somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুমনার আত্মহত্যাঃ কি জবাব দেবেন পুলিশ কর্তৃপক্ষ?

২০ শে জুন, ২০১০ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরুন কবি সুমনার আত্মহত্যা প্রসঙ্গে আত্মহত্যা প্ররোচনার তিনটি ঘটনা এবং তিনাট ক্ষেত্রে পুলিশের ভূমিকার একটি চিত্র তুলে ধরা যেতে পারে।

প্রথম ঘটনাঃ ২০০১ সালের ডিসেম্বর মাসের ২৩ তারিখ নারায়নগঞ্জ আর্ট কলেজের মেধাবী ছাত্রী সিমি বানু বখাটেদের অত্যাচারে অতিষ্ট হয়ে ঢাকা সবুজবাগের নিজ বাসায় বিষ পানে আত্মহত্যা করে। এ ঘটনায় স্থানীয় বখাটে কয়েকজন যুবক সহ একজন নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয় এবং ঐই মামলায় আসামীদের ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড হয়। সিমি বানু আত্মহত্যার ঐ ঘটনাটি সরেজমিনে তদন্ত করেছিল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টনারশীপ সেন্টার বা বিডিপিসি।

দ্বিতীয় ঘটনাঃ সম্প্রতি ১০ জুন ২০১০ তারিখ আবার সেই ঢাকা মহানগরীর কদমতলী থানার জুরাইন এলাকায় মা ফারজানা তার দুই শিশু সন্তান পবন ও পায়েল সহ একত্রে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার দায়ে ফারজানার স্বামী রাশেদুল কবির ও শ্বশুর শফিকুল কবিরসহ আট জনের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি অনুযায়ী মামলা হয়েছে। পুলিশের ভাষ্য মতে পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তৃতীয় ঘটনাঃ ১৬ ফেব্রুয়ারী ২০১০ তারিখ ঢাকা মহানগরীর হাজারীবাগ থানাধীন শংকর এলাকার ২৭১/৮ নিরিবিলি আবাসিক এলাকায় ভাড়া বাসায় প্রেম ও পুনঃবিবাহে প্রতারিত হয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমনা মেহেরুন। তিনি তার আত্মহত্যার পূর্বে আত্মহত্যার জন্য কারা দায়ী সে কথা তার সাড়ে দশ বছর বয়সী ছেলে জাবির আল আব্বাসকে বলে গিয়েছেন। এছাড়া তার আত্মহত্যার কারন এবং দায়ী ব্যক্তিদের সম্পর্কে যথেষ্ট সাক্ষী, সাক্ষ্য ও প্রমাণ আছে। সুমনা মেহেরুনের আত্মহত্যার পর পুলিশ যখন প্রথম তাদের বাসায় আসে তখন তার ছেলে জাবির আল আব্বাস তার মায়ের বলে যাওয়া কথা মত সুমনার মৃত্যুর জন্য কারা দায়ী তা পুলিশকে জানিয়েছিল বলে জানিয়েছে। কিন্তু পুলিশ সেসব বিষয় বিবেচনায় না নিয়ে ঘটনাটিকে নিছক একটি অপমৃত্যু মামলা হিসেবে ট্রিট করে মামলা খুব সল্পতম সময়ে ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। এ ক্ষেত্রে আত্মহত্যার কারণ বিবেচনায় নিয়ে বাংলাদেশ দন্ডবিধি অনুযায়ী মামলা করে নি।

উপরের যে তিনটি ঘটনার কথা বল হ’ল তার প্রথম দুটির ক্ষেত্রে ভিকটিম আত্মহত্যা করলেও, আত্মহত্যার কারণে পুলিশ ঘটনা দুটিকে নিছক অপমৃত্যুর মামলা হিসাবে ফাইনাল রিপোর্ট প্রদান করেনি। মামলার প্রকৃত কারণ বিবেচনায় নিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কিন্তু তৃতীয় ঘটনায় পুলিশের ভুমিকা সম্পূর্ণ ভিন্ন। আগের দুটি ঘটনায় বাংলাদেশ দন্ডবিধি অনুযায়ী দায় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়ে থাকলে সুমনার আত্মহত্যার ঘটনায় প্ররোচনাদানকরী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা কেন হবে না এর জবাব পুলিশ কর্তৃপক্ষ কি দেবেন?
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১০ সকাল ১০:৫৬
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×