কিছু কিছু কথা , কিছু রুগ্ন সময়,
ঘোরে ফেরে সারাদিন , যেমন ভাষায় অব্যয়।
তুষারে ঢেকেছিলো যে পাতা
হিমবাহ তার থেকে চেয়েছিলো ধার
একটুকরো তুষার।
এইসব কথা আমি লেখার আগেই
দেখি , খোদাই হয়ে আছে আমার পড়ার টেবিলে।
আর এক জানালা রোদ্দুর সেই টেবিলের ফাঁকে,
তার সব স্মৃতি নিয়ে স্থির হয়ে চেয়ে আছে অনন্তের দিকে,
যেমন ভাষায় অব্যয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



