সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com/author/sharmabangla

পথ পরিক্রমাঃ দুটি ইচ্ছা দুটি স্বপ্ন অবশেষে পূর্ণ হল
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
দিনটি ছিল ২০০৮ সালের ১৩ নভেম্বর। প্রথমআলো ব্লগে প্রথম শায়েরী পোস্ট করি, শিরোনাম ছিল- মেহফিল- শরাবীর শায়েরী । শুরুটা ছিল হঠাৎ করেই। ইচ্ছে হল শায়েরীর মত বাংলায় কিছু লেখি। যদিও গজলের প্রতি ভাল লাগা ছিল স্কুল থেকেই। গজলের হাত ধরেই ছিল শায়েরীর প্রতি টান। সেই সূত্রেই শায়েরী নিয়ে এখানে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১বার পঠিত
চিরসবুজ একটি গজল
১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৭
ও প্রেম তোর পরিণামে বড় কান্না এলো
জানি না কেন তোর নামে আজ বড় কান্না এলো
এই তো প্রতি সাঁঝ এমনই আশায় কেটে যেত
আজ কিছু কথা আছে যে সাঁঝে কান্না এলো
কখনও ভাগ্যের ফের কখনও পৃথিবীর অপবাদ
প্রেমের পথে পাওয়া প্রতি ব্যথাতে কান্না এলো...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৩বার পঠিত
দিন বদলের কেচ্ছা
১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৮
কার নজর লেগেছিল কে জানে- সব অচেনা হয়ে গেল,
এই তো ক’দিন আগেও সব আপন ছিল, পর হয়ে গেল।
সে চেনা ছিল- অচেনা হল, সে আপন ছিল- পর হল,
হতে হতে সবকিছু দূরে চলে গেল, অথচ সবই কাছের ছিল।
কার বদ-দোয়া ছিল কে জানে, সব বিরান হয়ে গেল।
রোশনি ছিল যত আঁধার হয়ে গেল।
যেতে যেতে......
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬বার পঠিত
দিল-ই-নাদানের শের
১২ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩০
*
সাকির হাতে রাখলে কি হাত সেই হাতেরই পরশ মেলে?
সেই সে হাতে জীবন মরণ সে হাত শুধু আগুন জ্বালে।।
*
মাতম কেন গাইছে সবাই প্রাণ তো আমার যায়নি চলে?...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮১বার পঠিত
গজলঃ অভিমান করেছ…
১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫৫
অভিমান করেছ তো লাগে সময় অভিমান করেছে যেমন
জীবন এমন করে কাটে যে মনে হয় দোষের শাস্তি যেমন
অনুরোধ-বন্দনা নয়- এ তো আমার প্রেম হে বন্ধু
এমন অহম করো না তুমি- যেন এক ঈশ্বর যেমন
সবার কাছে পৃথক পৃথক অর্থ আসে দুঃসময়ের
যেন- আমি ভুল করে তোমার নাম নিয়েছি যেমন
দূরে থাক তো আমাকে এ...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭বার পঠিত
আমার শায়েরী পাঠ
০৯ ই আগস্ট, ২০১১ রাত ৯:৩০
কখনও আবৃত্তি করিনি। আজ শেষ রাতেই প্রথম চেষ্টা করলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল শায়েরী পাঠ করলে শুনতে কেমন লাগে। কেউ যে আবৃত্তি করে দেবে, এমন কেউ আশেপাশে পাইনি। তাই নিজেই চেষ্টা করলাম। আপনাদের ভাল লাগলে এবং মূল্যায়ন পেলে ভাল লাগবে।
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১বার পঠিত
এমনি কিছু হালকা শোলক
০৯ ই জুন, ২০১১ সকাল ১০:৫৬
তোর কদমে তোষামোদ করে ফেরদৌস পাব,
মোর কাছে মঞ্জুর নাহি;
হে খোদা আমি বান্দা তোর-
তোর কৃতদাস নহি।
সুরের ঘোরে থাকি, তালে মাতাল থাকি,
পেয়ালায় আমি কোন খেয়ালী নই।
তনু-মনে শুভ-চিন্তক আমি-...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪বার পঠিত
শোলক
১০ ই মার্চ, ২০১১ রাত ৯:২৩
*
অভিশাপ ছিল কারও, অভিশাপ ছিল তো কারও
যে আমার সাজান বাগান তছনছ হয়ে যায়।
নদী যেমন শুকিয়ে যায়,
ফুল যেমন কলিতেই ঝরে যায়।
*
আমি চাঁদ নই, পূর্ণিমায় চাঁদের আলো নই,...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭বার পঠিত
শ্লোক
০৭ ই মার্চ, ২০১১ ভোর ৫:৪৬
*
ঝরবে যদি এই অবেলায় সাজলে কেন বনে,
মাখিয়ে অনেক স্বপ্ন-রঙ্গীন আলপনা গহীনে,
যাবার যদি যাও চলে যাও কে রেখেছে বেঁধে,
আমি না হয় জ্বলেই যাব তোমার দহনে।
*
যা পাও জীবনে তার মূল্য করো না বিচার,...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭০বার পঠিত
আমাদের শেষ মুঘল শাহেনশাহ বাহাদুর শাহের লেখা গজল
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৩
বাত করনি মুজহে মুশকিল কভি এয়সি না থি
জ্যায়সি আব হ্যা তেরি মেহফিল কভি এয়সি ত না থি
লে গয়া ছিন কে কৌন আজ তেরা সব্র-ও-করার
বেকরারি তুজহে এই দিল কভি এয়সি না থি
চশ্ম-ই-কাতিল মেরি দুশমন থি হমেশা লেকিন
জ্যায়সি আব হো হায়ি কাতিল কভি এয়সি ত না থি...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২বার পঠিত




