সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com/author/sharmabangla

মেহফিল-ই-শায়েরী-২
১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
(১)
কোন বেদরদী বলে আমি শরাবী
শরাব তো বিরান হৃদয়ের মাঝে একটু বৃষ্টি,
দুঃখ ভুলে যেতে পান করি-দুঃখ ভুলে রই
আমি কিন্তু শরাবী নই ।।
(২)
প্রিয়ার আঁখি পানে চেয়ে যে নেশা পান করেছি
সেই নেশার ঘোরেই বেহুঁশ আমি,
আমার মন তো উজাড় করে দিয়েছি তার তরে
তবু সে আমায় ভালবাসেনি।।
(৩)
ছেঁড়া কাগজের মতই জীবন আমার
না আছে কোন সুহৃদ, অবহেলায় পড়ে থাকি,
শরাব ছাড়া কেউ বুঝলনা মনের ব্যথা
শরাবকে আপন করেই বেঁচে আছি।
(৪)
নার্গিসের বনে সুরহীন বুলবুলি
যেন কলিতে ঝরা গোলাপের বিলাপে নিরব,
আর এখনে আমি মরু তৃষ্ণায় ছটফট করে মরি
তবু প্রিয়া মোর রাখেনি খবর।।
(৫)
যে আরমান বেঁধেছিলাম বুকে
সেই আরমান মোরে করল ফকির,
শরাবের পেয়ালাতেও ভেসে উঠে
বেরহম প্রিয়ার তসবির।।
*আরমান- আশা *তসবির- ছবি
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: শুকরিয়া।
লেখক বলেছেন: ধন্যবাদ।
তাপস ঘোষ বলেছেন:
চমত+ কার=চমৎকার সুতরাং----------------------
+
++
+++
++++
+++++
++++++
+++++++
দিলাম...................!
লেখক বলেছেন: শুকরিয়া জনাব।
সুমন আজাদ বলেছেন:
ভালো লাগলো। +++
লেখক বলেছেন: শুকরিয়া।
লেখক বলেছেন: স্বাগতম মির্জা সাহেব।
'লেনিন' বলেছেন:
আরে আরে মির্জা গালিবও যে হাজির প্রিয়ার আঁখি পানে চেয়ে যে নেশা পান করেছি
সেই নেশার ঘোরেই বেহুঁশ আমি,
আমার মন তো উজাড় করে দিয়েছি তার তরে
তবু সে আমায় ভালবাসেনি।
এটা বেশি ভালো লাগলো।
লেখক বলেছেন: শুকরিয়া জনাব।
আফতাব আলম বলেছেন:
যে আরমান বেঁধেছিলাম বুকেসেই আরমান মোরে করল ফকির,
শরাবের পেয়ালাতেও ভেসে উঠে
বেরহম প্রিয়ার তসবির।
ভাল লেগেছে এটা
লেখক বলেছেন: শুকরিয়া।
হুমায়রা হারুন বলেছেন:
এবারের সংখ্যার জন্য নিতে চাই এই লেখাটি।
লেখক বলেছেন: ধন্যবাদ মহতরমা। লেখাটি নিতে পারেন।
হুমায়রা হারুন বলেছেন:
জনাব, অতঃপর লেখাটি আবির্ভুত হয়েছে। দেখতে পারেন। লিংক http://www.nauba-aloke-bangla.com/
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। পড়তে গেলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















জবাব নাই!