somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগের সফলতা, দেশে বাড়ল বেকার সংখ্যা (২ কোটি ৪৪ লাখ)

১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন দিন বেড়েই চলছে বেকারত্বের হার। বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২ কোটি ৪৪ লাখ। যা দেশের মোট জনসংখ্যার ১৩ দশমিক ৪ শতাংশ। ১৯৯০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ১১ শতাংশ বেশি। ২০০২ সালে বেকারত্বের হার ছিল ৮ শতাংশ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) ২০০৯ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)

এ প্রতিবেদন চূড়ান্ত করেছে। এমডিজি ২০০৯ সালের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালে দেশের বেকারত্বের হার ছিল মাত্র ২ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ ওই বছর একশ জনের মধ্যে বেকার ছিলেন তিন জন। ২০০০-০২ সালে বেকারত্বের এ হার বেড়ে দাঁড়ায় ৮ শতাংশে। অর্থাৎ ১০ বছরে দেশে বেকারত্বের হার বাড়ে ৫ শতাংশ। ২০০৮ সালে এমডিজির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বেকারত্বের হার কমানোর লক্ষ্যে দেশে ১৫ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়। এখন পর্যন্ত পরিকল্পনার অর্ধেকেরও বেশি সময় পার হলেও বেকারত্বের হার কমেনি। উল্টো বেড়েছে। দেশে বেকারত্বের হার ১৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ ১৮ বছরে দেশে বেকারত্বের হার কমার পরিবর্তে উল্টো বেড়েছে প্রায় ১১ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বেকারত্বের হার ভারত ও ভিয়েতনামের চেয়ে বেশি। ভারতে বেকারত্বের হার ১১ শতাংশ আর ভিয়েতনামে ৫ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, দেশে দরিদ্রের হার কমিয়ে আনা, বেকারত্ব দূর করা এবং সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাসহ এমডিজির ৮ লক্ষ্য বাস্তবায়নে উন্নত বিশ্ব বিপুল অর্থ বাংলাদেশকে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। উন্নত বিশ্ব তা রক্ষা না করার কারণেই দেশে বেকারত্বে হার কমিয়ে আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে জিইডির সদস্য অধ্যাপক ড. শামসুল আলম বলেন, এমডিজি গ্রহণ করার সময় উন্নত বিশ্ব বাংলাদেশসহ সকল উন্নয়নশীল রাষ্ট্রকে তাদের মোট জাতীয় আয়ের (জিএনআই) দশমিক ৭০ শতাংশ অর্থ সহায়তা করার প্রতিশ্রুতি দিলেও তারা এ পর্যন্ত কোনো বছরই প্রতিশ্রুতি অনুযায়ী তহবিল সরবরাহ করেনি। তাই বেকারত্বের হার কমিয়ে আনা সম্ভব হয়নি। তবে অন্যান্য সকল লক্ষ্য ব্যাপকভাবে সফলতার মুখ দেখেছে বলে মনে করেন তিনি।

জানা গেছে, সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে এমডিজির প্রতিবেদন তৈরির নিয়ম থাকলেও এবার অগ্রিম প্রতিবেদন তৈরি করা হয়েছে। কারণ, আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের বিশেষ অধিবেশনে এ বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর এমডিজির ওপর বিশেষ সেশনে প্রতিবেদনটি উপস্থাপন করবেন তিনি।

(শীর্ষ নিউজ ডটকম/ এমএস/ এআই/ ০০.২০ঘ)

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×