সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com/author/sharmabangla

আজাইরা গীত

০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮

শেয়ারঃ
0 0 0

(১)
লেখে যাই মনের কথা-
শায়েরী না সহি- নাহি কবিতা হোক;
লেখছি তো কিছু
তা যতই ছাইপাশ হোক।

(২)
চাঁদ আকাশেই সুন্দর-
পৃথিবীতে নেমে আসলে আর চন্দ্রালী প্রেম হতো না।
প্রেম কখনও দূর থেকেই সুখের;
কাছে আসলে আর সুখ মেলে না।

(৩)
প্রেম কখনও একা আসে না-
তার সঙ্গী-সাথী হামেশা কাঁটা ভরা পথ আর জটিলতা।
মিলন হোক না হোক,
তোমার বুকে খঞ্জর বিঁধবে- একথার পাবেই পূর্ণতা।

(৪)
পতঙ্গ প্রদীপের কাছে যাবে আর শহীদ হবে না,
একথা কেউ কখনও বলো না।
আগুনের কাছে মোম গলবেই-
গলবে না বলে যতই দিব্যি দাও না।
একথা পৃথক যে কিছু নাও হতে পারে-
যদি তনু-মনে থাকে কোন আবরণ বাহানা।

(৫)
বিচিত্র দুনিয়া-
কখনও কখনও বেশি উদার হতে নেই।
উদার মাহাত্ম্যে বলীয়ান বৃক্ষ সুউচ্চ শাখা মেলে,
সে কি আর জানত যে ঝড় এসে তার গায়েই লাগবে।

(৬)
একবার এক অর্ধেক পাগল এসেছিল আমার বাড়িতে,
একটি ঘড়ি চুরি করেছিল।
খুঁজ নিতেই সে তার ছেলে-মেয়ে-বউ সবার কসম দিয়েছিল,
আর সাথে সাথেই বলছিল-
কসম করে বেঈমান।
ঘড়ি কিন্তু তার কাছেই মিলেছিল।
পৃথিবীর পথে চলতে চলতে কত চমক দেখলাম-
সত্যিই বেঈমানরাই কসম করে।
কে জানে কখন কে কার গুরু হয়ে যায়-
চুর-পাগলও এক চিরসত্য শিক্ষা দিয়ে গেল অজান্তে।

(৭)
যার ঘরে অন্ন আছে তার সাথে কি আর খেলা জমে,
খেলা তো জমে অভুক্ত-ভিক্ষুক-কাঙ্গালের সাথে।
যে স্বপ্ন নিয়ে খেলে তার সাথে কি স্বপ্নের ছল-কলা জমে-
খেলা জমে যে স্বপ্ন বুনে তার সাথে।
প্লেবয়-প্লে গার্লের সাথে প্রেম জমে না-
বেরহম দুনিয়ার প্রেম জমে প্রেমের কাঙ্গাল কোন আশিকের সাথে।

(৮)
ধোকা হামেশাই সুন্দর হয়-
তা তুমি করো আর যদি কেউ করে।
সততার দাম আর দুনিয়ায় নেই-
ছলনাকেই দুনিয়া মাথায় তুলে রাখে।

(৯)
মুখে বড় বড় কথা বলে যদি কেউ আসে;
ভেবে রেখো- সে মহান হবে হয়তো
হয়তো বা সব চেয়ে নীচ।
সবকিছু যে খোলে বলে তোমার সাথে;
মনে রেখো- সে সাদা মনের হবে
নয়তো শ্রেষ্ঠ কুটিল।
আর প্রেমের মিষ্টি কথা আবেগে মেলে যে সবথেকে বেশি বলে-
সে তোমার সত্যিকারের প্রেম হতে পারে, তবে
ছলনার সম্ভাবনাই বেশি।

(১০)
জলে ভাসা কাগজের নৌকায় ভরসা করা যায় না-
সে নিজেই নিজের পরিণতি জানে না।
বিপরীত গামী দুই নোকায় পা দিয়ে নদী পার হওয়া যায় না-
পতন অবশ্যম্ভাবী।
এখন চাঁদ যদি এসে বলে এবার অমাবস্যা হবে না-
বিশ্বাস করি না।
ভোমর আসবে আর গোলাপের ফুল ছুঁবে না-
সহসা এ হতে পারে না।
সাবধান পথিক- পানি দেখে মরীচিকার পিছেই ছুটবে-
তোমার গন্তব্য পাওয়া আর হবে না।



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
তাজা কলম বলেছেন: জলে ভাসা কাগজের নৌকায় ভরসা করা যায় না-
সে নিজেই নিজের পরিণতি জানে না।
বিপরীত গামী দুই নোকায় পা দিয়ে নদী পার হওয়া যায় না-
পতন অবশ্যম্ভাবী।
এখন চাঁদ যদি এসে বলে এবার অমাবস্যা হবে না-
বিশ্বাস করি না।
ভোমর আসবে আর গোলাপের ফুল ছুঁবে না-
সহসা এ হতে পারে না।
সাবধান পথিক- পানি দেখে মরীচিকার পিছেই ছুটবে-
তোমার গন্তব্য পাওয়া আর হবে না।

++++++++++++++ বাহ। ভাল লাগলো সবগুলোই।

০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। এই সবগুলোর শিক্ষা আমি জীবন থেকে নিয়েছি। তাও ভুল করি।

২. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
আবু সাঈদ আহমেদ বলেছেন: সজল শর্মা করিৎকর্মা
লিখেন গাঢ় শায়েরী,
লিখতে আমি পারি না
তাই শূণ্য থাকে ডায়েরী।

হরবোলা...
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: চিনতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: শুকরিয়া।

 

মোট সময় লেগেছে ০.৮৯৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষেত্রঃ তড়িৎ-তাড়িৎ-যান্ত্রিক এবং নবায়ন শক্তি ও সবুজ প্রকৌশল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ