তাহলে কি কাশবনে ডাহুক ডাকছে!
তোমার জ্বর, ঘুমের ঘর নিভু নিভু__
দূর-পারের রূপাল্ টিপটিপে আলোর গাল
ছুঁয়ে হাত-পা মুড়িয়ে নাও ভেড়ানো;
আঁধারের চোয়ালে স্তিমিত নিবিড় প্রদীপ
নিশিগন্ধা জ্বেলে সেই ডাক বিহ্বলা শুনছে ।
তাহলে কাশবনে সত্যি সত্যি ডাহুক!
এতো রাতে পুরনো কথা মনে আসে যেমন?
কোথায় কাশ! সব তো আজ মেঘদখল জুড়ে;
আকাশ মাটিতে একাকার পার ভাঙা পারে
অপার হয়ে মেঘজড় দাঁড়িয়ে আছি এপারে,
তুমি কি শুনতে পাও আমার অপেক্ষার ডাক?
নাকি জ্বরের ঘোরে নিভু আলোয় প্রহর গুনছো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


