটেরা মাইয়া মানুষ দেখলে যেমন কমেন্ট করে শাওনের কমেন্টগুলা সেইরকম মনে হৈলো।

কাঁঠাল পাতার পরিবর্তে শাকশব্জী খাবার অভ্যাস করবা। আর পারলে কিছু বইপত্র পড়বা। খালি হাদিস আর মওদুদঅর বই নিয়া বয় থাকলে চলব?
৮০. ০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
নীল েঢউ বলেছেন: শাওন, অল্প বিদ্যে ভয়ংকর এটা মনে রেখে লিখো
৮১. ০২ রা মে, ২০০৮ দুপুর ১:০১
হিমু রুদ্র বলেছেন: শাওন.. তোমাকে আবারো বলছি- তোমার সাথে তর্ক করার ইচ্ছে আমার নেই কারণ আমি তর্ক ভালো জানি।

এরশাদ শিকদার আর তসলিমা নাসরিন এক জিনিস না !

এরশাদ শিকদার কোনো লেখকও না, সে একজন মার্ডারার... খুনী !

আর তসলিমা নাসরীন একজন লেখিকা ।

তসলিমা কয়জন মানুষ খুন করেছেন তার হিসাব দাও ?

তসলিমা কয়জনকে 'নাস্তিক' বানিয়েছেন তার হিসাব দাও ?

তসলিমা কয়জন মেয়েকে তার মতো করতে পেরেছেন তার হিসাব দাও ?

এত 'ধর্মপ্রাণ' মুসল্লী আমরা যে তসলিমা তো দেশেই থাকতে পারেনি.. তাকে কোলকাতায় 'খেদানো' হইছে !

আমার প্রশ্ন না বুঝেই উত্তর দিয়েছ ! আমি বলেছি- 'যদি বাংলাদেশে এই সময় কিংবা অতীতে কোনো পুরুষ লেখক তসলিমার মতো ধর্মকে কটাক্ষ করে লেখা-লেখি করতো তাহলে তাকে কি আমরা শীঘ্রই দেশ-ছাড়া করাতাম ? ইট-পাথর ছুঁড়তাম ?'

এরকম লেখক-কবি অনেক আছে দেশে ! নাম না-হয় না-ই বললাম !

কলম দিয়ে মানুষ কখনোই খুন করা যায় না শাওন । আর 'ধর্ম' এত ঠুনকো জিনিস না যে ফুঁ দিলেই ভেঙে যাবে।

তসলিমা বাংলাদেশের সংবিধানে 'বিসমিল্লাহির রাহ্মানির রাহীম' মুছে দেবার চেষ্টা করেননি ! তিনি যা করেছেন তা হলো - ' নারীদের পক্ষে, সমাজের সাপেক্ষে ধর্মের বিপক্ষে কিছু বলা "

Hope now u will understand....

আর এটা ভেবো না - তোমাকে জ্ঞান দেয়ার মতো মানুষ এই ব্লগে নেই !
৮২. ০২ রা মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
নূহান বলেছেন: দস্যু বনহুর বলেছেন:
কাঁঠাল পাতার পরিবর্তে শাকশব্জী খাবার অভ্যাস করবা। আর পারলে কিছু বইপত্র পড়বা। খালি হাদিস আর মওদুদঅর বই নিয়া বয় থাকলে চলব?
৮৩. ০২ রা মে, ২০০৮ রাত ৯:২৪
গিফার বলেছেন: নূহান ভাইজান কি আমার পোস্টে মাইনাস দিয়ে বেড়ান?

ভালো ভালো চালিয়ে যান..
৮৪. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:৫১
সোহায়লা রিদওয়ান বলেছেন: ১. ইসলাম কে বারবার ধর্ম বলা হছছে কেন ...... আর দশ টা ধর্ম এর মত ?......শুধুই ধর্ম এটা ??
২. একটা আজব ব্যপার দেখি ,যেই নারী নারী করে এত কিছু করলেন উনি ......পুরুষ দের বারটা বাজালেন ...... সেই বেশির ভাগ নারী ই এই মহিলাকে বেশি অপছন্দ করে......আর সেই গাল খাওয়া পুরুষ রাই তাকে মাথাই তুলে নাছছে ...... কি বিচিত্র আল্লাহর দুনিয়া ...হা হা হা ............
ইসলাম কে উনি লিখেছেন নারীর শত্রু ......বলেছেন ধর্মই (ইসলাম কেই ফোকাস ) নারীর প্রধান সমস্যা...... হে হে হে...আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস টা ????

তসলিমা একটা গন কেস , তার কথা ভাবলেও সময়ের অপচয় ......
অনেকদিন পর তবু একটা লজিক্যাল পোস্ট পরে তাই কমেন্ট করলাম .........
৮৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
পারভীন রহমান বলেছেন: একজন নামের মানেবিদ 'ক' নামের মানে বলেছিল তা তুলে দিছ্চি .....'কে কবে কখন কোথায় আমাকে করেছে।.।।......।।..।..................হাসতে হাসতে গড়াগড়ি
৮৭. ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫৪
সাইফ বাঙ্‌গালী বলেছেন: আমি তসলিমা নাসরিনের একটা বই-ই খানিকটা পড়েছিলাম, আব্বার হাতে ধরা খেয়ে পুরোটা আর পড়া হয়নি। তখন আমি ৯ম শ্রেনীর ছাত্র এবং একজন গোড়া নাস্তিক বিপ্লবি।
ঐ বই থেকে যতদূর একটা তথ্য মনে পড়ে তসলিমা কোন একটা সকুলে পড়তো,(সম্ভবত হোষ্টেলে থেকে)। সেখানে এক মেয়েকে তার খুবই পছন্দ হয়, :P এছাড়াও তার নিজের বাড়িতেও(অথবা পরিবারে) সমকামি একজন মহিলা ছিলেন, যার সাথে তসলিমার ব্যাপক মহব্বত ছিলো। এছাড়াও তার চাচা/মামা সম্পর্কের একজন তাকে আখ ক্ষেতের মধ্যে রেপ করেছিল। এসব ব্যাপারই (এরকম আরো) হয়তো তাকে পুরুষ বিদ্বেষি করেছিলো। :P

বইটার নাম বোধহয় আমার মেয়ে বেলা ।

আমার ভূল হতে পারে, তবে এরকম কিছু একটা মনে পড়ছে।
৮৮. ২১ শে জুন, ২০১১ রাত ১০:৩৭
আেনায়ার এইচ ভূইয়া বলেছেন: নারী সৃষ্টি করা হয়েছিলো কি জন্য?

 

মোট সময় লেগেছে ১.১৫৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ