তুমি কি শুনছো ?
আমি এখনও ঘুমাইনি যে!
লিখতে লিখতে খাতার পাতা ভরে গেছে,
অগোছালো বই, গিটার, সেল ফোন, চাদর,
সব কিছু ওভাবেই, কৃত্তিম ফুল গুলো--
ফুটেই আছে নীরব অচেতন,
যেভাবে রেখে গেছো ।
স্তূপাকারে খবরের কাগজ
রাজ্যের খবর নিয়ে ঘুমিয়ে আছে
অনড় জানালার পর্দা, দেয়াল ছবি,
তোমার ছবি গুলি আমার দিকে
মোহ জড়িয়ে তাকিয়ে আছে,
ফিরেও তাকাওনি চলে যেতে যেতে ।
তুমি কি শুনছো?
দুচোখের কোলে রাত নেমে গেছে,
কি করে গেছো, ভাবনারও রেষ নেই,
ঘরের দেয়াল জুড়ে অনীহার ছায়া
শীতও জেঁকে বসেছে চারপাশে,
ম্লান নক্ষত্র গুলি নিভছে, জ্বলছে,
আমার স্পর্শ গুলি জেগে উঠছে,
চেয়ে দেখো, ছুঁয়ে দেখো, ফিরেই দেখো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


