কবির ভাবনা
শরীফ এ. কাফী
২৫.০৫.২০১০
প্রেম সুন্দর, প্রেমালাপ সুন্দর,
প্রকৃতি সুন্দর, শিশুটি স্বর্গীয় সুন্দর,
আর সঙ্গম?
সেটা-- মানুষের ভেতরে কুপ্রবৃত্তি......
শুধু-- কবির ভিতরে নয়।
প্রেম প্রবাহে সঙ্গমের এই লিংকটা
ভিতরে দারুণ লালন করি,
কিন্তু মানুষের সামনে মিথ্যামিথ্যি মিসিং দেখিয়ে
ভাল থাকতে চাই,
আহা কত ভাল আমি, কবি!
এই সব চিন্তা বাদ দিয়ে আসল
কেমিষ্ট্রিটা ঠিক করা, সৎ হওয়া
প্রেমে পবিত্র হওয়া, অনেক আগেই বাঞ্ছনীয় ছিল,
কিন্তু না, আমি যে কবি,
কাব্যের ভাবে ওটা ঝুলিয়ে রাখতে হয়, রাখি।
মন রে, সব কিছু ঝুলিয়ে রেখে
কবি হওয়া যায়,
বিবাগী যাযাবর হওয়া যায়,
দায়িত্বশীল হওয়া? সে তো কবির ধর্ম নয়,
সংসারী মানুষ হওয়া, সে তো কবির কাজ নয়!
প্রজন্মের পর প্রজন্ম ধরে, কবিরা
ভোগে সম্ভোগে মহালিপ্ত
"সংসার সঙ্গম" ভ্রান্তির মায়া, একথা কবিদের বর্ণিত।
মায়ায় পড়েনা কবি,
পড়তে জানে না, শুধু তাই রতির প্রেমেই ধন্য!
বৌদ্ধকে দ্যাখো, বনবাসে বোধি পেল,
তারপরও বলে গেল--
সংঘং স্মরণং গচ্ছামি,
জ্ঞান বুদ্ধি নীতি নিয়ে সংসার ধরে রেখ।
বলে গেল-- সমাজটা ধরে রেখ, বনবাস নয়।
বলে গেল-- মানুষ সত্য, প্রেম সত্য,
সংসার সত্য, কর্তব্য সত্য।
বলে গেল-- মিথ্যা অমাবস্যার জমাট চাদরে
মায়ার আঁধারে সমাজ লুকিয়ে
আলোহীন আলোর জোনাকী জ্বেল না।
প্রেম ভালবাসা প্রাণেরই ধর্ম
প্রাণের চাওয়া আয়োজন উপাচার
শত কৃষ্ণের শত শৃঙ্গারে
ভুলনা কখনও প্রাণের মূচ্ছর্নায়
সংসারই চির সত্য, সঙ্গমই সব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


