শরৎ ছায়ায় ভিজি একা
১৬ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জোৎস্না দেখবো বলে, দেখা হচ্ছে না
শরতের উষ্ণ-রাত চাদরে গা ঢেকেছি
একলা, সেই কখন থেকে ঘুম ভুলে আছি
চূরুটের শেষ আলো'টা একটুপর নিভে যাবে
পোড়া আলোগুলি শুকে শুকে, বুকে রেখেছি
নেশাতুর আমি, একা একা ভিজি, হেঁটে হেঁটে ভিজি
চুপচাপ মৃদু ভেজা শহুরে আলোর পথে--
আকাশ'টা সেই কখন থেকে ঘুমে ঢুলু ঢুলু করছে
না-জানি মেঘেরা চাঁদ খুঁজে পায়নি নিরুদ্দেশে,
নেশাতুর আমি, চুপচাপ ভিজি, হেঁটে হেঁটে ভিজে-
যাই, মনের গহীন ছেড়ে যাই ভুলে যাই পথের বাঁক,
সারাদিন শরতের নীলে পা মেলে কাটলো অবসর
দিগন্তের ভাঁজে ভাঁজে পাখিদের ডানা মেলা ঝাঁক-
এখন আঁধার এখন কাশবনে শুধুই ঝিঁ-ঝিঁ'র ডাক
শিউলি তলায় জোনাকেরা জমাট বেঁধেছে---
জোৎস্না দেখবো বলে, দেখা হলোই না আর
নাম না জানা ঠিকানার কাছে স্বপ্ন দেখা ক্লান্ত চোখে আমি
নেশাতুর আমি, একা একা ভিজি, হেঁটে হেঁটে ভিজে যাই,
মাটির রন্ধ্রে, দীঘির জলের গন্ধে শরত কাঁপা অন্ধকারে
-বড়ই একলা আমি; কেউ এসো সূর্যদয়ে জাগি
কেউ এসো হাতে নিয়ে শরতের ঘুম সাদা মেঘ
কেউ এসো, একলা শরীর'টা এখন বড়ই নড়বড়ে--
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন