চমকাইলাম, তার কয়েকটা কারণ। প্রথমত অতবড় হিডেন বিষয় নিয়া গবেষণায় যাওয়ার কথা শুইনা ক্যামন নিজেরে গাধা গাধা লাগতাসিল। আর একটা হিডেন ব্যাপার জড়িত এর লগে। বাংলার তত্ত্বাবধায়ক অর্থমন্ত্রী সাব কি বুদ্ধের বংশধর আছিলেন? এই প্রশ্নটি আমার মাথায় আসিলো কারণ, আমার ভিতরে এই হিডেন ব্যাপারটা প্রত্থম যুতমতো হান্দাইসেন এই মন্ত্রীসা'ব, গৌতম বুদ্ধ নন। প্রত্থমে ভাবসিলাম, এমফিল শুরু কইরা দিই: টুয়ার্ডস আ হিডেন হাঙ্গার.. এক্সপার্ট ডক্টর আলী আর মন্ত্রী মির্জার দ্বারস্ত হওয়ার মনস্থও করসিলাম। পরে অনেক ভাইবা শুইনা নিরস্ত হইলাম, বন্ধুরা কইলো হিডেন হাঙ্গারের উপ্রে এমফিল কইরলে বিপদ আছে, এমতেই পাব্লিক চেতে আছে, তার উপ্রে দালাল হিশেবে এই সরকারের নাম যশ আছে, পরে যখন দিন আসবো তখন তুমারও এই মন্ত্রীগো মতো হিডেন থাকার প্রস্তুতি নিতে হইবে। আমি রাজি হই নাই, হিডেন এর উপ্রে বিশেষজ্ঞ হইয়া নিজেই তার অংশ হইতে চাই না।
তয় গৌতম বুদ্ধ বড়ই রহস্যময় কথা কইসেন। সব্বার মইধ্যে বেবাক ব্যাপার স্যাপার হিডেন থাকবার পারে। কারুডা প্রকাশ পায়, কারুটা পায় না, হিডেন থাকে, তয় অইডারে বাইর কইরা আন্তে হয়। যেমন কারু ভিতরে মুক্তিযুদ্ধ এবং চেতনা হান্দাই থাকতারে, আমরা দেখি নাই, ত কি হইসে, তারে বাইর করতে হইব। আবার অই একই মেইনষের মইধ্যে রাজাকারীও হান্দাই থাকতারে। আমরা দেখি নাই, তো কী হইসে, তারে বাইর করতে হইব। দেখা যাউক আর না যাউক। গৌতম বুদ্ধের এ সূত্র মতে এমনকি একজন এলিয়েনও তার মইদ্যে মুক্তিযুদ্ধ এবং/অথবা রাজাকারী হান্দাই রাখতারে। আমাদের কাজ হইল দরকার মত অইডারে তার মইধ্য থেকে বাইর কইরা লইয়া আমগো কাজ হাসিল করা।
এই প্যাঁচালি শুরু করলাম ক্যান? কারণ হইলো আমার থিসিসের বিষয় পাই গেসি, এক্সপার্ট আর ফ্রি ফাউসহ। পাই গেলাম সামহোয়ারে আইসা, ভাগ্যের মার অই তিনটাই। আর ইটা যে একদিনে সম্ভব হয়নি, ইটা বুঝানো আমার কর্তব্য হই পড়ছে ইটার গুরুত্ব বুঝানোর জন্য উইথ দা মেমরি অব দা হিডেন হিস্ট্রি দ্যাট রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে।
এখন কোয়াশ্চেন হইল: আমার বিষয়ডা কী? বিষয় হইল: ডায়ালগ অন রাজাকারস: টুয়ার্ডস আ হিডেন রাজাকারিওলজি, প্রবলেমস, প্রসপেক্টস এণ্ড প্রবাবিলিটিজ
হিডেন কোয়াশ্চেন: আমার এক্সপার্ট কে?
ত এ বিষয়ে আরো একখান পুসটানোর কাঙ্খা আচে, যদি আপ্নেরা অনুমতি দেন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৮ রাত ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


